বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬

৭১.৬ শতাংশ জাপানি কোম্পানি বাংলাদেশে ব্যবসা সম্প্রসারণ করতে চায়

- Advertisement -
Single page 1st Paragraph

বাংলাদেশে ব্যবসায় নিয়োজিত প্রায় ৭১.৬ শতাংশ জাপানি কোম্পানি তাদের ব্যবসা সম্প্রসারণ করতে চায়।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশে হাই-টেক পার্কে বিনিয়োগের সুযোগ’ শীর্ষক ওয়েবিনারে এ তথ্য জানানো হয়।
ইউএনআইডিও আইটিপিও টোকিও এবং বাংলাদেশ হাই-টেক পার্ক অথরিটি (বিএইচটিপিএ) এর সাথে জাপানে বাংলাদেশ দূতাবাস ওয়েবিনারের আয়োজন করে।
১০০ টিরও বেশি জাপানি কোম্পানি ওয়েবিনারে অংশ নেয়। ওয়েবিনারে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে প্রতিষ্ঠিত হাই-টেক পার্কগুলোতে বিনিয়োগের সুযোগ-সুবিধা তুলে ধরা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
পলক বলেন, স্থানীয় আইটি ও আইটিইএস শিল্পের জন্য জাপান আগামী বছরগুলোতে খুব ভালো বাজার হতে পারে।
প্রতিমন্ত্রী বলেন, হার্ডওয়্যার উৎপাদনের ক্ষেত্রেও বাংলাদেশের ব্যাপক সম্ভাবনা রয়েছে। দেশব্যাপী অবকাঠামোগুলো ভারী যন্ত্রপাতি উৎপাদনের পাশাপাশি প্রযুক্তি পণ্য উৎপাাদন করার জন্য তৈরি করা হচ্ছে। বাংলাদেশ প্রযুক্তি ও পরিষেবাগুলোর জন্য সাশ্রয়ী সুবিধা প্রদান করে বলে এ অঞ্চলে শিল্প প্রতিষ্ঠা বা আউটসোর্স করতে আগ্রহী আন্তর্জাতিক কোম্পানীগুলোর জন্য আকর্ষণীয় গন্তব্য হয়ে ওঠছে।
তিনি বলেন, বাংলাদেশে তরুণ ও শিক্ষিত একটি জনগোষ্ঠী রয়েছে যারা প্রযুক্তি গ্রহণ ও ব্যবহার করতে আগ্রহী। ফলে আইসিটি সেবা ও পণ্যের একটি বড় সম্ভাবনাময় বাজার তৈরি করছে।
তিনি আমাদের প্রতিযোগিতামূলক সক্ষমতা ও নীতিগত প্রণোদনার সুযোগ নিয়ে বাংলাদেশে আরও বিনিয়োগ করার জন্য জাপানের তথ্যপ্রযুক্তি উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান।
জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমেদ বলেন, বাণিজ্য, ব্যবসা, বিনিয়োগ এবং দক্ষ মানবসম্পদের প্রেক্ষিতে জাপান বাংলাদেশের জন্য অত্যন্ত সম্ভাবনাময় দেশ।
তিনি বলেন, ‘জাপানে বাংলাদেশ দূতাবাস বাংলাদেশে ব্যবসা শুরু ও সম্প্রসারণের জন্য জাপানি বিনিয়োগকারীদের সম্ভাব্য সব ধরনের সহায়তা দেবে।’
বাংলাদেশ হাই-টেক পার্ক অথরিটি’র (বিএইচটিপিএ) ব্যবস্থাপনা পরিচালক খন্দকার আজিজুল ইসলাম ‘হাই-টেক পার্কে বিনিয়োগের সুযোগ’ শীর্ষক মূল বক্তব্য উপস্থাপন করেন।
তিনি এতে উল্লেখ করেন, বিএইচটিপিএ তার ওয়ান স্টপ সার্ভিস, বিভিন্ন প্রণোদনা যেমন ট্যাক্স এবং শুল্ক ছাড় সুবিধা প্রদানের মাধ্যমে হাই-টেক পার্কে বিনিয়োগকারীদের প্রয়োজনীয় সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ।
বঙ্গবন্ধু হাই-টেক পার্কে জাপানি বিনিয়োগকারী কোম্পানি বিজেআইটি ইন্টারন্যাশনালের সিইও মাসাকি হোরিকাওয়া বাংলাদেশে ব্যবসায়িক অভিজ্ঞতা তুলে ধরেন।
জেট্রো ঢাকা কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ইউজি আন্দো ‘বাংলাদেশে ব্যবসায়িক পরিবেশ’ বিষয়ে একটি উপস্থাপনা তুলে ধরেন এবং এতে উল্লেখ করেন, জাপানি কোম্পানিগুলো বাংলাদেশকে ব্যবসার জন্য একটি প্রতিশ্রুতিশীল দেশ বলে মনে করে। সর্বশেষ জেট্রো জরিপ অনুসারে, ৭১.৬ শতাংশ জাপানি কোম্পানি বাংলাদেশে তাদের ব্যবসা সম্প্রসারণ করতে চায়।
জাপানে বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার (বাণিজ্য) ডঃ আরিফুল হক জাপানী বিনিয়োগকারীদের কাছে দূতাবাসের সহায়তা পরিষেবাগুলি ব্যাখ্যা করেন।
ইউএনআইডিও আইটিপিও টোকিও’র ইকুই তোশিনাগা অনুষ্ঠানটি পরিচালনা করেন।

এই বিভাগের সব খবর

মোংলা বন্দরের আধুনিকায়নে ৪,০৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর

মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে দুটি কনটেইনার জেটি নির্মাণ এবং আনুষঙ্গিক অবকাঠামো উন্নয়নে ৪ হাজার ৬৮ কোটি টাকা ব্যয়ে নেওয়া একটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর...

পোশাক কারখানার নিরাপত্তা নিশ্চিত করতে শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

পোশাক কারখানাসহ শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা বজায় রাখতে ঢাকা এবং আশপাশের বিভিন্ন শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ...

অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই

মোংলায় বাংলাদেশ ও চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতার বিষয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। আজ সকালে মোংলা বন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে এ সমঝোতা...

সর্বশেষ

মোংলা বন্দরের আধুনিকায়নে ৪,০৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর

মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে দুটি কনটেইনার জেটি...

পোশাক কারখানার নিরাপত্তা নিশ্চিত করতে শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

পোশাক কারখানাসহ শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক...

অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই

মোংলায় বাংলাদেশ ও চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতার বিষয়ে...

চট্টগ্রাম বন্দরে নিলামে উঠছে ১২৬ টন আপেল-আদা

চট্টগ্রাম বন্দরে পড়ে থাকা পাঁচ কনটেইনার পচনশীল পণ্য নিলামে...

পোশাক শ্রমিকদের কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে সাধারণ শ্রমিকদের কোনো প্রকার উসকানি...

চট্টগ্রামে বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকা অনুদানের প্রাথমিক আশ্বাস জাইকার

চট্টগ্রাম নগরের বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নে প্রায় ১২০ কোটি টাকা...