বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬

বিবিসির দিল্লি-মুম্বাই কার্যালয়ে ৬০ ঘণ্টার তল্লাশি সমাপ্ত

- Advertisement -
Single page 1st Paragraph

বিবিসির দিল্লি এবং মুম্বাইয়ের অফিসে গত মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় অভিযান শুরু করেছিলে ভারতের আয়কর বিভাগ। যা শেষ হয় বৃহস্পতিবার রাতে। প্রায় ৬০ ঘণ্টা অভিযান চালিয়েছে ভারতের আয়কর বিভাগের কর্মকর্তারা।
গত মাসের শেষে বিবিসির তথ্যচিত্র ইন্ডিয়া: দ্য মোদি কোশ্চেন সম্প্রচারিত হয়। প্রথমটি দেখানোর পরই সরকার তা নিষিদ্ধ করে। ওই তথ্যচিত্রে ২০০২ সালের গুজরাট দাঙ্গার জন্য তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদির ‘নিষ্ক্রিয়তাকে’ দায়ী করা হয়েছে। এর দুই সপ্তাহ কাটতে না কাটতেই কেন্দ্রীয় সরকারের আয়কর বিভাগ বিবিসির কার্যালয়ে তল্লাশি চালাল।

অভিযানের কারণে দুই অফিসে আটকা পড়েন বিবিসির প্রায় ১০ কর্মী। প্রায় তিন দিন অফিসে অবস্থানশেষে বৃহস্পতিবার রাতে তারা বাড়ি ফেরেন। আটকে পড়াদের মধ্যে একজন ব্রিটিশ সঞ্চালকও ছিলেন। দীর্ঘ এ তল্লাশির বিষয়ে আজ গণমাধ্যমকে জানাবে আয়কর বিভাগ।

এদিকে তল্লাশি শেষে আয়কর বিভাগের কর্মকর্তারা চলে গেলে একটি টুইট করে বিবিসি কর্তৃপক্ষ। সেখানে লেখা হয়, ‌‘আয়কর বিভাগের কর্তারা দিল্লি এবং মুম্বাইয়ের অফিস থেকে বেরিয়ে গেছেন। আমরা তাদের সঙ্গে সহযোগিতা করে যাব। আশা করছি, দ্রুত এর নিষ্পত্তি হয়ে যাবে।’

টুইটে আরও লেখা হয়েছে, ‘বিবিসি একটি বিশ্বস্ত, স্বাধীন সংবাদমাধ্যম। আমরা আমাদের সহকর্মী এবং সাংবাদিকদের পাশে আছি, যারা ভয় এবং পক্ষপাত ছাড়াই খবর পরিবেশন করেন।’

ভারতীয় গণমাধ্যমে বলা হয়, তল্লাশির বিষয়ে আগেই কর্মীদের জানিয়ে রেখেছিল বিবিসি কর্তৃপক্ষ। এমন পরিস্থিতি হতে পারে আঁচ করে বুধবার সকালে কর্মীদের মানসিকভাবে প্রস্তুত থাকতে বলে ই-মেল পাঠানো হয়েছিল। যদিও শুরু থেকেই আয়কর বিভাগ এ অভিযানকে ‘রুটিন সমীক্ষা’ বলে দাবি করেছে। মূলত কর ফাঁকি ও ট্রান্সফার প্রাইসিং সংক্রান্ত বিষয় খতিয়ে দেখতেই ওই সমীক্ষা চালানো হয়েছে বলে জানিয়েছে ভারতের আয়কর দপ্তর।

এই বিভাগের সব খবর

মশা নিয়ন্ত্রণে প্রয়োজন গবেষণাভিত্তিক টেকসই সমাধান : মেয়র ডা. শাহাদাত হোসেন

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মশাবাহিত রোগ বিশেষ করে ডেঙ্গু ও চিকুনগুনিয়া নিয়ন্ত্রণে কেবল সাময়িক ব্যবস্থা নয়, বরং গবেষণাভিত্তিক, আধুনিক ও...

তারেক রহমানের সঙ্গে ১২ দলীয় জোট ও সমমনা জোটের সাক্ষাৎ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ১২ দলীয় জোট ও জাতীয়তাবাদী সমমনা জোটের নেতৃবৃন্দ। আজ রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে...

খাগড়াছড়িতে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ

খাগড়াছড়িতে সাংবাদিকদের জন্য দুই দিনব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে। আজ বুধবার সকালে জেলা পরিষদের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। প্রেস ইনস্টিটিউট...

সর্বশেষ

মশা নিয়ন্ত্রণে প্রয়োজন গবেষণাভিত্তিক টেকসই সমাধান : মেয়র ডা. শাহাদাত হোসেন

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মশাবাহিত...

তারেক রহমানের সঙ্গে ১২ দলীয় জোট ও সমমনা জোটের সাক্ষাৎ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য...

খাগড়াছড়িতে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ

খাগড়াছড়িতে সাংবাদিকদের জন্য দুই দিনব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ...

বোয়ালখালীতে গণভোট প্রদান ও সচেতনতা বৃদ্ধি বিষয়ে প্রচারণা সভা

জেলার বোয়ালখালীতে আসন্ন গণভোটের বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং গণভোট...

নিয়োগে অনিয়ম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দুদকের অভিযান

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বিভিন্ন পদে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগে অনিয়মের অভিযোগে...

বাঁশখালীতে ঘুষ গ্রহণকালে পরিবার পরিকল্পনা কার্যালয়ের কর্মচারী গ্রেফতার

চট্টগ্রামের বাঁশখালী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপজেলা পরিবার পরিকল্পনা...