বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

প্রাথমিকের বৃত্তির সংশোধিত ফল প্রকাশ

- Advertisement -
Single page 1st Paragraph

কারিগরি ত্রুটির কারণে স্থগিত হওয়া প্রাথমিকের বৃত্তি পরীক্ষার সংশোধিত ফল প্রকাশিত হয়েছে।
আজ বুধবার (১ মার্চ) রাতে এই ফলাফল প্রকাশিত হয়। এসব শিক্ষার্থী অষ্টম শ্রেণি পর্যন্ত বৃত্তি পাবে।
গতকাল মঙ্গলবার দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফলা প্রকাশ করা হয়েছিল। এতে ৮২ হাজার ৩৮৩ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে বলে জানানো হয়। তাদের মধ্যে ট্যালেন্টপুলে ৩৩ হাজার এবং সাধারণ কোটায় ৪৯ হাজার ৩৮৩ জন বৃত্তি পেয়েছে বলে জানানো হয়।
আজ প্রকাশিক সংশোধিত ফলাফলেও একই সংখ্যক শিক্ষার্থী বৃত্তি পাচ্ছে।
মঙ্গলবার ফল প্রকাশের কয়েক ঘন্টা পর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে রাতে ফলাফল স্থগিত করার কথা জানানো হয়। কারিগরি ত্রুটির কারণে ফল স্থগিত ঘোষণা করা হয়েছে বলে অধিদফতর থেকে বলা হয়।
পরে প্রাথমিক শিক্ষা অধিদফতরের পরিচালক (প্রশিক্ষণ বিভাগ) ড. উত্তম কুমার দাশ জানান, কোডিং সংক্রান্ত সমস্যার কারণে বৃত্তির ফলাফল স্থগিত করা হয়েছে।
কারিগরি ত্রুটি ও কোডিংয়ের সমস্যার কারণে ফলাফলের এমন কারণ খতিয়ে দেখতে চার সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। চার সদস্য বিশিষ্ট কমিটির আহ্বায়ক করা হয় মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (প্রশাসন) নূরজাহান বেগমকে। কমিটিকে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
দ্রুত ফল নির্ভুলভাবে প্রকাশের জন্য বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে পরামর্শ নেয় টেকনিক্যাল কমিটি। কমিটির সহায়তায় আজ এই সংশোধিত ফল প্রকাশ করা হয়।
উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সারাদেশে বিভিন্ন কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় প্রায় ছয় লাখ শিক্ষার্থী।

এই বিভাগের সব খবর

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে চট্টগ্রামে বিএনপির দোয়া মাহফিল

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এবং দলের সাবেক চেয়ারপারসন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত...

এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন

‘আইচি-নাগোয়ায়’ আসন্ন ২০তম এশিয়ান গেমস পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এশিয়ান গেমসে বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন...

১২ কেজি এলপিজির দাম কমল ১৩ টাকা, অটোগ্যাস ৫৮ পয়সা

সেপ্টেম্বর মাসের জন্য বেসরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অটোগ্যাসের দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন দামে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম...

সর্বশেষ

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে চট্টগ্রামে বিএনপির দোয়া মাহফিল

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর...

এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন

‘আইচি-নাগোয়ায়’ আসন্ন ২০তম এশিয়ান গেমস পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য...

১২ কেজি এলপিজির দাম কমল ১৩ টাকা, অটোগ্যাস ৫৮ পয়সা

সেপ্টেম্বর মাসের জন্য বেসরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও...

সিটি রাজবাড়ী রেস্তোরাঁয় ভ্রাম্যমাণ অভিযানে ৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরীর ২ নম্বর গেট নাসিরাবাদ এলাকায় ‘সিটি রাজবাড়ী...

জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দীর্ঘদিনের অপর্যাপ্ত গ্যাস অনুসন্ধান ও...

লিটারে ৫ টাকা বাড়ল বোতলজাত সয়াবিন তেলের দাম

বোতলজাত সয়াবিন তেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রতি...