শুক্রবার, ১০ জুলাই ২০২৬

রাউজানের এক রাতে পাঁচ গরু চুরি,গত ১ মাসে ২০ গরু চুরি, ৫ উদ্ধার

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম রাউজানে ভোররাতে ৫টি গরু চুরির ঘটনা ঘটেছে। ১লা মার্চ (বুধবার) ভোররাতে উপজেলার পাহাড়তলী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ঊনসত্তর পাড়া গ্রামের বাদল মাস্টারের বাড়িতে এই চুরি ঘটনা ঘটে। এই নিয়ে চলতি ফেব্রুয়ারি মাসে দক্ষিণ রাউজানে ২০ টি গরু চুরি হয়েছে। এরমধ্যে উদ্ধার হয়েছে মাত্র ৫টি গরু।
স্থানীয় ইউপি সদস্য সুজন মল্লিক জানান, চোরের দল ভোররাতে হানা দিয়ে এলাকার জগবন্ধু দে ছেলে রাখাল দের একটি গাভী, দুইটি বাছুর ও প্রবাসী দোলন মজুমদারের স্ত্রী কণা মজুমদারের একটি গাভী, একটি বাছুর চুরি হয়ে যায়। আমাদের চেয়ারম্যান রোকন উদ্দিনের পরামর্শে আমি এলাকায় পাহারার ব্যবস্থা করেছি। গতরাত ২টা পর্যন্ত পাহারায় ছিলাম।
চুরি হয়ে যাওয়া গরুগুলোর আনুমানিক বাজার মূল্য ৩লক্ষ টাকা বলে জানান ক্ষতিগ্রস্ত গরুর মালিকরা।
ক্ষতিগ্রস্ত গরুর মালিক রাখাল দের ভাই গোপাল কৃষ্ণ দে বলেন, রাতে প্রায় ২টার সময় আমরা ঘুমায়ে পড়ি । সকালে উঠে গোয়ালঘরে গিয়ে দেখি গোয়ালঘরে কোন গরু নেই। এরপর বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও গরুগুলোর কোন হদিস পাননি।
গরু চুরির ঘটনায় খামারী ও গৃহস্থদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। এই চলতি ফেব্রুয়ারি মাসে মোট ২০ টি গরু চুরি হয়েছে। এদের মধ্যে গত ৮ ফেব্রুয়ারি নোয়াপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কালি বাড়ি হতে নাজিম উদ্দিনের ২ লাখ টাকা দামের দুটি, বিশ্বনাথ ও রঞ্জিত মাস্টারের ৩ তিন লাখ টাকা দামের ৩ টি এবং চুন্নু নাথের ১ লাখ টাকা ১ টি, ৯ ফেব্রুয়ারি গরীবুল্লাহ পাড়ার মো. বাবুলের ২টি গরু, ২১ শে ফেব্রুয়ারি ভোরে উরকিরচর ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডে ইউসুফ আলী গুন্নুর ৪টি, পশ্চিম গুজরার সরকার পাড়ার সাগর সরকারে ৩ টি গরু চুরি হয়।
এরমধ্যে নোয়াপাড়া ইউনিয়নের গরীবুল্লাহ পাড়ার মো. বাবুলের ২টি এবং পশ্চিম গুজরা সরকার পাড়ার সাগর সরকারের ৩টি গরু উদ্ধার হলেও বাকী ১৫টি গরুর এখনও কোন হদিস পাওয়া যায় নি।
রাউজান থানার সেকেন্ড অফিসার এসআই অজয় দেব জানান, গরু চুরির ঘটনায় আমাদের কেউ অভিযোগ করে নি। তবুও পুলিশ রাতে নিয়মিত টহল রয়েছে। ক্রয়-বিক্রয়ের রসিদ ছাড়া কোন গরুর গাড়ি আমরা পরিবহন করতে দিয় না। এরমধ্যে চুরি হয়ে যাওয়া কিছু গরু উদ্ধার করে আমরা মালিককে বুঝিয়ে দিয়েছি।

এই বিভাগের সব খবর

চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ

কয়েকদিনের টানা ভারী বর্ষণ ও আকস্মিক বন্যায় সৃষ্ট চট্টগ্রাম অঞ্চলের দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশিত ১০টি পদক্ষেপের কথা জানিয়েছেন তাঁর উপদেষ্টা ও...

চট্টগ্রাম-২ আসনে সারোয়ারের প্রার্থিতা বৈধ, শপথে আর বাধা নেই : হাইকোর্ট

ত্রয়োদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে জয়ী বিএনপির সারোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ বলে রায় দিয়েছে হাইকোর্ট। এর ফলে তার শপথ নিতে আর কোনো বাধা রইল...

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে যান চলাচল বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়নের মতিপাড়া ৪ নম্বর ওয়ার্ডের...

সর্বশেষ

চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ

কয়েকদিনের টানা ভারী বর্ষণ ও আকস্মিক বন্যায় সৃষ্ট চট্টগ্রাম...

চট্টগ্রাম-২ আসনে সারোয়ারের প্রার্থিতা বৈধ, শপথে আর বাধা নেই : হাইকোর্ট

ত্রয়োদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে জয়ী বিএনপির সারোয়ার আলমগীরের...

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে...

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ৫০০ মিলিমিটার বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা

সুস্পষ্ট লঘুচাপ ও উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর...

বর্তমান সরকার জনগণের সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

ক্ষতিগ্রস্ত মানুষের দ্বারে দ্বারে ত্রাণ পৌঁছে দেওয়া হবে : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন...