শনিবার, ১১ জুলাই ২০২৬

সড়ক দুর্ঘটনায় হাটহাজারীতে অটোরিকশা যাত্রী নিহত

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় এক সিএনজি অটোরিকশার যাত্রী নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম সুজন কুমার দেব (৫৩)।  সোমবার (২০ফেব্রুয়ারি) ভোরে হাটহাজারী-নাজিরহাট মহাসড়কের চারিয়া বোর্ডস্কুল ইজতেমা মাঠ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুজন ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার কাজিরহাট সিংহরিয়া গ্রামের মৃত মরিন্দ্র কুমার দেব এর পুত্র।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার ভোরে ফটিকছড়ি থেকে সিএনজি অটোরিকশাটি যাত্রী নিয়ে হাটহাজারীর দিকে আসছিল। পথিমধ্যে উক্ত স্থানে পৌঁছালে দ্রুতগামী একটি অজ্ঞাত ট্রাক অটোরিকশাকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলে সুজন কুমার দেব নামের একজন নিহত হোন।

সংবাদ পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিস ও নাজিরহাট হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) মর্গে প্রেরণ করেন।

সড়ক দুর্ঘটনায় মৃত্যুর ঘটনা নিশ্চিত করেন নাজিরহাট হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক মোহাম্মদ সরোয়ার।

এই বিভাগের সব খবর

শাহ আমানতের রানওয়ের জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ও আশপাশের এলাকায় জলাবদ্ধতা কমাতে ১২ নম্বর খাল পুনঃখননের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। নিজস্ব অর্থায়ন ও ব্যবস্থাপনায় পরিচালিত...

চট্টগ্রামে সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দি

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম জেলার অন্তত সাড়ে চার লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সাতকানিয়া ও বাঁশখালী উপজেলা। সেখানকার...

চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় আগামীকাল শনিবার অনুষ্ঠিতব্য চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় চট্টগ্রাম শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি...

সর্বশেষ

শাহ আমানতের রানওয়ের জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ও আশপাশের এলাকায়...

চট্টগ্রামে সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দি

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম জেলার অন্তত সাড়ে...

চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় আগামীকাল শনিবার...

চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ

কয়েকদিনের টানা ভারী বর্ষণ ও আকস্মিক বন্যায় সৃষ্ট চট্টগ্রাম...

চট্টগ্রাম-২ আসনে সারোয়ারের প্রার্থিতা বৈধ, শপথে আর বাধা নেই : হাইকোর্ট

ত্রয়োদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে জয়ী বিএনপির সারোয়ার আলমগীরের...

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে...