সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

নারায়ণগঞ্জের ফতুল্লা হতে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার

- Advertisement -
Single page 1st Paragraph

নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থেকে মাদক মামলায় সাজাপ্রাপ্ত এক আসামীকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-১১ এর একটি আভিযানিক দল গত ১৪ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ দিবাগত রাতে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন পঞ্চবটি এলাকা হতে মাদক মামলার ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ মমতাজ (৫৭), পিতা- আলম চাঁন’কে গ্রেপ্তার করে।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়,গ্রেপ্তার আসামী মোঃ মমতাজ (৫৭) নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন পঞ্চবটি এলাকার বাসিন্দা। গত ২০০০৬ সালের ১৮আগস্ট মমতাজ নিষিদ্ধ মাদকদ্রব্যসহ গ্রেপ্তার হয়। পরবর্তীতে মমতাজ বিজ্ঞ আদালত হতে জামিনে বের হয়ে দীর্ঘদিন যাবত পলাতক থাকে। এরই প্রেক্ষিতে বিজ্ঞ আদালত  মমতাজকে  ২ (দুই) বছরের সাজা প্রদান করেন। গোয়েন্দা নজরদারী ও গোপন অনুসন্ধানের মাধ্যমে র‌্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ এর একটি আভিযানিক দল আসামীর অবস্থান সনাক্ত পূর্বক গ্রেপ্তার করতে সক্ষম হয়।

গ্রেপ্তার আসামীকে পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহনের জন্য নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।

 

এই বিভাগের সব খবর

সন্তানকে মোবাইল নয়, দ্বীনি শিক্ষা দিন : পীর সাবির শাহ্‌

কুমিল্লার জাগুরঝুলিতে আনজুমান–এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট পরিচালিত ক্বাদেরিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসা কমপ্লেঙ ময়দানে গত ১২ সেপ্টেম্বর নূরানী মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে সভাপতিত্ব করেন...

গ্যাস সরবরাহ স্বাভাবিক, ফের ইউরিয়া উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় উৎপাদনে ফিরতে প্রস্তুত চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল)। তবে দীর্ঘদিন বন্ধ থাকার পর কারখানার ইউরিয়া প্ল্যান্টে দেখা দেওয়া যান্ত্রিক ত্রুটির...

কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে কৃষি ও খাদ্যপণ্যের আমদানি কমিয়ে উৎপাদন বাড়ানোর ওপর জোর দিয়েছেন। বিশেষ করে যেসব কৃষিপণ্য দেশে উৎপাদনের সুযোগ রয়েছে, সেগুলোর উৎপাদন...

সর্বশেষ

সন্তানকে মোবাইল নয়, দ্বীনি শিক্ষা দিন : পীর সাবির শাহ্‌

কুমিল্লার জাগুরঝুলিতে আনজুমান–এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট পরিচালিত ক্বাদেরিয়া...

গ্যাস সরবরাহ স্বাভাবিক, ফের ইউরিয়া উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় উৎপাদনে ফিরতে প্রস্তুত চিটাগাং ইউরিয়া...

কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে কৃষি ও খাদ্যপণ্যের আমদানি কমিয়ে...

কাপ্তাই লেক নিয়ে কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না : নাজিমুর রহমান

চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান বলেছেন, কাপ্তাই লেক...

বিএনপি সবসময় অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার চেষ্টা করে : রুহুল কবির রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক...

এশিয়ান গেমস ক্রিকেটের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ

আসন্ন এশিয়ান গেমসকে সামনে রেখে আজ থেকে মিরপুর শেরে...