বুধবার, ২১ অক্টোবর ২০২৬

১৫ পদের মাছ দিয়ে প্রধানমন্ত্রীকে আপ্যায়ন করলেন রাষ্ট্রপতি

- Advertisement -
Single page 1st Paragraph

প্রথমবারের মতো রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের গ্রামের বাড়িতে গিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরের খাবারে বঙ্গবন্ধু কন্যাকে সাদা ভাতের সঙ্গে হাওরের ১৫ পদের মাছ, ডাল, রসমালাইসহ নানা পদের খাবার দিয়ে আপ্যায়ন করেছেন রাষ্ট্রপতি।

মঙ্গলবার(২৮ফেব্রুয়ারি) সকালে কিশোরগঞ্জের মিঠামইনে আসেন প্রধানমন্ত্রী। তিনি প্রথমে বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ সেনানিবাস উদ্বোধন করেন। দুপুর একটার দিকে রাষ্ট্রপতির বাসভবনে যান তিনি। নিজের বাড়িতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানান রাষ্ট্রপতি আবদুল হামিদ ও তাঁর পরিবারের সদস্যরা।

মধ্যাহ্ন ভোজে রাতাবোরো চালের সাদা ভাতের সঙ্গে দেওয়া হয় ১৫ পদের মাছ। রুই মাছের দোপিঁয়াজা, কাতল মাছের দোপিঁয়াজা, চিতল মাছের দোপিঁয়াজা, আইর মাছের দোপিঁয়াজা, পাবদা মাছের দোপিঁয়াজা, গোলসা ট্যাংরা মাছের দোপিঁয়াজা, কালিবাউশ মাছের দোপিঁয়াজা, শোল মাছ ভুনা, বাইম মাছ ভুনা, চিংড়ি মাছ ভুনা, বোয়াল মাছ ভুনা, গ্রাস কার্প মাছ ভুনা, বাছা মাছ ভুনা, রিটা মাছ মাখা মাখা ঝোল, পাঙাশ মাছ মাখা মাখা ঝোল এবং মসুর ডাল, সালাদ, রস মালাই দিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আপ্যায়ন করেন রাষ্ট্রপতি ও তাঁর পরিবার।

আতিথেয়তা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকালে মিঠামইন হেলিপ্যাড মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেন। বিকালেই ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী।

এই বিভাগের সব খবর

সমঅধিকারভিত্তিক সমাজ গঠনে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, চব্বিশের ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত নতুন বাংলাদেশে বৈষম্যহীন ও সমঅধিকারভিত্তিক সমাজ গঠনে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। তিনি বলেন, বাংলাদেশে বসবাসকারী সব...

দুর্গাপূজা জাতীয় ঐক্যের মিলনমেলায় পরিণত হয়েছে: আমির খসরু

এবারের শারদীয় দুর্গাপূজার আয়োজনে সর্বস্তরের মানুষের অভূতপূর্ব অংশগ্রহণ লক্ষ করা যাচ্ছে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, এবারের...

চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন প্রধানমন্ত্রীর

শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার রাত সোয়া ৮টাার দিকে রহমতগঞ্জ জেএম সেন পূজামণ্ডপে উপস্থিত হয়ে সনাতন...

সর্বশেষ

সমঅধিকারভিত্তিক সমাজ গঠনে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, চব্বিশের ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মধ্য...

দুর্গাপূজা জাতীয় ঐক্যের মিলনমেলায় পরিণত হয়েছে: আমির খসরু

এবারের শারদীয় দুর্গাপূজার আয়োজনে সর্বস্তরের মানুষের অভূতপূর্ব অংশগ্রহণ লক্ষ...

চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন প্রধানমন্ত্রীর

শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন...

চট্টগ্রামে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন ও...

অস্টিওপোরোসিস প্রতিরোধবিষয়ক সেমিনারে যোগ দেবেন ডা. জুবাইদা রহমান

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের...

বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আটক ৩

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে রোববার মুম্বাইয়ে...