বুধবার, ২০ মে ২০২৬

দেশের হোমিওপ্যাথিক চিকিৎসার বিকাশের লক্ষ্যে কাজ করছে সরকার:এ টি এম পেয়ারুল ইসলাম

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম হোমিও চিকিৎসক পরিষদের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ আমিনুর রহমান, এনডিসি ও বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলাম।
প্রধান অতিথি ড. মোঃ আমিনুর রহমান বলেন, বঙ্গবন্ধু কন্যা মাননীয প্রধানমন্ত্রী দেশের সকল পেশাজীবীদের দাবিগুলির প্রতি লক্ষ্য রাখছেন তারেই ধারাবাহিকতায় ঐতিহ্যবাহী প্রাচীন চিকিৎসা পদ্ধতি হোমিওপ্যাথির ব্যাপারে তিনি অত্যন্ত আগ্রহী এবং আস্থা রাখেন। হোমিওপ্যাথিক কল্যাণে তার মেয়াদকালের প্রথম সময়ে তিনি হোমিওপ্যাথি বোর্ডকে জমি দান করেছিলেন। তিনি দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর হোমিওপ্যাথির কল্যাণে বিভিন্ন কল্যাণমুখী পদক্ষেপ নিয়েছেন এবং হোমিওপ্যাথি আইন ২০২৩ দ্রুত বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন এবং জেলা উপজেলা ও প্রান্তিক পর্যায়ে চিকিৎসাসেবা পৌঁছে দেযার জন্য স্বাস্থ্যখাতে বরাদ্দ রেখেছেন। বিভাগীয় পর্যায়ে আমার কোন কিছু করার সুযোগ থাকলে আমি প্রশাসনিকভাবে হোমিওপ্যাথদের স্বার্থে যেকোনো ভালো উদ্যোগে অংশীদার হতে আগ্রহী।
বিশেষ অতিথির বক্তব্যে এ টি এম পেয়ারুল ইসলাম বলেন, দেশের হোমিওপ্যাথিক চিকিৎসার বিকাশের লক্ষ্যে কাজ করছে সরকার। বাংলাদেশ সরকার ঘরে ঘরে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে নানাবিধ কর্মসূচি গ্রহণ করেছে, যার সুফল জনগণ পাচ্ছে। এই উদ্যোগগুলোকে আরও কার্যকর ও শক্তিশালী করতে এলোপ্যাথিক চিকিৎসা পদ্ধতির পাশাপাশি হোমিওপ্যাথিসহ সকল বিকল্প চিকিৎসা পদ্ধতি সক্রিয় ভূমিকা প্রয়োজন। বাংলাদেশের রাজধানী থেকে শুরু করে গ্রাম পর্যায় পর্যন্ত হাসপাতাল, স্বাস্থ্য কেন্দ্র ও কমিউনিটি ক্লিনিক থেকে সাধারণ মানুষ চিকিৎসা সেবা নিতে পারছে। হোমিওপ্যাথি চিকিৎসা ব্যবস্থার ভূয়সী প্রসংসা করে তিনি বলেন, হোমিও চিকিৎসার কোন প্বার্শ প্রতিক্রিয়া নেই। বিশ^ব্যাপী হোমিও চিকিৎসার চাহিদা বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশেও বৃদ্ধি পাচ্ছে। জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে হোমিওপ্যাথিক চিকিৎসকদের ভূমিকাও উল্লেখযোগ্য। জননেত্রী শেখ হাসিনার সরকার শিশু ও মাতৃমৃত্যু হার কমিয়ে এমডিজি সাফল্য অর্জন করেছে। আমাদের টিকাদান কর্মসূচির আওতায় প্রায় শতভাগ শিশুকে নিয়ে আসা সম্ভব হয়েছে। এখন আমরা টেকসই ও স্মার্ট বাংলাদেশ গঠনে এগিয়ে যেতে চাই। এই লক্ষমাত্রা অর্জনের জন্য বাংলাদেশের স্বাস্থ্যখাতের সকল উপাদানকে সরকার কাজে লাগাতে চাই। এজন্য হোমিওপ্যাথিসহ বিকল্প চিকিৎসা পদ্ধতির উন্নয়নে কাজ করতে হবে। আমার কোন কিছু করার সুযোগ থাকলে আমি হোমিওপ্যাথদের স্বার্থে যেকোনো ভালো উদ্যোগে কাজ করব।
সংগঠনের সভাপতি অধ্যাপক ডাঃ আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডাঃ ফজলুল হক সিদ্দিকীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ডাঃ দিলীপ কুমার বনিক, বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের চেয়ারম্যান ডাঃ দিলীপ কুমার রায়, ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম, ডাঃ ইসরাফিল আলম মুন্সি, ডাঃ শহিদুল আলম, ডাঃ মনিরুল ইসলাম, ডঃ আব্দুল জলিল, ডাঃ এস এম ইমরান, ডাঃ শফিউর বশর, ডাঃ প্রমদ দাস, ডাঃ আনিসুর রহমান, ডাঃ রুপম রুদ্র, ডাঃ উজ্জ্বল দাস, ডাঃ আন্না রাণী প্রমুখ।

 

 

এই বিভাগের সব খবর

ডিজিটাল সক্ষমতা ছাড়া রাষ্ট্রীয় নিরাপত্তা ও উন্নয়ন ঝুঁকিতে পড়বে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সাইবার সিকিউরিটি ও ডিজিটাল সক্ষমতা এখন শুধু প্রযুক্তিগত বিষয় নয়, বরং রাষ্ট্রীয় নিরাপত্তা,...

বান্দরবানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা প্রশাসন

জেলার সদর উপজেলার জামছড়ি ইউনিয়নের বাঘমারা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫০টি পরিবারের পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন। জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে আজ...

কোতোয়ালীতে হোটেলে অসামাজিক কার্যকলাপ, গ্রেপ্তার ১১

কোতোয়ালীতে আবাসিক হোটেলে অভিযানে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অপরাধে ৫ মহিলা ও ৬ জন পুরুষসহ ১১ জনকে গ্রেপ্তার। মঙ্গলবার (১৯ মে) কোতোয়ালী থানাধীন বিভিন্ন হোটেলে...

সর্বশেষ

ডিজিটাল সক্ষমতা ছাড়া রাষ্ট্রীয় নিরাপত্তা ও উন্নয়ন ঝুঁকিতে পড়বে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, কৃত্রিম...

বান্দরবানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা প্রশাসন

জেলার সদর উপজেলার জামছড়ি ইউনিয়নের বাঘমারা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে...

কোতোয়ালীতে হোটেলে অসামাজিক কার্যকলাপ, গ্রেপ্তার ১১

কোতোয়ালীতে আবাসিক হোটেলে অভিযানে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অপরাধে...

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশন থেকে কর্মকর্তার লাশ উদ্ধার

চট্টগ্রাম নগরের খুলশী এলাকায় অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয়...

পতেঙ্গায় জেট ও সয়াবিনসহ ১৭ হাজার লিটার তেল জব্দ

চট্টগ্রামের পতেঙ্গায় আলাদা দুটি বিশেষ অভিযানে জেট ফুয়েল, ডিজেল,...

হরমুজ প্রণালীতে বাড়ছে জাহাজ চলাচল

যুদ্ধকালীন সর্বনিম্ন অবস্থানে নেমে যাওয়ার পর গত সপ্তাহে হরমুজ...