বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

গ্রীসে ট্রেন দুর্ঘটনায় ২৯ জন নিহত

- Advertisement -
Single page 1st Paragraph

গ্রীসের লারিসা নগরীর কাছে মঙ্গলবার রাতে দুটি ট্রেনের মধ্যে ভয়াবহ সংঘর্ষে একটি ট্রেন লাইনচ্যুত হওয়ায় কমপক্ষে ২৯ জন নিহত ও ৮৫ জন আহত হয়েছে। কর্মকর্তারা এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
ফায়ার সার্ভিসের এক মুখপাত্র জানান, এথেন্স ও থেসালোনিকির মধ্যে চলাচল করা ট্রেন দুটির মধ্যে সংঘর্ষে মধ্যরাতের একেবারে আগে ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়। ট্রেন দুটির একটি মালবাহী ও অপরটি যাত্রীবাহী ছিল। যাত্রীবাহী ট্রেনটিতে করে ৩৫০ জনকে পরিবহন করা হচ্ছিল। তিনি আরো জানান, সেখানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
মুখপাত্র ভাসিলিস ভতরাকোজিয়ানিস এক সংবাদ সম্মেলনে বলেন, এ দুর্ঘটনায় এখন পর্যন্ত কমপক্ষে ২৯ জনের লাশ উদ্ধার করা হয়েছে।’
তিনি আরো বলেন, এ ঘটনায় এখনো আটকে থাকা লোকজনকে উদ্ধারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
তিনি বলেন, এতে ‘৮৫ জন আহত হয়েছে এবং তাদেরকে পার্শ¦বর্তী বিভিন্ন হাসপাতালে নেয়া হয়েছে।’
গ্রীসের সংবাদমাধ্যমের খবরে বলা হচ্ছে এটি দেশটির ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা।
গ্রীসের জরুরি সার্ভিস জানায়, দুর্ঘটনা পরিস্থিতি মোকাবেলার জন্য প্রায় ১৫০ জন দমকল কর্মী এবং ৪০টি অ্যাম্বুলেন্স সেখানে পাঠানো হয়েছে। ধ্বংসস্তুপ সরাতে এবং উল্টে যাওয়া যানবাহন টেনে তুলতে বিভিন্ন ক্রেন ও মেকানিক্যাল কর্মীদেরও কাজে লাগানো হয়েছে।
এদিকে এক উদ্ধার কর্মী বলেন, ‘আমি আমার জীবনে এ রকম ভয়াবহ ট্রেন দুর্ঘটনা দেখিনি। ট্রেন দুর্ঘটনার পাঁচ ঘণ্টা পর আমরা লাশগুলো উদ্ধার করি।’
এ ঘটনায় ট্রেনের একটি বগি সম্পূর্ণভাবে বিধ্বস্ত হওয়ায় উদ্ধার কাজ একেবারে কঠিন হয়ে পড়ে। এছাড়া অন্যান্য বগি থেকেও ধোয়া বের হতে এবং আগুন জ্বলতে দেখা যায়।
মুখপাত্র বলেন, ‘অধিকাংশ যাত্রীকে নিরাপদ স্থানে নেয়া হয়েছে।’
সরকারি টেলিভিশন কেন্দ্র ইআরটি পরিবেশিত খবরে বলা হয়, সংঘর্ষের পর ট্রেনের বগিগুলোর একটিতে আগুন ধরে যায় এবং অনেক মানুষ ভিতরে আটকা পড়ে।
তিনি আরো জানান, ১৯৪ যাত্রীকে বাস যোগে থেসালোনিকিতে পাঠানো হয়েছে। এদের মধ্যে ২৬ জনকে হাসপাতালে নেয়া হয়েছে।

এই বিভাগের সব খবর

চট্টগ্রাম লেডিস ক্লাবে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন

চট্টগ্রাম লেডিস ক্লাবের আয়োজনে রবীন্দ্র-নজরুল জয়ন্তী আজ বুধবার উদযাপন করা হয়। এতে সভাপতিত্ব করেন ক্লাবের সহ সভানেত্রী পারভিন জালাল। লেডিস ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত দুই...

ডবলমুরিংয়ে পরোয়ানাভুক্ত আসামি আব্দুল মান্নান ফেরদৌস গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর ডবলমুরিংয়ে অভিযানে মো. আব্দুল মান্নান ফেরদৌস নামে এক পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। মঙ্গলবার (১২ মে) রাতে পাঠানটুলী এলাকা থেকে তাকে...

একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রায় ৩৬ হাজার ৬৯৬ কোটি টাকা ব্যয়ের ৯টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন...

সর্বশেষ

চট্টগ্রাম লেডিস ক্লাবে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন

চট্টগ্রাম লেডিস ক্লাবের আয়োজনে রবীন্দ্র-নজরুল জয়ন্তী আজ বুধবার উদযাপন...

ডবলমুরিংয়ে পরোয়ানাভুক্ত আসামি আব্দুল মান্নান ফেরদৌস গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর ডবলমুরিংয়ে অভিযানে মো. আব্দুল মান্নান ফেরদৌস নামে...

একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রায় ৩৬...

বেইজিং পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের...

৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প গ্রহণ সরকারের

দেশের প্রধান নদী ব্যবস্থা পুনরুদ্ধার, লবণাক্ততার আগ্রাসন হ্রাস, সেচ...

কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ

পবিত্র ঈদুল আযহা ঘিরে কুরবানির পশুর দাম নির্ধারণ করেছে...