বুধবার, ২৪ জুন ২০২৬

ব্রাজিল রাষ্ট্রদূতের সাথে চিটাগাং চেম্বার সভাপতির মতবিনিময়

- Advertisement -
Single page 1st Paragraph

বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত জোয়াও তাবাজারা দো অলিভেইরা জুনিয়র দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি মাহবুবুল আলম’র সাথে ২ অক্টোবর(শনিবার) রাতে নগরীর একটি হোটেলে মতবিনিময় সভায় মিলিত হন। এ সময় রাষ্ট্রদূতের স্ত্রী সান্দ্রা এস্টিভেস দো এন্দ্রাদে, নভো গ্রুপ’র ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোস্তাফিজুর রহমান ও ব্যবস্থাপক আশরাফুজ্জামান চৌধুরী এবং ভাটিয়ারী গল্ফ ক্লাব’র সিইও লে. কর্ণেল মোঃ তৌফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
ব্ররাজিলের রাষ্ট্রদূত জোয়াও তাবাজারা দো অলিভেইরা জুনিয়র বলেন-বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যে দ্বিপাক্ষিক ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে প্রচুর সম্ভাবনা রয়েছে। তিনি ব্রাজিলের বাজারে বাংলাদেশী পণ্য তেমন পরিচিত নয় উল্লেখ করে এক্ষেত্রে দু’দেশের ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক তথ্য আদান-প্রদান এবং সম্পর্কোন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের উপর গুরুত্বারোপ করেন এবং চিটাগাং চেম্বারের সার্বিক সহযোগিতা কামনা করেন। রাষ্ট্রদূত বলেন-প্রায় ৫০০ বছর পূর্বে রিও দে ক্যানিরো পোর্টের সাথে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য চলমান ছিল। ব্রাজিলের নেতৃস্থানীয় তিন ব্যবসায়ী বাংলাদেশের ব্যবসায়ীদের সাথে যৌথভাবে ব্যবসায়িক কর্মকান্ড পরিচালনা করার আগ্রহ প্রকাশ করেছেন উল্লেখ করে রাষ্ট্রদূত নিজ উদ্যোগে তাদেরকে বাংলাদেশে নিয়ে আসবেন বলে চেম্বার সভাপতিকে অবহিত করেন। একই সাথে বাংলাদেশী ব্যবসায়ীদের বাণিজ্য প্রতিনিধিদলের ব্রাজিল ভ্রমণের ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
চেম্বার সভাপতি মাহবুবুল আলম বলেন-বর্তমানে ফার্মাসিউটিক্যালস, আরএমজিসহ অনেক বাংলাদেশী পণ্যের যথেষ্ট সম্ভাবনা থাকা সত্ত্বেও সরাসরি বিজনেস চ্যানেল না থাকার কারণে ব্রাজিলে রপ্তানি করা সম্ভব হচ্ছে না। তৃতীয় দেশের পরিবর্তে ডাইরেক্ট বিজনেস চ্যানেল স্থাপনের মাধ্যমে আমদানি-রপ্তানি বাণিজ্যে উভয়দেশ অত্যন্ত উপকৃত হতে পারে। তিনি এক্ষেত্রে রাষ্ট্রদূতের সহযোগিতা কামনা করে বাংলাদেশ ও ব্রাজিল সরকারের প্রতি কার্যকর ব্যবস্থা গ্রহণের আহবান জানান। ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিতে উভয়দেশের ব্যবসায়ীদের মধ্যে সম্পর্কোন্নয়নের উপর গুরুত্বারোপ করে চেম্বার সভাপতি বাংলাদেশে মিরসরাইসহ নির্মাণাধীন অর্থনৈতিক অঞ্চলে ব্রাজিলিয়ান বিনিয়োগসহ আগামী দিনে দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্কের ক্ষেত্রে কাংখিত অগ্রগতি প্রত্যাশা করেন।

এই বিভাগের সব খবর

অনলাইন জুয়া নিয়ন্ত্রণে ‘জুয়া প্রতিরোধ বিল-২০২৬’ সংসদে উত্থাপন

অনলাইন জুয়া, ডিজিটাল বেটিং প্ল্যাটফর্ম এবং ম্যাচ ফিক্সিংয়ের বিস্তার নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ‘জুয়া প্রতিরোধ বিল, ২০২৬’ আজ জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে।...

বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর

: জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বজুড়ে বিপন্ন লাখ লাখ মানুষের জীবন রক্ষায় বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, এখন সময়...

দেশবিরোধী নিষিদ্ধ সংগঠনকে অস্থিরতা সৃষ্টি করতে দেওয়া হবে না : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, দেশের বিরুদ্ধে কাজ করা কোনো নিষিদ্ধ সংগঠনকে মাঠে অস্থিরতা সৃষ্টির সুযোগ দেওয়া...

সর্বশেষ

অনলাইন জুয়া নিয়ন্ত্রণে ‘জুয়া প্রতিরোধ বিল-২০২৬’ সংসদে উত্থাপন

অনলাইন জুয়া, ডিজিটাল বেটিং প্ল্যাটফর্ম এবং ম্যাচ ফিক্সিংয়ের বিস্তার...

বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর

: জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বজুড়ে বিপন্ন লাখ লাখ মানুষের...

দেশবিরোধী নিষিদ্ধ সংগঠনকে অস্থিরতা সৃষ্টি করতে দেওয়া হবে না : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

বিচারাধীন অবস্থায় আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ থাকবে: তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর...

সাবেক ভূমিমন্ত্রী জাবেদের বিরুদ্ধে মামলায় আরো সাতজনের সাক্ষ্যগ্রহণ

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা আত্মসাৎ করে...

পানি বেড়েছে তিস্তায়, খুলে দেওয়া হয়েছে ৪৪ জলকপাট

উজানের ঢলে তিস্তা নদীর পানি ক্রমাগত বেড়ে চলেছে। পরিস্থিতি...