শনিবার, ১১ জুলাই ২০২৬

জন্ম নিবন্ধন জালিয়াতি : তিন হ্যাকারসহ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

- Advertisement -
Single page 1st Paragraph

সার্ভারে অবৈধভাবে প্রবেশ করে ভুয়া জন্ম নিবন্ধনের ঘটনায় আরও পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। গ্রেপ্তারকৃতরা দেশের বিভিন্ন প্রান্তে বসে হোয়াটস অ্যাপে যুক্ত হয়ে জন্ম নিবন্ধন জালিয়াতি করছিল। এদের মধ্যে তিনজন ‘হ্যাকার’ বলে দাবি পুলিশের।

গত ১৬ থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত চট্টগ্রাম, নড়াইল, ঢাকা, গাজীপুর ও সিরাজগঞ্জ জেলায় টানা অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। রোববার (১৯ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)-র কাউন্টার টেরোরিজম ইউনিটের উপ-কমিশনার মো. লিয়াকত আলী খান।
গ্রেপ্তারকৃতরা হলেন-মো. সাগর আহমেদ জোভান (২৩), শেখ সেজান (২৩), মেহেদি হাসান (২৩), শাকিল হোসেন (২৩) ও মাসুদ রানা (২৭)। এদের মধ্যে শেখ সেজান, শাকিল হোসেন ও মাসুদ রানা ভুয়া জন্ম নিবন্ধন হ্যাকিংয়ের মাধ্যমে করে দিত বলে তথ্য দিয়েছে সিটিটিসি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ইতঃপূর্বে গ্রেপ্তার হওয়া জহির ও মোস্তাকিমের আদালতে দেওয়া স্বীকারোক্তির সূত্র ধরে সিটিটিসি ১৬ ফেব্রুয়ারি চট্টগ্রামের মুরাদপুর থেকে জন্ম নিবন্ধন জালিয়াতি চক্রের অন্যতম হোতা মো. সাগর আহমেদ জোভানকে গ্রেফতার করে। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে, নড়াইল থেকে হ্যাকার শেখ সেজান, সিরাজগঞ্জ থেকে শাকিল হোসেন ও গাজীপুর থেকে মাসুদ রানাকে গ্রেফতার করা হয়। এছাড়া ঢাকার কলাবাগান থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের জন্ম নিবন্ধন অফিসের সরকারি সীল ও অফিসপ্যাডসহ মেহেদি হাসানকে গ্রেফতার করা হয়।

সিটিটিসি উপ-কমিশনার মো. লিয়াকত আলী খান বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডে জন্ম নিবন্ধন জালিয়াতির ঘটনায় ছায়া তদন্ত করতে গিয়ে আমরা জোভানের খোঁজ পাই। যে জন্ম নিবন্ধন জালিয়াতিতে জড়িত অনেকগুলো চক্রের মধ্যে একটির প্রধান। মূলত অনলাইনে যোগাযোগের মাধ্যমে জোভান পুরো দেশে একটি চক্র গড়ে তোলে। চট্টগ্রাম, নড়াইল, ঢাকা, গাজীপুর ও সিরাজগঞ্জসহ বিভিন্ন জেলায় এক একটি গ্রুপে ৩০ থেকে ৪০ জনের দল এই জালিয়াতিতে জড়িত।

এপর্যন্ত পুলিশের সন্ত্রাসবাদ বিরোধী ইউনিট অনলাইন ও অফলাইনে সক্রিয় অন্তত ৩০টি চক্রের বিষয়ে জানতে পেরেছে। এরা অন্যের আইডি, পাসওয়ার্ড হ্যাক বা ব্যবহার করে অন্তত পাঁচ হাজার জাল জন্ম নিবন্ধন সম্পন্ন করেছে। মূলত দায়িত্বশীল প্রতিষ্ঠানগুলোর দীর্ঘসূত্রিতার সুযোগ নিয়ে এসব চক্র ৫০০ থেকে ৫০০০ টাকায় এসব জাল জন্ম নিবন্ধন তৈরি করে মানুষকে প্রতারিত করছে, বলেন মো. লিয়াকত আলী খান।

সিটিটিসির অতিরিক্ত উপ-কমিশনার আসিফ মহিউদ্দিন বলেন, ‘যাদের আমরা হ্যাকার বলছি তাদের কারোরই তেমন কোনো ভালো ব্যাকগ্রাউন্ড নেই। অনেকে কম্পিউটার অপারেটর বা স্টুডিও পরিচালনা করেন। কিন্তু জাল জন্ম নিবন্ধন কাজে জড়িয়ে তারা এ বিষয়ে এক্সপার্ট হয়ে উঠেছেন বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। তিনজন হ্যাকারই জাতীয় জন্ম নিবন্ধন সার্ভারে অবৈধভাবে প্রবেশ করে জাল জন্ম নিবন্ধন করেছেন বলে আমরা নিশ্চিত হয়েছি। তাদের কাছ থেকে এ সংক্রান্ত ডিজিটাল আলামতও জব্দ করা হয়েছে’।

এই বিভাগের সব খবর

শাহ আমানতের রানওয়ের জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ও আশপাশের এলাকায় জলাবদ্ধতা কমাতে ১২ নম্বর খাল পুনঃখননের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। নিজস্ব অর্থায়ন ও ব্যবস্থাপনায় পরিচালিত...

চট্টগ্রামে সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দি

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম জেলার অন্তত সাড়ে চার লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সাতকানিয়া ও বাঁশখালী উপজেলা। সেখানকার...

চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় আগামীকাল শনিবার অনুষ্ঠিতব্য চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় চট্টগ্রাম শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি...

সর্বশেষ

শাহ আমানতের রানওয়ের জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ও আশপাশের এলাকায়...

চট্টগ্রামে সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দি

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম জেলার অন্তত সাড়ে...

চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় আগামীকাল শনিবার...

চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ

কয়েকদিনের টানা ভারী বর্ষণ ও আকস্মিক বন্যায় সৃষ্ট চট্টগ্রাম...

চট্টগ্রাম-২ আসনে সারোয়ারের প্রার্থিতা বৈধ, শপথে আর বাধা নেই : হাইকোর্ট

ত্রয়োদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে জয়ী বিএনপির সারোয়ার আলমগীরের...

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে...