ইসলাম ধর্মের প্রবর্তক মহানবী হযরত মোহাম্মদ (সা.)-এর ব্যঙ্গচিত্র এঁকে মুসলিম উম্মাকে মর্মাহত করেছিলেন সুইডিশ কার্টুনিস্ট লার্স ভিকস। সে কার্টুনিষ্ট সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। দেশটির স্থানীয় গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে। এক প্রতিবেদনে বলা হয়েছে, ভিকস পুলিশের একটি গাড়িতে চড়ে সুইডেনের দক্ষিণাঞ্চলীয় মার্কইয়ার্ড শহরে ভ্রমণ করছিলেন এবং সে সময় একটি ট্রাকের সঙ্গে ওই গাড়িটির সংঘর্ষ ঘটে।
ওই দুর্ঘটনায় পুলিশের দুই কর্মকর্তাও নিহত হয়েছেন এবং ট্রাক চালক আহত হয়েছেন। ৭৫ বছর বয়সী ভিকস তার আঁকা ব্যঙ্গচিত্রের কারণে হত্যার হুমকি পেয়েছিলেন। এ কারণে তাকে পুলিশি নিরাপত্তা দেওয়া হচ্ছিল।

