বুধবার, ২০ মে ২০২৬

অন্য কেউ ক্ষমতায় এলে ভাতা বন্ধ করে দেবে: তথ্যমন্ত্রী

- Advertisement -
Single page 1st Paragraph

পরবর্তী নির্বাচনে অন্য কেউ ক্ষমতায় আসলে ভাতা বন্ধ করে দিবে। আমাদের সরকার যদি আবারো ক্ষমতায় আসে তাহলে আরো বেশি মানুষকে উপকারভোগীর তালিকায় নিয়ে আসবে। আজ বুধবার (১মার্চ) দুপুরে রাঙ্গুনিয়ার বেতাগীতে ডিজিটাল বাংলাদেশের উন্নয়ন চিত্রের প্রদর্শনী ও উপকারভোগীদের সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে  তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেতাগী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ শফিউল আলম।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে দরিদ্রদের জন্য ভাতা চালু করেছিলেন। বিএনপি এসে সে ভাতা দেওয়ার ক্ষেত্রে প্রচণ্ড অনিয়ম করে। এমনকি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কমিউনিটি ক্লিনিক করেছিল বলে খালেদা জিয়া এসব বন্ধ করে দিয়েছিল। ঠিক তেমনি এখন প্রতিটি ইউনিয়নের হাজার হাজার মানুষকে আওয়ামী লীগ যে ভাতা দিচ্ছে, পরবর্তী নির্বাচনে অন্য কেউ ক্ষমতায় আসলে তা বন্ধ করে দেবে। আমাদের সরকার যদি আবারো ক্ষমতায় আসে তাহলে আরো বেশি মানুষকে উপকারভোগীর তালিকায় নিয়ে আসবে।

ইকবাল হোসেন সবুজ ও মো. আনোয়ারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ সেকান্দর চৌধুরী, এনএনকে ফাউন্ডেশনের চেয়ারম্যান খালেদ মাহমুদ, উত্তরজেলা আওয়ামী লীগ নেতা ইদ্রিচ আজগর, আকতার হোসেন খান, উপজেলা আওয়ামী লীগ নেতা জাহেদুল আলম চৌধুরী আইয়ুব, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি নুরুল আবছার তালুকদার, সাধারণ সম্পাদক এম এ হান্নান চৌধুরী, উপদেষ্টা শাহাবুল্লাহ চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশাজীবী পক্ষ থেকেও বক্তব্য দেওয়া হয়।

এই বিভাগের সব খবর

ডিজিটাল সক্ষমতা ছাড়া রাষ্ট্রীয় নিরাপত্তা ও উন্নয়ন ঝুঁকিতে পড়বে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সাইবার সিকিউরিটি ও ডিজিটাল সক্ষমতা এখন শুধু প্রযুক্তিগত বিষয় নয়, বরং রাষ্ট্রীয় নিরাপত্তা,...

বান্দরবানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা প্রশাসন

জেলার সদর উপজেলার জামছড়ি ইউনিয়নের বাঘমারা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫০টি পরিবারের পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন। জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে আজ...

কোতোয়ালীতে হোটেলে অসামাজিক কার্যকলাপ, গ্রেপ্তার ১১

কোতোয়ালীতে আবাসিক হোটেলে অভিযানে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অপরাধে ৫ মহিলা ও ৬ জন পুরুষসহ ১১ জনকে গ্রেপ্তার। মঙ্গলবার (১৯ মে) কোতোয়ালী থানাধীন বিভিন্ন হোটেলে...

সর্বশেষ

ডিজিটাল সক্ষমতা ছাড়া রাষ্ট্রীয় নিরাপত্তা ও উন্নয়ন ঝুঁকিতে পড়বে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, কৃত্রিম...

বান্দরবানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা প্রশাসন

জেলার সদর উপজেলার জামছড়ি ইউনিয়নের বাঘমারা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে...

কোতোয়ালীতে হোটেলে অসামাজিক কার্যকলাপ, গ্রেপ্তার ১১

কোতোয়ালীতে আবাসিক হোটেলে অভিযানে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অপরাধে...

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশন থেকে কর্মকর্তার লাশ উদ্ধার

চট্টগ্রাম নগরের খুলশী এলাকায় অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয়...

পতেঙ্গায় জেট ও সয়াবিনসহ ১৭ হাজার লিটার তেল জব্দ

চট্টগ্রামের পতেঙ্গায় আলাদা দুটি বিশেষ অভিযানে জেট ফুয়েল, ডিজেল,...

হরমুজ প্রণালীতে বাড়ছে জাহাজ চলাচল

যুদ্ধকালীন সর্বনিম্ন অবস্থানে নেমে যাওয়ার পর গত সপ্তাহে হরমুজ...