সোমবার, ২৫ মে ২০২৬

মেধাভিত্তিক প্রজন্ম গড়তে শিক্ষায় প্রাধিকার দেয়া হচ্ছে : চসিক মেয়র

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, দেশের আগামী প্রজন্মকে মেধা ভিত্তিক এবং দক্ষ মানবসম্পদে পরিণত করতে শিক্ষাখাতকে প্রাধিকার দেয়া হচ্ছে।
আজ নগরীর নুুরুল ইসলাম পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বার্ষিক পুরস্কার প্রদান করেন মেয়র ও অতিথিবৃন্দ।
চসিক মেয়র বলেন, উন্নয়ন মানেই বস্তুগত অবকাঠামো নির্মাণ নয়। বরং উন্নয়ন মানে মানুষের বুদ্ধিবৃত্তিক উন্নয়ন এবং এ উন্নয়নের বিকাশ ও প্রয়োগের জন্য সার্বিক পরিবেশ সৃষ্টি। এজন্য আগামীর প্রজন্মকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে শিক্ষায় বিনিয়োগকে প্রাধিকার দেওয়া হচ্ছে।
তিনি বলেন, বাংলাদেশে সিটি কর্পোরেশনগুলোর মধ্যে একমাত্র চট্টগ্রাম সিটি কর্পোরেশনই শিক্ষাখাতে ব্যাপক বিনিয়োগ করে। আমাদের পরিচালিত স্কুল, কলেজ, মাদ্রাসা ইত্যাদিতে পড়াশোনা করে একটি দক্ষ মানবসম্পদ গড়ে উঠছে, যারা শোভন পেশায় যুক্ত হয়ে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার স্বপ্নের স্মার্ট বাংলাদেশ গড়তে নেতৃত্ব দিবেন। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কারণে এমন অনেক শিক্ষার্থী পড়াশোনার সুযোগ পাচ্ছে যারা হয়তো আর্থিক অসংগতির কারণে শিক্ষার অধিকার থেকে বঞ্চিত থাকতো।
চসিক মেয়র বলেন, ‘মেয়র হিসেবে বাজেট বন্টনের ক্ষেত্রে আমি শিক্ষাখাতকে প্রাধিকার দিচ্ছি এবং ভবিষ্যতেও শিক্ষার বিকাশে কাজ করে যাব। এই শিক্ষা প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করে এলাকাবাসীর শিক্ষার সুযোগ করে দেয়ায় আলহাজ্ব নুরুল ইসলাম বিএসসিকে আন্তরিক ধন্যবাদ জানাই।’
অনুষ্ঠানে উদ্বোধকের বক্তব্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী এবং বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা নুুরুল ইসলাম বিএসসি বলেন, জনগণের ভাগ্য বদলের সবচেয়ে বড় হাতিয়ার হতে পারে শিক্ষা। শিক্ষাখাতে বিনিয়োগ হচ্ছে সর্বশ্রেষ্ঠ বিনিয়োগ। এজন্য জনগণের প্রতি দায়বদ্ধতা থেকে আমি এ শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছি। চট্টগ্রামের প্রতিষ্ঠিত ব্যক্তিদের আহ্বান জানাই, যেখানে শিক্ষা প্রতিষ্ঠান নেই সেখানে শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করুন আর যেখানে আছে সেখানে প্রতিষ্ঠানের উন্নয়নে বিনিয়োগ করুন।
নুরুল ইসলাম পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শওকত আকবরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের উপাচার্য ড. মোহাম্মদ রফিকুল আলম, কর্ণফুলি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়ন্ত বাড়ৈ, নুরুল ইসলাম পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ফরিদা বেগম, হাজেরা তজু ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ মো. দবির উদ্দিন খান, হাজেরা তজু ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ এ কে এম ইছমাইল ও বিদ্যালয় পরিচালনা পরিষদের শিক্ষানুরাগী সদস্য শাকিলা বেগম।

এই বিভাগের সব খবর

বান্দরবান সীমান্তে মাইন বিস্ফোরণে নিহত ৩

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে তিন বাংলাদেশি নিহত হয়েছেন। রোববার (২৪ মে) দুপুরে উপজেলার ঘুমধুম ইউনিয়নের বাইশফাঁড়ি জিরো পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে...

হজের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে সোমবার

হজের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে সোমবার। আজ রাতেই মিনায় যাবেন হাজীরা। সোমবার (৮ জিলহজ) ভোর থেকে মিনায় অবস্থানের মাধ্যমে শুরু হতে যাচ্ছে পবিত্র হজের আনুষ্ঠানিক কার্যক্রম। হাজীদের...

ঈদুল আযহার ছুটি শুরু আগামীকাল

আসন্ন ঈদুল আযহা উপলক্ষ্যে আগামীকাল থেকে টানা সাত দিনের ছুটি শুরু হচ্ছে। সোমবার (২৫ মে) থেকে ৩১ মে (রোববার) পর্যন্ত টানা সাত দিনের ছুটি...

সর্বশেষ

বান্দরবান সীমান্তে মাইন বিস্ফোরণে নিহত ৩

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে তিন বাংলাদেশি...

হজের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে সোমবার

হজের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে সোমবার। আজ রাতেই মিনায় যাবেন...

ঈদুল আযহার ছুটি শুরু আগামীকাল

আসন্ন ঈদুল আযহা উপলক্ষ্যে আগামীকাল থেকে টানা সাত দিনের...

বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশ পরিচ্ছন্ন জ্বালানি, সবুজ অর্থনীতি...

রামিসা হত্যা মামলার বিচার ৫ থেকে ৭ দিনের মধ্যেই সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার...

বোয়ালখালীতে চোর সন্দেহে পিটুনিতে যুবকের মৃত্যু, আটক ৩

চট্টগ্রামের বোয়ালখালীতে একটি কারখানায় চোর সন্দেহে মারধরে এক যুবককের...