শুক্রবার, ১০ জুলাই ২০২৬

বোয়ালখালীতে হয়ে গেল প্রাণীসম্পদ প্রদর্শনী মেলা

- Advertisement -
Single page 1st Paragraph

বোয়ালখালীতে প্রাণিসম্পদ সেবা সপ্তাহে বর্ণাঢ্য র‌্যালি ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২৫ (ফেব্রুয়ারি) সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল আয়োজিত র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন।

প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এসএম সেলিম। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সেতু ভূষণ দাশ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. প্রতীক সেন, যুব উন্নয়ন কর্মকর্তা মো.মামুন, মৎস্য কর্মকর্তা মো.ইমরান ও জেলা প্রশাসক কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. ইউনুছ।

প্রদর্শনীতে উপজেলার সফল খামারিরা তাদের পালিত পশুর স্টলে নিজেদের সফলতা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। প্রদর্শনীতে অংশ নেওয়া খামারিদের মধ্যে ৫টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়। এর মধ্যে সফল নারী উদ্যোক্তা পিউর ডেইরী ফার্মের স্বত্ত্বাধিকারি মনোয়ারা বেগম ডেইরী ক্যাটাগরিতে ১ম স্থান অর্জন করেছেন।

প্রদর্শনীতে ছিল- গরু, ছাগল, ভেড়া, ব্রাহামা জাতের মুরগি, বিলাতি ডগ (জার্মান স্পিস ব্ল্যাক শেপার্ড), খরগোশ, লাভ বার্ডের স্টল। ছিল পশুর জীবন রক্ষাকারী ঔষধ ও আধুনিক যন্ত্রপাতির স্টল। দর্শনার্থীদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয় সিদ্ধ ডিম ও খামারে উৎপাদিত দুধ, দই ও মিষ্টি।

বিভিন্ন জাতের মুরগি নিয়ে আসা হোসনে আরা বেগম গণমাধ্যমকে জানান, কাদার নাথ, ব্রাহামা, ক্রসিং, সিলভার ও সরাইল জাতের মুরগি রয়েছে তার স্টলে। এসব জাত ইণ্ডিয়া ও আমেরিকায় পালিত হয় বেশি। তিনি এসব মুরগির খামার গড়ে লাভবান হয়েছেন।

এই বিভাগের সব খবর

চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ

কয়েকদিনের টানা ভারী বর্ষণ ও আকস্মিক বন্যায় সৃষ্ট চট্টগ্রাম অঞ্চলের দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশিত ১০টি পদক্ষেপের কথা জানিয়েছেন তাঁর উপদেষ্টা ও...

চট্টগ্রাম-২ আসনে সারোয়ারের প্রার্থিতা বৈধ, শপথে আর বাধা নেই : হাইকোর্ট

ত্রয়োদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে জয়ী বিএনপির সারোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ বলে রায় দিয়েছে হাইকোর্ট। এর ফলে তার শপথ নিতে আর কোনো বাধা রইল...

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে যান চলাচল বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়নের মতিপাড়া ৪ নম্বর ওয়ার্ডের...

সর্বশেষ

চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ

কয়েকদিনের টানা ভারী বর্ষণ ও আকস্মিক বন্যায় সৃষ্ট চট্টগ্রাম...

চট্টগ্রাম-২ আসনে সারোয়ারের প্রার্থিতা বৈধ, শপথে আর বাধা নেই : হাইকোর্ট

ত্রয়োদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে জয়ী বিএনপির সারোয়ার আলমগীরের...

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে...

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ৫০০ মিলিমিটার বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা

সুস্পষ্ট লঘুচাপ ও উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর...

বর্তমান সরকার জনগণের সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

ক্ষতিগ্রস্ত মানুষের দ্বারে দ্বারে ত্রাণ পৌঁছে দেওয়া হবে : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন...