শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

ফতুল্লায় গাঁজাসহ ৬ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

- Advertisement -
Single page 1st Paragraph

র‌্যাব-১১ সদর কোম্পনী কর্তৃক নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন ইসলাম নগর সাকিনস্থ আমিনুর রহমান কালু এর বসত বাড়ীর সামনে কাচা রাস্তা এলাকায় মাদক বিরোধী অভিযানে বিপুল পরিমান গাঁজাসহ ৬ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করেছে।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সদর কোম্পানী, নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল গত ২৪ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ দিবগত রাতে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন ইসলাম নগর সাকিনস্থ আমিনুর রহমান কালু এর বসত বাড়ীর সামনে কাচা রাস্তা এলাকায় অভিযান পরিচালনা করে ৫ কেজি গাঁজাসহ ৬ জন মাদক ব্যবসায়ী’কে হাতে-নাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মাদক ব্যবসায়ী আসামী আসামী ১। মোঃ রফিক (২৮), পিতা-মৃত আজগর, সাং-সদর ঘাট, ০২ নং ওয়ার্ড, থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়া, এ/পি- কুতুবপুর, লাকিবাজার (আনিছ এর বাসার ভাড়াটিয়া), থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ, ২। মোঃ হাসমত আলী (২৯), পিতা- মৃত আকবর আলী, সাং-বকতিয়ারপুর উচাটারী, থানা-কোতয়ালী, জেলা-রংপুর, এ/পি- সাং-নামাপাড়া (আলমগীর হোসেন এর বাড়ীর ভাড়াটিয়া), থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ, ৩। মোঃ মনির হোসেন (৩৩), পিতা- মোঃ নাছির উদ্দিন, সাং-সাদুপুর, কান্দাপাড়া, থানা-মেলান্দহ, জেলা-জামালপুর, এ/পি- সাং-বৌ-বাজার, চৌধুরী বাড়ী (মতিউর এর বাসার ভাড়াটিয়া), থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ, ৪। মোঃ রাশেদুল ইসলাম (২৬), পিতা-আলাউদ্দিন, সাং-ছোট মানিকচাঁদ, থানা-গলাচিপা, জেলা-পটুয়াখালী, এ/পি- সাং-নয়াআটি, থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ, ৫। মোঃ শহিদুল ইসলাম (২০), পিতা-মোঃ হাইদুল ইসলাম, সাং-লাহেড়ী মুনপুর, ০৫ নং ওয়ার্ড, থানা-উল্লাপাড়া, জেলা-সিরাজগঞ্জ, এ/পি- সাং-আইলপাড়া, পাঠানতলী, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ, ৬। মোঃ রুবেল (১৮), পিতা-মোঃ সাহেব আলী, সাং-কোচই, থানা-নান্দাইল, জেলা-ময়মনসিংহ, এ/পি- সাং-নামাপাড়া (নুর ইসলাম হাজী এর বাড়ীর ভাড়াটিয়া), থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ। উক্ত অভিযানে গ্রেপ্তার আসামীদের হেফাজত হতে মাদক বিক্রয়ের নগদ ৪,২২০/-টাকা, ৪টি মোবাইল, ৬টি সীম উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায় যে, তারা দীর্ঘদিন যাবৎ অভিনব কায়দায় মাদকদ্রব্য গাঁজা অভিনব পন্থায় সংগ্রহ করে নারায়ণগঞ্জ ও এর আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।

গ্রেপ্তার আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

 

এই বিভাগের সব খবর

এইচএসসিতে চট্টগ্রাম বোর্ডে কমেছে পাসের হার ও জিপিএ-৫

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পাঁচ বছর ধরে ধারাবাহিকভাবে কমছে পাসের হার। ২০২২ সালে যেখানে প্রতি ১০০ জন পরীক্ষার্থীর মধ্যে ৮০ জনের...

এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ

চলতি বছরের উচ্চমাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এ বছর ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫২.১২ শতাংশ এবং জিপিএ-৫...

জাপানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার ও বিকল্প অর্থায়নে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

জাপানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার এবং অবকাঠামো উন্নয়ন ও বাণিজ্য সম্প্রসারণে বিকল্প অর্থায়নের মাধ্যমে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছে বাংলাদেশ। এ লক্ষ্যে বাংলাদেশের অর্থমন্ত্রী...

সর্বশেষ

এইচএসসিতে চট্টগ্রাম বোর্ডে কমেছে পাসের হার ও জিপিএ-৫

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পাঁচ বছর...

এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ

চলতি বছরের উচ্চমাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার...

জাপানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার ও বিকল্প অর্থায়নে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

জাপানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার এবং অবকাঠামো উন্নয়ন...

সৃজনশীলতার ধারাবাহিকতায় শিশুসাহিত্যে উল্লেখযোগ্য বাঁক পরিবর্তন হয়েছে

বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমি আয়োজিত দুদিনব্যাপী শিশুসাহিত্য উৎসবের উদ্বোধনী দিনে...

জাপানের সঙ্গে ইপিএ দ্রুত কার্যকর হলে বাড়বে রপ্তানি ও বিনিয়োগ

জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) দ্রুত কার্যকর করা...

বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন

বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে পর্যটন সহযোগিতা সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত...