শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

বিডিআর বিদ্রোহ মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির মৃত্যু

- Advertisement -
Single page 1st Paragraph

২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি পিলখানা বিডিআর বিদ্রোহ মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামির মৃত্যু হয়েছে। তার নাম আব্দুল বাতেন (৭০)। তিনি কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে ছিলেন।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) রাতে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে রাত দেড়টার দিকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

আব্দুল বাতেনকে হাসপাতালে নিয়ে যান কারারক্ষী আলী হোসেন। তিনি জানান, আব্দুল বাতেন বিডিআর বিদ্রোহ মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমরা জানতে পেরেছি যে, আব্দুল বাতেন এর আগে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে ছিলেন। পরে সেখান থেকে তাকে চিকিৎসার জন্য কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়। সেখানে রাতে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আব্দুল বাতেনের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তার বাবার নাম ইদ্রিস মিয়া।

২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি বিডিআর (বর্তমান বিজিবি) সদরদপ্তর পিলখানায় এক নারকীয় হত্যাযজ্ঞ চলে। এতে তৎকালীন মহাপরিচালকসহ বিভিন্ন পর্যায়ের ৫৭ সেনা কর্মকর্তা ও ১৭ জন বেসামরিক নাগরিককে হত্যা করা হয়।

২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি তিন দিনব্যাপী ‘বিডিআর সপ্তাহ’ চলাকালে পিলখানা সদর দপ্তরের দরবার হলে কয়েকশ’ বাংলাদেশ রাইফেলস (বর্তমানে বিজিবি) সদস্য সশস্ত্র বিদ্রোহ করে।  তারা তৎকালীন মহাপরিচালকসহ ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জনকে হত্যা করে।

পরদিন (২৬ ফেব্রুয়ারি) তৎকালীন সরকার ও বিডিআর বিদ্রোহীদের মধ্যে সমঝোতার মাধ্যমে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও গ্রেনেড আত্মসমর্পণের মধ্য দিয়ে বিদ্রোহের অবসান ঘটে।

এ ঘটনায় হত্যা ও লুটপাট এবং বিদ্রোহসহ মোট ৫৮টি মামলা দায়ের করা হয়।

হত্যা মামলায় ১৫২ জনকে মৃত্যুদণ্ড এবং ৪২৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়। দেশের সর্ববৃহৎ এই হত্যা মামলায় ২৭৭ আসামিকে বেকসুর খালাস দেয়া হয়।

এই বিভাগের সব খবর

প্রধানমন্ত্রীর ভারত ও জাপান সফর এখনো চূড়ান্ত নয় : শামা ওবায়েদ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম আজ জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রস্তাবিত ভারত ও জাপান সফর এখনো চূড়ান্ত হয়নি। কারণ, এই সফর প্রধানমন্ত্রীর সময়সূচি ও...

লোডশেডিং অবসানে দিন গোনা ছাড়া কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী

দেশের শিল্পকারখানা ও বিদ্যুৎ উৎপাদনে চলমান গ্যাস–সংকট নিরসনে সরকারের সীমিত সামর্থ্য ও বর্তমান কাঠামোগত পরিস্থিতির কথা তুলে ধরেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল...

আগস্টে আরো ৫ কার্গো এলএনজি আমদানি করবে সরকার

চলতি আগস্ট মাসে আরো ৫ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করবে সরকার। যার মোট পরিমাণ প্রায় ১ কোটি ৬০ লাখ মিলিয়ন ব্রিটিশ থার্মাল...

সর্বশেষ

প্রধানমন্ত্রীর ভারত ও জাপান সফর এখনো চূড়ান্ত নয় : শামা ওবায়েদ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম আজ জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক...

লোডশেডিং অবসানে দিন গোনা ছাড়া কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী

দেশের শিল্পকারখানা ও বিদ্যুৎ উৎপাদনে চলমান গ্যাস–সংকট নিরসনে সরকারের...

আগস্টে আরো ৫ কার্গো এলএনজি আমদানি করবে সরকার

চলতি আগস্ট মাসে আরো ৫ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস...

লালদিয়া কনটেইনার টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন ৩০ আগস্ট : সেতুমন্ত্রী

চলতি বছরের ৩০ আগস্ট চট্টগ্রাম বন্দরের লালদিয়া কনটেইনার টার্মিনালের...

রাষ্ট্রপতি নির্বাচন: ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র জমা

রাষ্ট্রপতি পদে নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয়...

চকরিয়ায় বাস-লেগুনা সংঘর্ষে নিহত ৪

কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায় যাত্রীবাহী লেগুনা ও একটি বাসের...