বুধবার, ২০ মে ২০২৬

সৌদি আরব ৪০ কোটি ডলারের সহায়তা দিচ্ছে ইউক্রেনকে

- Advertisement -
Single page 1st Paragraph

রাশিয়ার হামলার শিকার ইউক্রেনকে ৪০ কোটি ডলারের মানবিক সহায়তা দিতে চুক্তিতে সই করেছে সৌদি আরব। গত বছরের অক্টোবরে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে ফোনালাপের সময় এ সহায়তার প্রতিশ্রুতি দিয়েছিলেন সৌদি ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান। খবর আরব নিউজ।

সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান রোববার ইউক্রেন সফরে গেলে ইউক্রেনের প্রেসিডেন্ট তাকে স্বাগত জানান। এ সফরে সৌদি আরব ও ইউক্রেন ৪০০ মিলিয়ন ডলারের সহায়তার একটি চুক্তি এবং একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান এবং ইউক্রেনের প্রেসিডেন্টের কার্যালয়ের প্রধান আন্দ্রিয়ে ইয়ারমাক উপস্থিত ছিলেন।

চুক্তিতে ইউক্রেনকে ১০০ মিলিয়ন ডলার মূল্যের মানবিক সহায়তা প্রদানের জন্য একটি যৌথ সহযোগিতা কর্মসূচি অন্তর্ভুক্ত রয়েছে। এতে সই করেন সৌদি আরবের রাজকীয় আদালতের উপদেষ্টা ও কিং সালমান মানবিক সহায়তা ও ত্রাণ কেন্দ্রের সুপারভাইজার জেনারেল আবদুল্লাহ আল-রাবিয়া এবং ইউক্রেনের উপ-প্রধানমন্ত্রী ওলেক্সান্ডার কুব্রাকভ। অন্যদিকে সৌদি ফান্ড ফর ডেভেলপমেন্টের মাধ্যমে তেল আহরণ সম্পর্কিত খাতে অর্থায়নে সৌদি সরকারের অনুদান হিসেবে ৩০০ মিলিয়ন ডলার প্রদানের বিষয়টি সমঝোতা স্মারকে উল্লেখ করা হয়। সৌদি ফান্ড ফর ডেভেলপমেন্টের সিইও সুলতান বিন আবদুল রহমান আল-মারশাদ এবং ইউক্রেনের জ্বালানিমন্ত্রী জার্মান গালুশচেঙ্কো এই চুক্তিতে স্বাক্ষর করেন।

সৌদি কর্তৃপক্ষ জানায়, এই চুক্তি এবং সমঝোতা স্মারক সামাজিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখে থাকা ইউক্রেনের প্রতি সৌদির সমর্থনের প্রতিফলন। প্রিন্স ফয়সাল বলেছেন, তার দেশ চলমান সংঘাতের অর্থনৈতিক প্রভাব প্রশমিত করতে ইউক্রেনের সাথে কাজ করছে। একই সাথে তারা ইউক্রেনের সাথে অব্যাহত বিনিয়োগ সহযোগিতার সুযোগ নিয়ে আলোচনা করছেন।

সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আমরা সব পক্ষের সাথে সংকট নিরসনের সুযোগ নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছি। পাশাপাশি বেশ কিছু আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যু এবং অভিন্ন উদ্বেগের বিষয়েও আলোচনা হয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান গত শুক্রবার ফোনালাপে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে। এ সময় সৌদি যুবরাজ যুদ্ধ বন্ধে তার দেশ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে উল্লেখ করেন। এর আগে রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধবন্দী বিনিময়ের ক্ষেত্রেও সৌদি অগ্রগামী ভূমিকা নিয়েছিল।

এই বিভাগের সব খবর

ডিজিটাল সক্ষমতা ছাড়া রাষ্ট্রীয় নিরাপত্তা ও উন্নয়ন ঝুঁকিতে পড়বে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সাইবার সিকিউরিটি ও ডিজিটাল সক্ষমতা এখন শুধু প্রযুক্তিগত বিষয় নয়, বরং রাষ্ট্রীয় নিরাপত্তা,...

বান্দরবানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা প্রশাসন

জেলার সদর উপজেলার জামছড়ি ইউনিয়নের বাঘমারা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫০টি পরিবারের পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন। জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে আজ...

কোতোয়ালীতে হোটেলে অসামাজিক কার্যকলাপ, গ্রেপ্তার ১১

কোতোয়ালীতে আবাসিক হোটেলে অভিযানে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অপরাধে ৫ মহিলা ও ৬ জন পুরুষসহ ১১ জনকে গ্রেপ্তার। মঙ্গলবার (১৯ মে) কোতোয়ালী থানাধীন বিভিন্ন হোটেলে...

সর্বশেষ

ডিজিটাল সক্ষমতা ছাড়া রাষ্ট্রীয় নিরাপত্তা ও উন্নয়ন ঝুঁকিতে পড়বে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, কৃত্রিম...

বান্দরবানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা প্রশাসন

জেলার সদর উপজেলার জামছড়ি ইউনিয়নের বাঘমারা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে...

কোতোয়ালীতে হোটেলে অসামাজিক কার্যকলাপ, গ্রেপ্তার ১১

কোতোয়ালীতে আবাসিক হোটেলে অভিযানে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অপরাধে...

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশন থেকে কর্মকর্তার লাশ উদ্ধার

চট্টগ্রাম নগরের খুলশী এলাকায় অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয়...

পতেঙ্গায় জেট ও সয়াবিনসহ ১৭ হাজার লিটার তেল জব্দ

চট্টগ্রামের পতেঙ্গায় আলাদা দুটি বিশেষ অভিযানে জেট ফুয়েল, ডিজেল,...

হরমুজ প্রণালীতে বাড়ছে জাহাজ চলাচল

যুদ্ধকালীন সর্বনিম্ন অবস্থানে নেমে যাওয়ার পর গত সপ্তাহে হরমুজ...