বুধবার, ২৪ জুন ২০২৬

চবি ডেপুটি রেজিষ্ট্রারকে মারধর করা মাদকাসক্ত ছেলে গ্রেফতার

- Advertisement -
Single page 1st Paragraph

মাদক সেবনের টাকা না পেয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের(চবি) ডেপুটি রেজিষ্ট্রার মোহাম্মদ জাফরুল আলম চৌধুরীকে মারধর করেছে ছেলে শাহরিয়ার চৌধরী (২৭)। এঘটনায় পিতার করা মামলায় ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাতে কাপাসগোলা আকবরশাহ লেইন শামিম প্রাঙ্গন প্রকাশ ডাক্তার হোসেনের মেয়ের বাড়ির বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
মামলার এজাহারে থেকে জানা গেছে, ছেলে শাহরিয়ার চৌধুরীকে মাদক কেনার জন্য টাকা না দেয়ায় গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টায় তার পিতাকে বাথরুমে অজু করা সময় মারধর করে এবং হত্যার উদ্দেশ্যে চেয়ার দিয়ে মাথায় আঘাত করে। এতে গুরুতর আহত হন তিনি। আহত পিতার চিৎকার শুনে বাঁচাতে তার মা এগিয়ে এলে তাকেও প্রাণ নাশের হুমকি দেয় শাহরিয়ার। এসময় অপর ছেলে-মেয়ে এসে জাফরুল আলম চৌধুরীকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করে। পরে আহত জাফরুল আলম চৌধরী তার ছোট ছেলে শাহনেওয়াজ এর মাধ্যমে পাঁচলাইশ থানায় শাহরিয়ার বিরুদ্ধে একটি মামলা দায়ের করে।
পাঁচলাইশ থানার ওসি (তদন্ত) মো. কামাল উদ্দিন বলেন,‘প্রায় মাদক কেনার জন্য বাবার কাছ থেকে টাকা চাইতেন ছেলে শাহরিয়ার। গতকাল মাদকের জন্য টাকা চাইলে টাকা দিতে অস্বীকৃতি জানালে জুমার নামাজে জন্য বাথরুমে অজু করতে গেলে চেয়ার নিয়ে পিতা জাফরুল আলম চৌধুরী উপর হামলা করে। এসময় তিনি গুরুত্বর আহত হন। বর্তমানে তিনি চমেকে ভর্তি আছেন।
তিনি আরও জানান, আহত জাফরুল আলম চৌধুরী তার অপর ছেলেকে দিয়ে থানায় এজহার পাঠালে রাতে অভিযুক্ত ছেলে শাহরিয়ারকে গ্রেফতার করা হয়। শনিবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।

এই বিভাগের সব খবর

অনলাইন জুয়া নিয়ন্ত্রণে ‘জুয়া প্রতিরোধ বিল-২০২৬’ সংসদে উত্থাপন

অনলাইন জুয়া, ডিজিটাল বেটিং প্ল্যাটফর্ম এবং ম্যাচ ফিক্সিংয়ের বিস্তার নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ‘জুয়া প্রতিরোধ বিল, ২০২৬’ আজ জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে।...

বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর

: জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বজুড়ে বিপন্ন লাখ লাখ মানুষের জীবন রক্ষায় বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, এখন সময়...

দেশবিরোধী নিষিদ্ধ সংগঠনকে অস্থিরতা সৃষ্টি করতে দেওয়া হবে না : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, দেশের বিরুদ্ধে কাজ করা কোনো নিষিদ্ধ সংগঠনকে মাঠে অস্থিরতা সৃষ্টির সুযোগ দেওয়া...

সর্বশেষ

অনলাইন জুয়া নিয়ন্ত্রণে ‘জুয়া প্রতিরোধ বিল-২০২৬’ সংসদে উত্থাপন

অনলাইন জুয়া, ডিজিটাল বেটিং প্ল্যাটফর্ম এবং ম্যাচ ফিক্সিংয়ের বিস্তার...

বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর

: জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বজুড়ে বিপন্ন লাখ লাখ মানুষের...

দেশবিরোধী নিষিদ্ধ সংগঠনকে অস্থিরতা সৃষ্টি করতে দেওয়া হবে না : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

বিচারাধীন অবস্থায় আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ থাকবে: তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর...

সাবেক ভূমিমন্ত্রী জাবেদের বিরুদ্ধে মামলায় আরো সাতজনের সাক্ষ্যগ্রহণ

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা আত্মসাৎ করে...

পানি বেড়েছে তিস্তায়, খুলে দেওয়া হয়েছে ৪৪ জলকপাট

উজানের ঢলে তিস্তা নদীর পানি ক্রমাগত বেড়ে চলেছে। পরিস্থিতি...