রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

সিদ্ধিরগঞ্জে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

- Advertisement -
Single page 1st Paragraph

র‌্যাব-১১এর হাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদক মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার হয়েছে

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিএসসি এর একটি আভিযানিক দল কর্তৃক শনিবার (২৫ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন মিজমিজি এলাকা হতে মাদক মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোহাম্মদ আলী (৪৩), পিতা- দুদু মিয়া’কে গ্রেফতার করেছে।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেপ্তার আসামী মোহাম্মদ আলী নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন মিজমিজি বাতেনপাড়া এলাকার বাসিন্দা। তিনি  গত ২০১৭ সালের অক্টোবর মাসে নিষিদ্ধ মাদকদ্রব্যসহ গ্রেপ্তার হন, যার মামলা নাম্বার ৪৪(১০)১৭। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামী বিজ্ঞ আদালত হতে জামিনে বের হয়ে দীর্ঘ ৫ বছর যাবত আত্মগোপনে থাকে। এরই প্রেক্ষিতে বিজ্ঞ আদালত আসামীকে গত ২৬/১০/২০২২ খ্রিঃ তারিখ ২ বছরের সাজা প্রদান করেন। গোয়েন্দা নজরদারী ও গোপন অনুসন্ধানের মাধ্যমে র‌্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ এর একটি আভিযানিক দল আসামীর অবস্থান সনাক্ত পূর্বক গ্রেপ্তার করতে সক্ষম হয়।

গ্রেপ্তার আসামীকে পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহনের জন্য নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগের সব খবর

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ১

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনের সহযোগী মো. মোবারক হোসেন ওরফে টেস্টার মোবারককে (৩২) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার কাঞ্চননগর...

চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী দেশের চলমান পরিস্থিতিতে সবাইকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। তিনি...

দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার অনুরোধ জানিয়েছেন ভারতের মৎস্য আমদানিকারকরা। শুক্রবার (১১ সেপ্টেম্বর) কলকাতার ‘ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন’...

সর্বশেষ

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ১

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ আলোচিত সন্ত্রাসী ডেভিড...

চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক...

দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির ওপর আরোপিত...

ফটিকছড়িতে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩টি ড্রেজার ধ্বংস

জেলার ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি...

ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে একসঙ্গে পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু প্রতিরোধে জেলার প্রায় ২ হাজার মসজিদ ও মসজিদ...

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেফতার

নগরের খুলশী এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চট্টগ্রাম উত্তর...