বুধবার, ৫ আগস্ট ২০২৬

চীনের শান্তি প্রস্তাব নিয়ে সংলাপে বসতে চান জেলেনস্কি

- Advertisement -
Single page 1st Paragraph

রাশিয়ার সাথে যুদ্ধ বন্ধে চীনের দেয়া শান্তি প্রস্তাবে আগ্রহ দেখাচ্ছে ইউক্রেন। এ বিষয়ে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আলোচনায় বসতে চান বলে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেনে রুশ আগ্রাসনের বর্ষপূর্তি উপলক্ষে দেয়া ভাষণে তিনি এই ইচ্ছার কথা ব্যক্ত করেছেন। তবে শিয়ের সঙ্গে জেলেনস্কির শীর্ষ বৈঠকের আহ্বানে এখনো সাড়া দেয়নি বেইজিং। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ভাষণে জেলেনস্কি বলেন, চীনের এই প্রস্তাব ইঙ্গিত দেয় তারা শান্তিচেষ্টায় জড়িত এবং আমি সত্যিই বিশ্বাস করতে চাই চীন রাশিয়াকে অস্ত্র সরবরাহ করবে না।

ইউক্রেনে রুশ অভিযানের নিন্দা জানিয়ে সম্প্রতি জাতিসংঘের সাধারণ অধিবেশনে উত্থাপিত একটি প্রস্তাবে ভোটাভুটি চলার সময় আফ্রিকা ও লাতিন আমেরিকার অনেক দেশ ভোটদানে বিরত ছিল। এ ব্যাপারে জানতে চাইলে জেলেনস্কি বলেন, তার দেশ আফ্রিকা ও লাতিন আমেরিকার দেশগুলোর সঙ্গে যথেষ্ট ঘনিষ্ঠতা গড়ে তুলতে ব্যর্থ হয়েছে। তিনি একে বড় ভুল বলে মনে করছেন।

এরআগে শুক্রবার শান্তি প্রস্তাব দেয় চীন। যেখানে শান্তি আলোচনা, যুদ্ধ বিরতি এবং জাতীয় সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখানোর আহ্বান জানানো হয়েছে। যদিও ১২ দফা প্রস্তাবে সুনির্দিষ্টভাবে বলা হয়নি, রাশিয়াকে অবশ্যই ইউক্রেন থেকে সেনা প্রত্যাহার করতে হবে। কিন্তু, চীন রাশিয়ার বিরুদ্ধে ‘একতরফা নিষেধাজ্ঞা’ ব্যবহারেরও নিন্দা করে। যে বিষয়টিকে পশ্চিমে ইউক্রেনের মিত্রদের পরোক্ষ সমালোচনা হিসেবে দেখা হয়।

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর মস্কো সফরের বুধবার রুশ প্রেসিডেন্ট পুতিন ও পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে সাক্ষাৎ করেন। এরপরই বেইজিং এই শান্তি প্রস্তাব দেয়।

এদিকে চীনের শান্তি প্রস্তাবকে স্বাগত জানিয়েছে রাশিয়া। মস্কোর পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, আমরা বেইজিংয়ের এ প্রস্তাবকে সমর্থন করি।

অন্যদিকে চীনের পরিকল্পনা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শুক্রবার এবিসি নিউজকে বলেন, চীনের প্রস্তাবকে পুতিন সাধুবাদ জানিয়েছেন, তাহলে এটা কীভাবে ভালো হতে পারে? আমি চীনের এই প্রস্তাবে এমন কিছু দেখি না যা রাশিয়া ছাড়া অন্য কেনো পক্ষের জন্য উপকারী হতে পারে।

এছাড়াও মার্কিন প্রেসিডেন্টের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান সিএনএন-কে বলেন, রাশিয়া ইউক্রেনের উপর হামলা বন্ধ করে সৈন্য প্রত্যাহার করলে আগামীকালই যুদ্ধ বন্ধ হতে পারে৷ অর্থাৎ ১২ দফা পরিকল্পনার বদলে চীন শুধু একটি বিষয় উল্লেখ করলেই পারতো ৷

সুলিভানের মতে, সব দেশের সার্বভৌমত্ব মেনে নেবার কথা বলাই যথেষ্ট ৷ তিনি মনে করিয়ে দেন, ইউক্রেন, ন্যাটো বা যুক্তরাষ্ট্র রাশিয়ার উপর হামলা চালাচ্ছে না ৷

