রবিবার, ২১ জুন ২০২৬

গাড়ি বোমা বিস্ফোরণে মালিতে ৩ শান্তিরক্ষী নিহত

- Advertisement -
Single page 1st Paragraph

গাড়ি বোমা বিস্ফোরণে আফ্রিকার দেশ মালিতে অন্তত তিন শান্তিরক্ষী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কমপক্ষে ৫ শান্তিরক্ষী। মালিতে নিয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশন মঙ্গলবার টুইটারে দেয়া এক বার্তায় শান্তিরক্ষীদের হতাহতের এই তথ্য জানিয়েছে।

পৃথক বিবৃতিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ও মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। আন্তর্জাতিক আইনে জাতিসংঘের শান্তিরক্ষীদের ওপর এমন হামলা যুদ্ধাপরাধ হতে পারে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

রয়টার্সের খবরে বলা হয়েছে, ২০১২ সাল থেকে সাহেল অঞ্চলজুড়ে বিদ্রোহীদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘাতে হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটেছে। এতে বাস্তুচ্যুত হয়েছেন লাখ লাখ মানুষ। ওই অঞ্চলের কিছু বিদ্রোহী গোষ্ঠীর সাথে জঙ্গিগোষ্ঠী আল-কায়েদা এবং ইসলামিক স্টেটের (আইএস) সম্পর্ক রয়েছে বলেও জানা যায়।

২০১৩ সালে দেশটিতে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন শুরু হয়। এ মিশন শুরুর পর থেকে এখন পর্যন্ত দেশটিতে কমপক্ষে ২৮১ জন শান্তিরক্ষী নিহত হয়েছেন, যা দেশটিকে বিশ্বের সবচেয়ে মারাত্মক জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে পরিণত করেছে।

এই বিভাগের সব খবর

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি লেখাপড়, গান, বাজনা ও সংস্কৃতি চর্চার মাধ্যমে পারদর্শী হয়ে শক্তিশালী দেশ গড়ার আহ্বান জানিয়েছেন। ক্ষুদে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন,...

খাগড়াছড়িতে নারিকেল গাছ ভেঙে পড়ে নারীর মৃত্যু

খাগাড়ছড়ির মাটিরাঙ্গায় বাড়ির আঙ্গিনায় থাকা শুকনো নারিকেল গাছ ভেঙে পড়ে স্বপ্না সাহা (৫০) নামে এক গৃহিনী মৃত্যবরন করেছে। শনিবার (২০ জুন) বিকাল সোয়া ৫টার...

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধাসহ দুই জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে পৃথক দুই স্থান থেকে দুইজনের গলায় ফাঁস লাগানোর অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০ জুন) উপজেলার ফটিকছড়ি পৌরসভার ১নং ওয়ার্ডের উত্তর...

সর্বশেষ

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি লেখাপড়, গান, বাজনা...

খাগড়াছড়িতে নারিকেল গাছ ভেঙে পড়ে নারীর মৃত্যু

খাগাড়ছড়ির মাটিরাঙ্গায় বাড়ির আঙ্গিনায় থাকা শুকনো নারিকেল গাছ ভেঙে...

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধাসহ দুই জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে পৃথক দুই স্থান থেকে দুইজনের গলায় ফাঁস লাগানোর...

চট্টগ্রামের সম্ভাবনাকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান তৈরি করতে হবে

চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৬ (চট্টগ্রাম)’। শনিবার...

কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগলের ছানাকে...

ইসরাইলি হামলায় লেবাননে নিহত ৫

ইসরাইল ও ইরান-সমর্থিত হিজবুল্লাহর মধ্যে নতুন যুদ্ধবিরতি ঘোষণার মাত্র...