বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬

রাশিয়া ধন্যবাদ জানালো বাংলাদেশকে

- Advertisement -
Single page 1st Paragraph

জাতিসংঘ সাধারণ পরিষদে আনিত রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে রেজুলেশন নিয়ে ভোটাভুটিতে ভোট দেওয়া থেকে বিরত ছিলো বাংলাদেশ। এই ‘অ্যাবস্টেনশান’ ভোটের জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছে রাশিয়া।

যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর প্রত্যাশা, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে জাতিসংঘে উত্থাপিত প্রস্তাবের পক্ষে ভোট দেবে বাংলাদেশ। অন্যদিকে রাশিয়ার প্রত্যাশা, ঐতিহাসিক সম্পর্ক বিবেচনায় নিয়ে বাংলাদেশ পশ্চিমাদের চাপের কাছে নতি স্বীকার করবে না। এমন প্রেক্ষাপটে গত বৃহস্পতিবার রাতে জাতিসংঘে উত্থাপিত প্রস্তাবের পক্ষে বা বিপক্ষে অবস্থান না নিয়ে ‘অ্যাবস্টেনশান’ ভোট দিয়েছে বাংলাদেশ।

এ কারণে এক টুইট বার্তায় রাশিয়া দূতাবাস বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছে। শুধু বাংলাদেশই নয়, প্রতিবেশী ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কাসহ ৩২টি দেশ ‘অ্যাবস্টেনশান’ ভোট দিয়ে নিরপেক্ষ থাকার চেষ্টা করেছে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ দ্বিতীয় বছরে গড়ানোর প্রাক্কালে গত বৃহস্পতিবার রাতে জাতিসংঘ সাধারণ পরিষদের বিশেষ অধিবেশনে উত্থাপিত প্রস্তাবটির মূল বার্তা ছিল রাশিয়ার সামরিক বাহিনীকে ইউক্রেন ছেড়ে যেতে হবে। ১৪১-৭ ভোটে প্রস্তাবটি গৃহীত হয়েছে। রাশিয়া, বেলারুশ, সিরিয়া, নিকারাগুয়া, মালি, ইরিত্রিয়া ও উত্তর কোরিয়া ওই প্রস্তাবের বিরুদ্ধে ভোট দিয়েছে। ভূ-রাজনৈতিক স্বার্থে রাশিয়ার মিত্র চীন প্রস্তাবের পক্ষে বা বিপক্ষে অবস্থান না নিয়ে ‘অ্যাবস্টেনশান’ ভোট দিয়েছে। ভেনিজুয়েলাসহ ১১টি দেশ তাদের ভোটাধিকার প্রয়োগ করেনি।

 

এই বিভাগের সব খবর

মশা নিয়ন্ত্রণে প্রয়োজন গবেষণাভিত্তিক টেকসই সমাধান : মেয়র ডা. শাহাদাত হোসেন

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মশাবাহিত রোগ বিশেষ করে ডেঙ্গু ও চিকুনগুনিয়া নিয়ন্ত্রণে কেবল সাময়িক ব্যবস্থা নয়, বরং গবেষণাভিত্তিক, আধুনিক ও...

তারেক রহমানের সঙ্গে ১২ দলীয় জোট ও সমমনা জোটের সাক্ষাৎ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ১২ দলীয় জোট ও জাতীয়তাবাদী সমমনা জোটের নেতৃবৃন্দ। আজ রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে...

খাগড়াছড়িতে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ

খাগড়াছড়িতে সাংবাদিকদের জন্য দুই দিনব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে। আজ বুধবার সকালে জেলা পরিষদের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। প্রেস ইনস্টিটিউট...

সর্বশেষ

মশা নিয়ন্ত্রণে প্রয়োজন গবেষণাভিত্তিক টেকসই সমাধান : মেয়র ডা. শাহাদাত হোসেন

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মশাবাহিত...

তারেক রহমানের সঙ্গে ১২ দলীয় জোট ও সমমনা জোটের সাক্ষাৎ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য...

খাগড়াছড়িতে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ

খাগড়াছড়িতে সাংবাদিকদের জন্য দুই দিনব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ...

বোয়ালখালীতে গণভোট প্রদান ও সচেতনতা বৃদ্ধি বিষয়ে প্রচারণা সভা

জেলার বোয়ালখালীতে আসন্ন গণভোটের বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং গণভোট...

নিয়োগে অনিয়ম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দুদকের অভিযান

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বিভিন্ন পদে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগে অনিয়মের অভিযোগে...

বাঁশখালীতে ঘুষ গ্রহণকালে পরিবার পরিকল্পনা কার্যালয়ের কর্মচারী গ্রেফতার

চট্টগ্রামের বাঁশখালী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপজেলা পরিবার পরিকল্পনা...