এ সপ্তাহের শুরুতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছিলেন, বেইজিং রাশিয়াকে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করার কথা ভাবছে। তবে বেইজিং এই দাবি দৃঢ়ভাবে অস্বীকার করে।

শুক্রবার ফের মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয়, চীন মস্কোতে ড্রোন এবং আর্টিলারি শেল পাঠানোর কথা ভাবছে।

জার্মানির ‘ডেয়ার স্পিগেল’ পত্রিকার সূত্র অনুযায়ী চীনের এক কোম্পানি রাশিয়াকে ১০০টি কামিকাজি ড্রোন সরবরাহের বিষয়ে আলোচনা চালাচ্ছে৷ এপ্রিল মাসে সেই ড্রোন হস্তান্তর করা হতে পারে ৷

পত্রিকাটির দাবি, শিয়ান বিংগো ইনটেলিজেন্ট এভিয়েশন টেকনোলজি নামের ড্রোন কোম্পানি তাদের জেড-টি-১৮০ মডেলের ১০০টি প্রোটোটাইপ তৈরি করতে প্রস্তুত৷ সেই ড্রোন নাকি ২৫ থেকে ৫০ কিলো ওজনের অস্ত্র বহন করতে পারে৷ ইরানে তৈরি ‘শাহিদ-১৩৬’ ড্রোনের সঙ্গে সেটির মিল রয়েছে ৷ রাশিয়া সেই ড্রোন কাজে লাগিয়ে ইউক্রেনে ব্যাপক ধ্বংসলীলা চালিয়েছে ৷

উল্লেখ্য, এক বছর আগে ইউক্রেনের উপর হামলার শুরু থেকে চীন নিজেকে নিরেপক্ষ হিসেবে তুলে ধরার চেষ্টা করছে৷ বার বার শান্তির কথা বললেও বেইজিং এখনো পর্যন্ত হামলার জন্য রাশিয়ার সরাসরি নিন্দা করে নি৷

এই বিভাগের সব খবর

জুলাই স্মৃতি জাদুঘরের দুয়ার খুলেছে, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

চব্বিশের গণঅভ্যুত্থানের স্মৃতিচিহ্ন ধরে রাখার জন্য গড়ে তোলা জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে এই স্মৃতি জাদুঘরের দুয়ার...

কর্ণফুলীতে ডেঙ্গু প্রতিরোধে সভা

চট্টগ্রামের কর্ণফুলীতে ডেঙ্গু প্রতিরোধ বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ আগষ্ট) দুপুরে উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে উপজেলা হল রুমে সভাটি অনুষ্ঠিত হয়। উপজেলা...

মানবপাচার প্রতিরোধে সমন্বিত উদ্যোগের গুরুত্বারোপ স্বরাষ্ট্রমন্ত্রীর

মানবপাচার প্রতিরোধে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মন্ত্রী বলেন, কোনো একক দেশ বা সরকারের পক্ষে এই অপরাধ সম্পূর্ণরূপে দমন করা সম্ভব নয়। আইনশৃঙ্খলা...

সর্বশেষ

জুলাই স্মৃতি জাদুঘরের দুয়ার খুলেছে, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

চব্বিশের গণঅভ্যুত্থানের স্মৃতিচিহ্ন ধরে রাখার জন্য গড়ে তোলা জুলাই...

কর্ণফুলীতে ডেঙ্গু প্রতিরোধে সভা

চট্টগ্রামের কর্ণফুলীতে ডেঙ্গু প্রতিরোধ বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।...

মানবপাচার প্রতিরোধে সমন্বিত উদ্যোগের গুরুত্বারোপ স্বরাষ্ট্রমন্ত্রীর

মানবপাচার প্রতিরোধে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...

বাংলাদেশে বিনিয়োগ এবং আরও দক্ষ কর্মী নিতে আগ্রহী সৌদি আরব : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম আজ বলেছেন, সৌদি আরব...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে...

শেখ হাসিনার বক্তব্য দেওয়ার সঙ্গে ভারত সরকারের কোনও সম্পর্ক নেই: রণধীর জয়সোয়াল

মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসির রায় মাথায় নিয়ে ভারতে নির্বাসনে...