বুধবার, ৫ আগস্ট ২০২৬

এবছর বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ হতে চলেছে ভারত : রিপোর্ট

- Advertisement -
Single page 1st Paragraph

জনসংখ্যার দিক থেকে গত প্রায় পৌনে এক শতাব্দী ধরে শীর্ষে থাকা চীনকে ছাড়িয়ে ভারত ২০২৩ সালে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশে পরিণত হতে চলেছে। ১৯৫০ সাল থেকে চীন এই অবস্থানে রয়েছে। ওয়াশিংটন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক পিউ রিসার্চ সেন্টারের উদ্ধৃতি দিয়ে ভারতীয় গণমাধ্যম একথা জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, জাতিসংঘ ধারণা করছে, ভারত আসন্ন এপ্রিলেই চীনকে ছাড়িয়ে যাবে। তবে এটি জাতিসংঘের এই আনুমানিক প্রাক্কলন মাত্র। ওয়াশিংটন থেকে এএনআই এই রিপোর্ট করেছে। পিউ রিসার্চ সেন্টার জাতিসংঘ ও অন্যান্য উৎস থেকে তথ্য বিশ্লেষণের পর, ভারতের জনসংখ্যা এবং আগামী দশকে এর প্রত্যাশিত পরিবর্তন সম্পর্কে এসব গুরুত্বপূর্ণ তথ্য উল্লেখ করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘের জনসংখ্যা উপাত্ত সংগ্রহ শুরুর বছর, সেই ১৯৫০ সাল থেকে ভারতের জনসংখ্যা এক বিলিয়নের বেশি বেড়েছে। ভারতে ২৫ বছরের কম বয়সী জনসংখ্যা ৪০ শতাংশেরও বেশি। ভারতের বিপরীতে বিশ্বের অপর দুটি সর্বাধিক জনবহুল দেশ চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রে দ্রুতবর্ধমান প্রবীণ জনসংখ্যা রয়েছে। ভারতে প্রজনন হার চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের চেয়ে বেশি, তবে সাম্প্রতিক দশকগুলিতে এই হার দ্রুত হ্রাস পেয়েছে। তবে, ভারতে সম্প্রদায়ের ধরণ ও রাজ্য অনুসারে প্রজনন হারের মধ্যে ব্যাপক পার্থক্য রয়েছে।
এছাড়া, ভারতীয় গ্রামীণ নারীর তুলনায় শহুরে নারীর প্রথম সন্তান হয় গড়ে ১.৫ বছর পরে। ১৯৭০-এর দশকে পরীক্ষার মাধ্যমে গর্ভস্থ সন্তানের লিঙ্গ নির্ণয়ের প্রযুক্তি চালু হওয়ার পর থেকে, মেয়ে ভ্রƒণ গর্ভপাতের কারণে মেয়ে শিশুর তুলনায় ছেলে শিশুর অনুপাত কৃত্রিমভাবে বেড়ে গিয়েছিল, যা এখন তা কমে এসেছে। গত তিন দশকে ভারতে শিশুমৃত্যুর হার ৭০ শতাংশ কমেছে, কিন্তু আঞ্চলিক ও আন্তর্জাতিক মানদন্ডে তা বেশিই রয়েছে। রিপোর্টে বলা হয়েছে, প্রতি বছর ভারতে যত অভিবাসী প্রবেশ করে, তার চেয়ে বেশি লোক ভারতের বাইরে চলে যায়, যার ফলে অভিবাসন নেতিবাচকই থেকে যায়।

এই বিভাগের সব খবর

জুলাই স্মৃতি জাদুঘরের দুয়ার খুলেছে, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

চব্বিশের গণঅভ্যুত্থানের স্মৃতিচিহ্ন ধরে রাখার জন্য গড়ে তোলা জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে এই স্মৃতি জাদুঘরের দুয়ার...

কর্ণফুলীতে ডেঙ্গু প্রতিরোধে সভা

চট্টগ্রামের কর্ণফুলীতে ডেঙ্গু প্রতিরোধ বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ আগষ্ট) দুপুরে উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে উপজেলা হল রুমে সভাটি অনুষ্ঠিত হয়। উপজেলা...

মানবপাচার প্রতিরোধে সমন্বিত উদ্যোগের গুরুত্বারোপ স্বরাষ্ট্রমন্ত্রীর

মানবপাচার প্রতিরোধে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মন্ত্রী বলেন, কোনো একক দেশ বা সরকারের পক্ষে এই অপরাধ সম্পূর্ণরূপে দমন করা সম্ভব নয়। আইনশৃঙ্খলা...

সর্বশেষ

জুলাই স্মৃতি জাদুঘরের দুয়ার খুলেছে, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

চব্বিশের গণঅভ্যুত্থানের স্মৃতিচিহ্ন ধরে রাখার জন্য গড়ে তোলা জুলাই...

কর্ণফুলীতে ডেঙ্গু প্রতিরোধে সভা

চট্টগ্রামের কর্ণফুলীতে ডেঙ্গু প্রতিরোধ বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।...

মানবপাচার প্রতিরোধে সমন্বিত উদ্যোগের গুরুত্বারোপ স্বরাষ্ট্রমন্ত্রীর

মানবপাচার প্রতিরোধে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...

বাংলাদেশে বিনিয়োগ এবং আরও দক্ষ কর্মী নিতে আগ্রহী সৌদি আরব : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম আজ বলেছেন, সৌদি আরব...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে...

শেখ হাসিনার বক্তব্য দেওয়ার সঙ্গে ভারত সরকারের কোনও সম্পর্ক নেই: রণধীর জয়সোয়াল

মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসির রায় মাথায় নিয়ে ভারতে নির্বাসনে...