সোমবার, ১৫ জুন ২০২৬

কক্সবাজারের রামুতে বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ১

- Advertisement -
Single page 1st Paragraph

কক্সবাজারের রামু উপজেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে ইজিবাইকের সংঘর্ষে মোহাম্মদ ওসমান গণি নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও আটজন। সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৯টায় চট্টগ্রাম-কক্সবাজার সড়কের জোয়ারিয়ানালা মহিলা মাদরাসার সামনে এ ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ গনি (৩০) উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পূর্ব মুরাপাড়া এলাকার বাসিন্দা। তিনি ইজিবাইকের (টমটম) যাত্রী ছিলেন।

স্থানীয়রা জানান, সোমবার সকালে একটি ইজিবাইক অপর একটি ইজিবাইককে ওভারটেক করার চেষ্টা চালায়। পরে চট্টগ্রাম অভিমুখী বাস মারছা’র সঙ্গে ইজিবাইকের সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থল থেকে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ইজিবাইকের যাত্রী গনিকে মৃত ঘোষণা করেন।

রামুর তুলাতলী হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক জয়নাল আবেদিন জানান, সোমবার সকালের দুর্ঘটনায় ইজিবাইক চালকসহ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। এর মধ্যে ইজিবাইক চালক নুরুল আজিমের (২৪) অবস্থা সংকটাপন্ন। তিনি রামুর জোয়ারিয়ানালা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পূর্ব জোয়ারিয়ানালা গ্রামের জাফর আলমের ছেলে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

এই বিভাগের সব খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে ‘মায়ের ডাক’ এর সদস্যদের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন ‘মায়ের ডাক’ এর গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন...

কানাডায় সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের শিক্ষার্থী নিহত

কানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর প্রদেশের সেন্ট জনস শহরে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মো. ইস্তিনাব মাহি (২৩) নামে এক বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার...

নেদারল্যান্ডসকে হারিয়ে জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

প্রথমে বোলারদের দারুণ পারফরমেন্স এবং পরে ওপেনার জুয়াইরিয়া ফেরদৌসের ঝড়ো হাফ-সেঞ্চুরিতে রেকর্ড জয় দিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করল বাংলাদেশ দল। গ্রুপ-১ নিজেদের প্রথম ম্যাচে...

সর্বশেষ

প্রধানমন্ত্রীর সঙ্গে ‘মায়ের ডাক’ এর সদস্যদের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন ‘মায়ের...

কানাডায় সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের শিক্ষার্থী নিহত

কানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর প্রদেশের সেন্ট জনস শহরে এক...

নেদারল্যান্ডসকে হারিয়ে জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

প্রথমে বোলারদের দারুণ পারফরমেন্স এবং পরে ওপেনার জুয়াইরিয়া ফেরদৌসের...

কক্সবাজারে ১৯৭ কিলোমিটার পথ গাড়ি চালিয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে ব্যতিক্রমী এক সফর করলেন প্রধানমন্ত্রী...

চসিকের অভিযানে গুঁড়িয়ে দেওয়া হলো ২০০ অবৈধ দোকান

মহানগরীর সাগরিকা এলাকায় সড়ক ও ফুটপাত দখল করে গড়ে...

ইউএইতে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

দুর্নীতির মামলায় অভিযুক্ত পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে...