শনিবার, ১১ জুলাই ২০২৬

নাশকতার ২ মামলায় বিএনপি নেতা আসলাম চৌধুরীর বিচার শুরু

- Advertisement -
Single page 1st Paragraph

নাশকতার দুই মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীসহ ১০৪ জনের বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত। আজ বুধবার চট্টগ্রামের পঞ্চম অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ শরিফুর রহমানের আদালত এম মামলার আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন।

চট্টগ্রাম জেলা আদালতের পিপি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, বিস্ফোরক দ্রব্য আইনের মামলাটিতে ৫৮ জনের বিরুদ্ধে এবং বিশেষ ক্ষমতা আইনের মামলায় ৪৭ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। দুটি মামলাতেই আসলাম চৌধুরী আসামি।

এর আগে ২০১৩ সালের ১৭ নভেম্বর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড থানার বটতল এলাকায় সড়কে ব্যারিকেড দিয়ে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগসহ সরকারি কাজে বাধাদানের অভিযোগে দণ্ডবিধির কয়েকটি ধারায় ও বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা করেছিল পুলিশ। ওই মামলায় ৫৮ জনকে আসামি করে ২০১৫ সালের অক্টোবরে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়।

অন্য মামলাটি করা হয় ২০১৩ সালের ২৫ ডিসেম্বরের ঘটনায়। সেদিন সীতাকুণ্ডের ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ১০০ গজ উত্তরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে পুলিশের কাজে বাধা দেওয়া, ইট নিক্ষেপ, ফার্নিচার দোকান ও বস্তিঘরে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলাটি করা হয়। উক্ত মামলায় ২০১৫ সালে ৪৭ জনকে আসামি করে অভিযোগপত্র দেয় পুলিশ।

এই বিভাগের সব খবর

শাহ আমানতের রানওয়ের জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ও আশপাশের এলাকায় জলাবদ্ধতা কমাতে ১২ নম্বর খাল পুনঃখননের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। নিজস্ব অর্থায়ন ও ব্যবস্থাপনায় পরিচালিত...

চট্টগ্রামে সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দি

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম জেলার অন্তত সাড়ে চার লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সাতকানিয়া ও বাঁশখালী উপজেলা। সেখানকার...

চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় আগামীকাল শনিবার অনুষ্ঠিতব্য চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় চট্টগ্রাম শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি...

সর্বশেষ

শাহ আমানতের রানওয়ের জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ও আশপাশের এলাকায়...

চট্টগ্রামে সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দি

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম জেলার অন্তত সাড়ে...

চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় আগামীকাল শনিবার...

চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ

কয়েকদিনের টানা ভারী বর্ষণ ও আকস্মিক বন্যায় সৃষ্ট চট্টগ্রাম...

চট্টগ্রাম-২ আসনে সারোয়ারের প্রার্থিতা বৈধ, শপথে আর বাধা নেই : হাইকোর্ট

ত্রয়োদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে জয়ী বিএনপির সারোয়ার আলমগীরের...

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে...