রবিবার, ৩১ মে ২০২৬

রাষ্ট্রপতির বাড়িতে গেলেন প্রধানমন্ত্রী

- Advertisement -
Single page 1st Paragraph

কিশোরগঞ্জের মিঠামইনে বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ সেনানিবাসের উদ্বোধন শেষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আমন্ত্রণে তার পৈতৃক নিবাস কামালপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে সেখানে পৌঁছান তিনি। এসময় রাষ্ট্রপতি ও তার সহধর্মিণীসহ অন্যান্যরা প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানান।

জানা গেছে, জোহরের নামাজ শেষে রাষ্ট্রপতির সঙ্গে একই টেবিলে দুপুরে খাবার খাবেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীকে হাওরের ২০ প্রজাতির মিঠাপানির মাছ দিয়ে আপ্যায়ন করা হবে। সঙ্গে থাকবে গরু-মহিষের দুধ দিয়ে তৈরি ঐতিহ্যবাহী অষ্টগ্রামের পনির। এই পনিরের ঐতিহ্য দিল্লির মুঘল সম্রাটের দরবার পর্যন্ত ছিল।

রাষ্ট্রপতির বড় ছেলে কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক এসব তথ্য নিশ্চিত করেছেন।

দিনব্যাপী সফরের শুরুতে প্রধানমন্ত্রী বেলা ১১টা ২২ মিনিটে বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল হামিদ সেনানিবাসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
দীর্ঘ দুই যুগ পরে আবারও কিশোরগঞ্জের হাওর উপজেলা মিঠামইন সফরে এসেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

রাষ্ট্রপতির বাড়িতে দুপুরের খাবার শেষে বিকেল ৩টায় প্রধানমন্ত্রী যোগ দেবেন মিঠামইন সদরের হেলিপ্যাড মাঠে আয়োজিত সুধী সমাবেশে।

বন্যা কবলিত এলাকা পরিদর্শনে ১৯৯৮ সালের ৩ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমবার মিঠামইন সফর করেন। তখন আবদুল হামিদ কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য ও ডেপুটি স্পিকার ছিলেন। দীর্ঘ ২৫ বছর পর প্রধানমন্ত্রী আবার মিঠামইন সফরে এসেছেন।

এই বিভাগের সব খবর

জনগণের প্রত্যাশা পূরণে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘দেশের জনগণের সকল প্রত্যাশা পূরণ করতে সরকার বদ্ধপরিকর।’ তিনি বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দর্শনে অনুপ্রাণিত হয়ে বর্তমান...

ঈদের ছুটি শেষে অফিস খুলছে কাল

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে টানা সাতদিনের সরকারি ছুটি শেষে আগামীকাল (সোমবার) খুলছে সরকারি-বেসরকারি সব অফিস, ব্যাংক, বিমা ও পুঁজিবাজার। এ বছর ঈদুল আজহা উপলক্ষে ২৫...

দেশে ফিরেছেন ৬,১৭৫ বাংলাদেশি হাজি

পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে এখন পর্যন্ত ১৫টি ফিরতি ফ্লাইটের মাধ্যমে মোট ৬ হাজার ১৭৫ জন বাংলাদেশি হাজি দেশে ফিরেছেন। আজ (রোববার) পর্যন্ত...

সর্বশেষ

জনগণের প্রত্যাশা পূরণে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘দেশের জনগণের...

ঈদের ছুটি শেষে অফিস খুলছে কাল

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে টানা সাতদিনের সরকারি ছুটি শেষে...

দেশে ফিরেছেন ৬,১৭৫ বাংলাদেশি হাজি

পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে এখন পর্যন্ত...

ঈদের ছুটিতে রাঙামাটির পর্যটন কেন্দ্রগুলোতে ভিড়

প্রাকৃতিক সৌর্ন্দযের লীলাভূমি পাহাড়ি কন্যা পর্যটন শহর রাঙামাটি এখন...

জঙ্গল সলিমপুরে কোনো সন্ত্রাসীর অভয়ারণ্য থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে আর কোনো বিচ্ছিন্ন সন্ত্রাসী বা অপরাধী...

রামিসা হত্যাকাণ্ডে আদালতে সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে: আইনমন্ত্রী

শিশু রামিসা হত্যাকাণ্ডের বিচারকার্যে আদালতের কাছে আসামির বিরুদ্ধে সর্বোচ্চ...