বুধবার, ২০ মে ২০২৬

র‌্যা‌বের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা শি‌থিল হতে পারে

- Advertisement -
Single page 1st Paragraph

মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের পুলিশের এলিট ফোর্স র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) বর্তমান ও সাবেক সাত কর্মকর্তা এবং সংস্থাটির বিরুদ্ধে রয়েছে  নিষেধাজ্ঞা। সেই নি‌ষেধাজ্ঞা শিথিল হওয়ার সম্ভাবনা আছে ব‌লে জা‌নি‌য়ে‌ছেন র‌্যা‌বের মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন।

তি‌নি ব‌লেন, তারা (মার্কন যুক্তরাষ্ট্র) যেসব বিষয়ে জানতে চেয়েছিল, সেগুলোর অনেক কিছু ফেক (ভুয়া) ছিল, তাদের মিসগাইড করা হয়েছিল। আমরা সাক্ষ্য-প্রমাণ দিয়েছি, তারা সন্তুষ্ট।

বৃহস্পতিবার(২মার্চ) রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। মঙ্গলবার গ্রেড-১ পদমর্যাদা পাওয়ার পর আজ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের জন‌্য যান তিনি।

র‍্যাব মহাপরিচালক বলেন, যারা নিষেধাজ্ঞা দিয়েছিল তারা এখন র‍্যাবের প্রশংসা করছেন। দেশের জন্য কাজ করতে গিয়ে আমাদের অনেকে জীবন দিয়েছেন।

নির্বাচনী ভূমিকা নিয়ে ডিজি বলেন, যখন নির্বাচন হবে, আইনশৃঙ্খলা বাহিনী তখন নির্বাচন কমিশনের আওতায় থাকবে। সামনে যে নির্বাচন হতে যা‌চ্ছে, এতে সব দল অংশগ্রহণ করবে। নির্বাচন যাতে সুষ্ঠু ও নিরাপদ হয় সে দায়িত্ব আমরা (র‌্যাবসহ আইনশৃঙ্ক্ষলা বা‌হিনী) পালন করবো।

র‍্যাবের নিষেধাজ্ঞা থাকায় নির্বাচনে দায়িত্ব পালনে কোনো সমস্যা হবে কি না, এমন প্রশ্নের জবা‌বে র‍্যাব মহাপরিচালক সাংবা‌দিক‌দের বলেন, নিষেধাজ্ঞায় কোনো সমস্যা হবে না। আমাদের যেসব কর্মকর্তার প্রতি নিষেধাজ্ঞা দিয়েছে তাদের নিয়ে কিছু কিছু প্রশ্ন জানতে চেয়েছে। আমরা প্রমাণসহ তার জবাব দিয়ে দিয়েছি। সেক্ষেত্রে আমাদের কাজে কোনো প্রতিবন্ধকতা নেই। আপনারা জানেন র‍্যাব ইচ্ছা করলেই যে কোনো কাজ করতে পারে না। আমাদের কিছু বিধি আছে, এসও‌পি আ‌ছে। আমরা তার মধ্যে থেকেই কাজ করি। র‍্যাব জবাবদিহির বাইরে না, আমরা ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ সদরদপ্তরকে অবহিত করে দিই।

তি‌নি ব‌লেন, র‍্যাবের কোনো সদস্য বিন্দুমাত্র ভুল করলে শাস্তি হয়নি, এমন নজির নেই। কেউ সেখান থেকে রেহাই পায়নি। যে অপরাধ করেছে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হয়েছে। র‍্যাব শুধু আইনশৃঙ্খলা পরিস্থিতি দেখে না, মানবিক বিষয়গুলো নিয়েও কাজ করে। আমরা চেষ্টা করছি জঙ্গি-মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স। আমরা যে কোনো পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত আছি।

র‍্যাব সব সময় মানবাধিকার সমুন্নত রেখে দায়িত্ব পালন করবে এটাই আমাদের নতুন পরিকল্পনা ব‌লে জানান তি‌নি

এই বিভাগের সব খবর

ডিজিটাল সক্ষমতা ছাড়া রাষ্ট্রীয় নিরাপত্তা ও উন্নয়ন ঝুঁকিতে পড়বে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সাইবার সিকিউরিটি ও ডিজিটাল সক্ষমতা এখন শুধু প্রযুক্তিগত বিষয় নয়, বরং রাষ্ট্রীয় নিরাপত্তা,...

বান্দরবানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা প্রশাসন

জেলার সদর উপজেলার জামছড়ি ইউনিয়নের বাঘমারা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫০টি পরিবারের পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন। জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে আজ...

কোতোয়ালীতে হোটেলে অসামাজিক কার্যকলাপ, গ্রেপ্তার ১১

কোতোয়ালীতে আবাসিক হোটেলে অভিযানে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অপরাধে ৫ মহিলা ও ৬ জন পুরুষসহ ১১ জনকে গ্রেপ্তার। মঙ্গলবার (১৯ মে) কোতোয়ালী থানাধীন বিভিন্ন হোটেলে...

সর্বশেষ

ডিজিটাল সক্ষমতা ছাড়া রাষ্ট্রীয় নিরাপত্তা ও উন্নয়ন ঝুঁকিতে পড়বে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, কৃত্রিম...

বান্দরবানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা প্রশাসন

জেলার সদর উপজেলার জামছড়ি ইউনিয়নের বাঘমারা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে...

কোতোয়ালীতে হোটেলে অসামাজিক কার্যকলাপ, গ্রেপ্তার ১১

কোতোয়ালীতে আবাসিক হোটেলে অভিযানে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অপরাধে...

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশন থেকে কর্মকর্তার লাশ উদ্ধার

চট্টগ্রাম নগরের খুলশী এলাকায় অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয়...

পতেঙ্গায় জেট ও সয়াবিনসহ ১৭ হাজার লিটার তেল জব্দ

চট্টগ্রামের পতেঙ্গায় আলাদা দুটি বিশেষ অভিযানে জেট ফুয়েল, ডিজেল,...

হরমুজ প্রণালীতে বাড়ছে জাহাজ চলাচল

যুদ্ধকালীন সর্বনিম্ন অবস্থানে নেমে যাওয়ার পর গত সপ্তাহে হরমুজ...