শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

চিটাগাং চেম্বারে কাস্টম পলিসি, এইচ.এস.কোড এবং শুল্ক কর বিষয়ে মতবিনিময়

- Advertisement -
Single page 1st Paragraph

দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র উদ্যোগে কাস্টম পলিসি, এইচ.এস.কোড এবং শুল্ক কর বিষয়ক মতবিনিময় ২২ ফেব্রুয়ারি সন্ধ্যায় ওয়ার্ল্ড ট্রেড সেন্টারস্থ বঙ্গবন্ধু কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। চেম্বার প্রেসিডেন্ট মাহবুবুল আলম’র সভাপতিত্বে মতবিনিময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌ-পরিবহন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এম. এ. লতিফ এমপি। এ সময় চেম্বার সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ তানভীর, চেম্বার পরিচালকবৃন্দ এ. কে. এম. আক্তার হোসেন, অঞ্জন শেখর দাশ ও মোহাম্মদ আদনানুল ইসলামসহ বিজিএমইএ, বিকেএমইএ, সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশন, বারভিডা, বেপজিয়া’র প্রতিনিধি এবং বিভিন্ন সেক্টরের শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ বক্তব্য রাখেন।

প্রধান অতিথি এম. এ. লতিফ এমপি বলেন-প্রধানমন্ত্রীর ভিশন ২০৪১ সালের উন্নত বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবে দেশের ব্যবসায়ী সমাজ। এই লক্ষ্যে সরকার মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দর, বে-টার্মিনাল এবং বঙ্গবন্ধু শিল্প নগরের মত প্রকল্প বাস্তবায়ন করছে। শুধুমাত্র বঙ্গবন্ধু শিল্প নগরে কর্মসংস্থান হবে লক্ষ লক্ষ মানুষের। এক্ষেত্রে দেশের ব্যবসায়ী সমাজ সবচেয়ে বড় ভূমিকা রাখছে। তারা যেমন কর্মসংস্থান সৃষ্টি করছে তেমনি দেশের রাজস্ব আয়ের বড় যোগানও দিচ্ছে। তাই সরকারের রাজস্ব প্রদানকারী ব্যবসায়ী সমাজের প্রতি সরকারি নিয়মকানুন যেমন সহজ হওয়া প্রয়োজন তেমনি ব্যবসায়ীদেরও উচিত যুগোপযোগী ও আধুনিক পদ্ধতিগত পরিবর্তনে এগিয়ে আসা। এছাড়া বিনিয়োগ ও ব্যবসা পরিচালনায় হয়রানী ও দীর্ঘসূত্রিতাসহ বিভিন্ন যত অভিযোগ তা মাননীয় প্রধানমন্ত্রী বরাবর তুলে ধরতে ব্যবসায়ীদের সম্মিলিতভাবে উদ্যোগ গ্রহণের আহবান জানান তিনি।

চেম্বার সভাপতি মাহবুবুল আলম বলেন-চিটাগাং চেম্বার ব্যবসা-বাণিজ্যের উন্নয়নের স্বার্থে সবসময় ব্যবসায়ী সমাজের সহযোগী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আমদানি-রপ্তানি বাণিজ্যে চট্টগ্রাম কাস্টম হাউস অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার। সম্প্রতি ব্যবসায়ী সমাজ এই আমদানি-রপ্তানির ক্ষেত্রে নানারকম সমস্যা, বাধা বিঘœ ও হয়রানীর সম্মুখীন হচ্ছেন বলে আমাদের জানাচ্ছেনছ। তাই চিটাগাং চেম্বারের পক্ষ থেকে বিভিন্ন ট্রেডবডির প্রতিনিধিবৃন্দ, আমদানিকারক এবং সিএন্ডএফ এসোসিয়েশনের সদস্যদের নিয়ে তাদের মূল্যবান পরামর্শ ও সুপারিশমালা জাতীয় রাজস্ব বোর্ডের কাছে প্রেরণের উদ্দেশ্যে এই মতবিনিময় বৈঠকের আয়োজন।

চেম্বার সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ তানভীর বলেন-চিটাগাং চেম্বার সবসময় সরকারের সহযোগী হিসেবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা সরকারের কাছে তুলে ধরেন। আগামীতেও ব্যবসায়ীদের ব্যবসা পরিচালনা সংক্রান্ত যে কোন সমস্যা সমাধানে কাজ করবে অত্র চেম্বার।

ব্যবসায়ীরা বলেন-একটি দেশ একটি সংবিধান হলেও ব্যবসায়ীদের ক্ষেত্রে করা হচ্ছে অঞ্চলভেদে বিভিন্ন শুল্ক বিধান। ফলে কিছু অঞ্চলের ব্যবসায়ীরা বৈষম্যের শিকার হচ্ছেন। পণ্য আমদানির ক্ষেত্রে এইচ.এস.কোডের কারণে হয়রানীর শিকার হচ্ছে ব্যবসায়ীরা। এক্ষেত্রে এইচ.এস. কোডকে অবমূল্যায়ন করে জরিমানা করা হচ্ছে। তাই যারা মিথ্যা ঘোষণায় পণ্য আনে তাদের শাস্তির আওতায় আনা উচিত।এছাড়া আমদানিতে কোন কোন ক্ষেত্রে এডভান্স ট্যাক্স নেয়া হলেও তা রিফান্ডের সময় জটিলতা তৈরি হচ্ছে। চলমান ইপিজেডগুলোতে যন্ত্রপাতি আমদানি ও সরবরাহের ক্ষেত্রে নিয়মকানুন থাকলেও দেশের বৃহৎ ইকোনমিক জোনে তা বাস্তবায়ন হচ্ছে না। এসব সমস্যা সমাধানে সরকারের আশু হস্তক্ষেপ কামনা করেন ব্যবসায়ীরা।

এই বিভাগের সব খবর

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা প্রকাশ করেছেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ। তিনি বলেন, ‘ইরান-মার্কিন যুদ্ধের কারণে আমদানিকৃত এলএনজির (লিক্যুইফায়েড...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন,...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক সিঙ্গাপুর ছাড়াও অংশ নেবে ব্রাজিল, জাপান ও প্যারাগুয়ে। বার্তা সংস্থা এএফপিকে...

সর্বশেষ

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...