বুধবার, ৫ আগস্ট ২০২৬

ইতালিতে অভিবাসীবাহী নৌকাডুবি, মৃত্যু বেড়ে ৫৯

- Advertisement -
Single page 1st Paragraph

ইতালি উপকূলে রোববার শরণার্থীবোঝাই একটি নৌকাডুবির ঘটনায় মৃত্যু বেড়ে ৫৯ জনে দাঁড়িয়েছে। কাঠের তৈরি একটি নৌকায় করে দুইশতাধিক শরণার্থী তুরস্ক থেকে সমুদ্রপথে ইতালি আসার পথে ডুবে যায় বলে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে।

এ সময় শতাধিক লোক সাঁতরে তীরে উঠতে পারলেও অনেকেই ডুবে মারা গেছেন বলে জানায় ইতালির কোস্টগার্ড।

উন্নত জীবনের আশায় ইউরোপে যাওয়ার পথে প্রায়ই নৌকাডুবিতে প্রাণহানির ঘটনা ঘটছে। দালালদের খপ্পরে পড়ে অসচেতন ব্যক্তিরা ঝুঁকিপূর্ণ নৌযানে এভাবে অবৈধ উপায়ে ইউরোপে যাওয়ার চেষ্টাকালে অনেকেই পানিতে ডুবে মারা যান।

ইতালির কোস্টগার্ড জানায়, ইতালির দক্ষিণাঞ্চলীয় উপকূলে উত্তাল সমুদ্রে অতিরিক্ত যাত্রীবোঝাই কাঠের নৌকাটি ভেঙে যায়।

এদের মধ্যে শতাধিক শরণার্থী সাঁতরে তীরে আসতে পেরেছেন। আর উপকূল বরাবর এলাকা থেকে ৫৯টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি এক বিবৃতিতে এ ঘটনাকে বড় ধরনের একটি মর্মান্তিক ঘটনা বলে বর্ণনা করেছেন। উন্নত জীবনের আশায় ইউরোপে যেতে এভাবে ঝুঁকি নিয়ে সমুদ্র পাড়ি বন্ধ হওয়া ‘অপরিহার্য’ মন্তব্য করেন তিনি।

মন্ত্রী আরও বলেন, এতে কেবল পাচারকারীদের ফায়দা হয়, আর এমন সব মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নৌকাটিতে পাকিস্তান ও আফগানিস্তানসহ কয়েকটি দেশ থেকে আসা অভিবাসনপ্রত্যাশীরা ছিলেন বলে জানিয়েছে ইতালির একটি সংবাদ সংস্থা। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।

এই বিভাগের সব খবর

জুলাই স্মৃতি জাদুঘরের দুয়ার খুলেছে, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

চব্বিশের গণঅভ্যুত্থানের স্মৃতিচিহ্ন ধরে রাখার জন্য গড়ে তোলা জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে এই স্মৃতি জাদুঘরের দুয়ার...

কর্ণফুলীতে ডেঙ্গু প্রতিরোধে সভা

চট্টগ্রামের কর্ণফুলীতে ডেঙ্গু প্রতিরোধ বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ আগষ্ট) দুপুরে উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে উপজেলা হল রুমে সভাটি অনুষ্ঠিত হয়। উপজেলা...

মানবপাচার প্রতিরোধে সমন্বিত উদ্যোগের গুরুত্বারোপ স্বরাষ্ট্রমন্ত্রীর

মানবপাচার প্রতিরোধে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মন্ত্রী বলেন, কোনো একক দেশ বা সরকারের পক্ষে এই অপরাধ সম্পূর্ণরূপে দমন করা সম্ভব নয়। আইনশৃঙ্খলা...

সর্বশেষ

জুলাই স্মৃতি জাদুঘরের দুয়ার খুলেছে, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

চব্বিশের গণঅভ্যুত্থানের স্মৃতিচিহ্ন ধরে রাখার জন্য গড়ে তোলা জুলাই...

কর্ণফুলীতে ডেঙ্গু প্রতিরোধে সভা

চট্টগ্রামের কর্ণফুলীতে ডেঙ্গু প্রতিরোধ বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।...

মানবপাচার প্রতিরোধে সমন্বিত উদ্যোগের গুরুত্বারোপ স্বরাষ্ট্রমন্ত্রীর

মানবপাচার প্রতিরোধে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...

বাংলাদেশে বিনিয়োগ এবং আরও দক্ষ কর্মী নিতে আগ্রহী সৌদি আরব : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম আজ বলেছেন, সৌদি আরব...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে...

শেখ হাসিনার বক্তব্য দেওয়ার সঙ্গে ভারত সরকারের কোনও সম্পর্ক নেই: রণধীর জয়সোয়াল

মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসির রায় মাথায় নিয়ে ভারতে নির্বাসনে...