রবিবার, ২১ জুন ২০২৬

আইএস বধূ শামিমা ব্রিটিশ নাগরিকত্ব বাতিলের আপিলের বিরুদ্ধে হেরে গেলেন

- Advertisement -
Single page 1st Paragraph

ব্রিটিশ নাগরিকত্ব বাতিলের আপিলের বিরুদ্ধে আইএস বধূ শামিমা হেরে গেলেন ।

সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেটে (আইএস) যোগ দিতে সিরিয়ায় যাওয়া বাংলাদেশি বংশোদ্ভূত শামিমা বেগম তার ব্রিটিশ নাগরিকত্ব বাতিলের সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলে হেরে গেছেন। বুধবার দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে।

২০১৫ সালে পূর্ব লন্ডনের বেথনাল গ্রিন একাডেমির ছাত্রী শামিমা বেগম দুই বান্ধবীকে সঙ্গে নিয়ে সিরিয়ায় পালিয়ে যান। সিরিয়ায় এক আইএস যোদ্ধার সঙ্গে শামিমার বিয়ে হয়। যুদ্ধে নিহত হয় তার স্বামী। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে সিরিয়ার উত্তরাঞ্চলীয় আল-হওর শরণার্থী শিবিরে শামিমার দেখা পান এক ব্রিটিশ সাংবাদিক। দেশে ফিরতে চাইলেও তৎকালীন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী সাজিদ জাভেদ রাষ্ট্রীয় নিরাপত্তার কারণ দেখিয়ে শামিমার ব্রিটিশ নাগরিকত্ব বাতিল করেন। পরে এর বিরুদ্ধে আপিল করেছিলেন শামিমা।

বুধবার বিশেষ অভিবাসন আপিল কমিশন (সিয়াক) শামিমার নাগরিকত্ব প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে। তবে শামিমাকে যুক্তরাজ্যে ফেরার অনুমতি দেওয়া হবে কিনা সে ব্যাপারে কিছু বলেনি আদালত।

বর্তমানে উত্তর-পূর্ব সিরিয়ার আল-রোজ শরণার্থী শিবিরে রয়েছে শামিমা। বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি ওই শিবিরকে ‘কারাগারের চেয়েও খারাপ’ বলে বর্ণনা করেছেন।

এই বিভাগের সব খবর

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি লেখাপড়, গান, বাজনা ও সংস্কৃতি চর্চার মাধ্যমে পারদর্শী হয়ে শক্তিশালী দেশ গড়ার আহ্বান জানিয়েছেন। ক্ষুদে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন,...

খাগড়াছড়িতে নারিকেল গাছ ভেঙে পড়ে নারীর মৃত্যু

খাগাড়ছড়ির মাটিরাঙ্গায় বাড়ির আঙ্গিনায় থাকা শুকনো নারিকেল গাছ ভেঙে পড়ে স্বপ্না সাহা (৫০) নামে এক গৃহিনী মৃত্যবরন করেছে। শনিবার (২০ জুন) বিকাল সোয়া ৫টার...

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধাসহ দুই জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে পৃথক দুই স্থান থেকে দুইজনের গলায় ফাঁস লাগানোর অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০ জুন) উপজেলার ফটিকছড়ি পৌরসভার ১নং ওয়ার্ডের উত্তর...

সর্বশেষ

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি লেখাপড়, গান, বাজনা...

খাগড়াছড়িতে নারিকেল গাছ ভেঙে পড়ে নারীর মৃত্যু

খাগাড়ছড়ির মাটিরাঙ্গায় বাড়ির আঙ্গিনায় থাকা শুকনো নারিকেল গাছ ভেঙে...

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধাসহ দুই জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে পৃথক দুই স্থান থেকে দুইজনের গলায় ফাঁস লাগানোর...

চট্টগ্রামের সম্ভাবনাকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান তৈরি করতে হবে

চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৬ (চট্টগ্রাম)’। শনিবার...

কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগলের ছানাকে...

ইসরাইলি হামলায় লেবাননে নিহত ৫

ইসরাইল ও ইরান-সমর্থিত হিজবুল্লাহর মধ্যে নতুন যুদ্ধবিরতি ঘোষণার মাত্র...