বুধবার, ৫ আগস্ট ২০২৬

তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা ৫০ হাজার ছাড়াবে : জাতিসংঘ

- Advertisement -
Single page 1st Paragraph

তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বর্তমানের চেয়ে দ্বিগুণ অথবা তারচেয়ে বেড়ে যাবে। বর্তমানে মৃতের সংখ্যা ২৮ হাজার ঘোষণা করা হয়েছে।
জাতিসংঘ ত্রাণ প্রধান মার্টিন গ্রিফিথস এ কথা বলেছেন।
তিনি শনিবার সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় কাহরামনমারাস শহরে আসেন। এটি সোমবারের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের মূল কেন্দ্রস্থল ছিল।
স্কাই নিউজকে দেয়া এক সাক্ষাতকারে তিনি বলেছেন, আমি মনে করি সঠিক হিসেব দেয়া কঠিন। তবে আমি নিশ্চিত এটি দ্বিগুণ কিংবা তারচেয়ে বেশি হবে।
তিনি আরো বলেছেন, আমরা প্রকৃতপক্ষে মৃতের সংখ্যা গণনা শুরু করিনি।
এদিকে কর্মকর্তা এবং হাসপাতাল সূত্রে বলা হয়েছে, তুরস্কে ২৪,৬১৭ এবং সিরিয়ায় ৩,৫৭৪ জন মারা গেছে। মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ১৯১ জন।
হিমশীতল আবওহায়া উপেক্ষা করে হাজার হাজার উদ্ধারকর্মী এখনও তাদের তৎপরতা চালিয়ে যাচ্ছে। বৈরী আবহাওয়ার কারনে গৃহহারা লাখ লাখ লোক অবর্ণনীয় অবস্থায় রয়েছে। তাদের জরুরি ভিত্তিতে ত্রাণ সহায়তা প্রয়োজন।
জাতিসংঘ সতর্ক করে বলেছে, তুরস্ক ও সিরিয়ায় অন্তত আট লাখ ৭০ হাজার লোকের জরুরি ত্রাণ প্রয়োজন। কেবলমাত্র সিরিয়ায় ৫৩ লাখ লোক গৃহহীন হয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে, শক্তিশালী এই ভূমিকম্পে দুই কোটি ৬০ লাখ লোক ক্ষতিগ্রস্ত হয়েছে।

এই বিভাগের সব খবর

জুলাই স্মৃতি জাদুঘরের দুয়ার খুলেছে, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

চব্বিশের গণঅভ্যুত্থানের স্মৃতিচিহ্ন ধরে রাখার জন্য গড়ে তোলা জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে এই স্মৃতি জাদুঘরের দুয়ার...

কর্ণফুলীতে ডেঙ্গু প্রতিরোধে সভা

চট্টগ্রামের কর্ণফুলীতে ডেঙ্গু প্রতিরোধ বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ আগষ্ট) দুপুরে উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে উপজেলা হল রুমে সভাটি অনুষ্ঠিত হয়। উপজেলা...

মানবপাচার প্রতিরোধে সমন্বিত উদ্যোগের গুরুত্বারোপ স্বরাষ্ট্রমন্ত্রীর

মানবপাচার প্রতিরোধে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মন্ত্রী বলেন, কোনো একক দেশ বা সরকারের পক্ষে এই অপরাধ সম্পূর্ণরূপে দমন করা সম্ভব নয়। আইনশৃঙ্খলা...

সর্বশেষ

জুলাই স্মৃতি জাদুঘরের দুয়ার খুলেছে, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

চব্বিশের গণঅভ্যুত্থানের স্মৃতিচিহ্ন ধরে রাখার জন্য গড়ে তোলা জুলাই...

কর্ণফুলীতে ডেঙ্গু প্রতিরোধে সভা

চট্টগ্রামের কর্ণফুলীতে ডেঙ্গু প্রতিরোধ বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।...

মানবপাচার প্রতিরোধে সমন্বিত উদ্যোগের গুরুত্বারোপ স্বরাষ্ট্রমন্ত্রীর

মানবপাচার প্রতিরোধে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...

বাংলাদেশে বিনিয়োগ এবং আরও দক্ষ কর্মী নিতে আগ্রহী সৌদি আরব : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম আজ বলেছেন, সৌদি আরব...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে...

শেখ হাসিনার বক্তব্য দেওয়ার সঙ্গে ভারত সরকারের কোনও সম্পর্ক নেই: রণধীর জয়সোয়াল

মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসির রায় মাথায় নিয়ে ভারতে নির্বাসনে...