চট্টগ্রাম নগরে গাড়িতে হাইড্রোলিক হর্ণ ব্যবহারের দায়ে ৫৪ হাজার টাকা জরিমানা আদায় করেছে পরিবেশ অধিদফতর। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) নগরের সিটি গেইট মোড়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১২ মামলায় এ জরিমানা আদায় করা হয়।
পরিবেশ অধিদফতর, চট্টগ্রাম গবেষণাগারের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত রেজা বলেন, বেশিরভাগ গাড়ি হাইড্রোলিক হর্ণ ব্যবহার করছে। এ হর্ণ ব্যবহারের কারণে সাধারণ মানুষের মানসিক সমস্যা হয়ে থাকে। অভিযান চালিয়ে বেশ কয়েকটি গাড়িতে হাইড্রোলিক হর্ণ পাওয়া যায়। এতে মামলা দায়ের করে জরিমানা আদায় করা হয়েছে।

