বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

মধ্যরাতে চবির দুই হলে তল্লাশি, দেশীয় অস্ত্র উদ্ধার

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হলের কক্ষ দখল নিয়ে পুরোনো বিরোধের জেরে ছাত্রলীগের সংঘর্ষের কারণে ছাত্রদের আবাসিক সোহরাওয়ার্দী ও আলাওল হলে তল্লাশি চালিয়েছে পুলিশ ও প্রক্টরিয়াল বডি। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টা থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত এ তল্লাশি চলে।

এতে হাটহাজারী থানা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ফাঁড়ি থানার পুলিশ অংশ নেয়। তল্লাশির নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর শহীদুল ইসলাম।

প্রক্টরিয়াল বডি ও পুলিশ সূত্র জানায়, ঘণ্টাব্যাপী এ অভিযানে দুটি হল থেকে অন্তত ছয়টি রামদা, রড ও বেশ কয়টি লাঠিসোঁটা উদ্ধার করা হয়েছে। তবে কাউকে আটক করা হয়নি।

এর আগে শুক্রবার বিকেল পাঁচটায় সংঘর্ষে জড়িয়েছিলেন শাখা ছাত্রলীগের উপপক্ষ বিজয়ের নেতা–কর্মীরা। এতে ছাত্রলীগের উপ–আপ্যায়নবিষয়ক সম্পাদক নয়ন মোদক ইটপাটকেলের আঘাতে আহত হন। এর আগে এ উপপক্ষ অমর একুশের প্রথম প্রহরে সংঘর্ষে জড়িয়েছিল। এতে ১২ নেতা–কর্মী আহত হয়েছিলেন।

তল্লাশির বিষয়ে জানতে চাইলে ভারপ্রাপ্ত প্রক্টর শহীদুল ইসলাম বলেন, হলে বহিষ্কৃত ও বহিরাগত শিক্ষার্থীরা থাকছেন—এমন খবর পেয়ে তল্লাশি চালিয়েছিলেন। তবে তাঁরা এমন কাউকে পাননি। বিভিন্ন কক্ষের সামনে থেকে কিছু দেশীয় অস্ত্র তাঁরা উদ্ধার করেছেন।

সংঘর্ষের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার বিষয়ে জানতে চাইলে ভারপ্রাপ্ত প্রক্টর বলেন, ২২ ফেব্রুয়ারি সংঘর্ষের ঘটনা তদন্ত করতে একটি কমিটি করা হয়েছিল। এ কমিটির সদস্যরা এটি নিয়ে কাজ করছেন।

এই বিভাগের সব খবর

বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজির আহমেদ এবং শরীফ ওসমান হাদী হত্যা মামলায় গ্রেফতার হওয়া তিন সন্দেহভাজনকে প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশ সংযুক্ত...

টানা বর্ষণে প্লাবিত রাঙ্গামাটির ৩০ গ্রাম, পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী

রাঙ্গামাটির সীমান্তবর্তী বাঘাইছড়ি ও লংগদু উপজেলার বন্যা ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন...

বোয়ালখালীতে লবণ কারখানায় আগুন, ১০ শ্রমিক দগ্ধ

বোয়ালখালীতে কনফিডেন্স লবণ কারখানায় আগুন লেগে ১০ জন শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ও সংশ্লিষ্ট ওয়ার্ডে ভর্তি...

সর্বশেষ

বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজির...

টানা বর্ষণে প্লাবিত রাঙ্গামাটির ৩০ গ্রাম, পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী

রাঙ্গামাটির সীমান্তবর্তী বাঘাইছড়ি ও লংগদু উপজেলার বন্যা ও নদীভাঙনে...

বোয়ালখালীতে লবণ কারখানায় আগুন, ১০ শ্রমিক দগ্ধ

বোয়ালখালীতে কনফিডেন্স লবণ কারখানায় আগুন লেগে ১০ জন শ্রমিক...

মানবসদৃশ রোবট নিয়ে চট্টগ্রামে অনারের নতুন ব্র্যান্ডশপের যাত্রা

চট্টগ্রামে নিজেদের নতুন ব্র্যান্ডশপ চালু করেছে বৈশ্বিক এআই ডিভাইস...

ইংল্যান্ডকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা

পিছিয়ে থেকেও লটারো মার্টিনেজের ৯২ মিনিটের গোলে লিওনেল মেসির...

চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলে বন্যা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন,...