রবিবার, ২১ জুন ২০২৬

তুরস্কে ভূমিকম্প

একজনকে জীবিত ও ৩ মরদেহ উদ্ধার করলো বাংলাদেশি দল

- Advertisement -
Single page 1st Paragraph

তুরস্কে উদ্ধারকাজে গিয়ে বাংলাদেশের সম্মিলিত উদ্ধারকারী দল এরইমধ্যে ১৭ বছরের এক তরুণীকে জীবিত উদ্ধার করেছে। এছাড়াও তিন জনের মরদেহ উদ্ধার করেছে তারা।

শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিস সদরদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার।

তিনি বলেন, ‘বাংলাদেশ সেনাবাহিনীর উদ্ধারকারী দলের নেতৃত্বে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উদ্ধারকারী দল তুরস্কে উদ্ধারকাজ শুরু করেছে। এরইমধ্যে উদ্ধারকারী দল ১৭ বছর বয়সী এক তরুণীকে জীবিত উদ্ধার করেছে। এছাড়াও তিনজনের মরদেহ উদ্ধার করেছে বাংলাদেশি উদ্ধারকারী দল।’

তুরস্কে উদ্ধারকাজে সহায়তার জন্য ফায়ার সার্ভিসের ১২ সদস্যের উদ্ধারকারী দল সেনাবাহিনীর উদ্ধারকারী দলের অংশ নিয়েছে। তারা ২৪ ঘণ্টার ফ্লাইট শেষে আদানা বিমানবন্দরে পৌঁছায়। সেখান থেকে তারা বাসে করে ৩৫০ কিলোমিটার দূরে আদিয়ামানে যায়। আদিয়ামান শহরে পৌঁছে অনুসন্ধান ও উদ্ধারকাজ শুরু করেছে।

ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় এখন পর্যন্ত মৃতের সংখ্যা ২৩ হাজার ৮৭১ ছাড়িয়েছে। এর মধ্যে তুরস্কে ২০ হাজার ৩১৮ জন এবং সিরিয়ায় ৩ হাজার ৫৫৩ জন।

উভয় দেশের কর্মকর্তাদের বরাতে দিয়ে আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, সকল প্রতিকূলতার মধ্যেও উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে উদ্ধারকর্মীরা।

এই বিভাগের সব খবর

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি লেখাপড়, গান, বাজনা ও সংস্কৃতি চর্চার মাধ্যমে পারদর্শী হয়ে শক্তিশালী দেশ গড়ার আহ্বান জানিয়েছেন। ক্ষুদে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন,...

খাগড়াছড়িতে নারিকেল গাছ ভেঙে পড়ে নারীর মৃত্যু

খাগাড়ছড়ির মাটিরাঙ্গায় বাড়ির আঙ্গিনায় থাকা শুকনো নারিকেল গাছ ভেঙে পড়ে স্বপ্না সাহা (৫০) নামে এক গৃহিনী মৃত্যবরন করেছে। শনিবার (২০ জুন) বিকাল সোয়া ৫টার...

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধাসহ দুই জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে পৃথক দুই স্থান থেকে দুইজনের গলায় ফাঁস লাগানোর অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০ জুন) উপজেলার ফটিকছড়ি পৌরসভার ১নং ওয়ার্ডের উত্তর...

সর্বশেষ

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি লেখাপড়, গান, বাজনা...

খাগড়াছড়িতে নারিকেল গাছ ভেঙে পড়ে নারীর মৃত্যু

খাগাড়ছড়ির মাটিরাঙ্গায় বাড়ির আঙ্গিনায় থাকা শুকনো নারিকেল গাছ ভেঙে...

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধাসহ দুই জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে পৃথক দুই স্থান থেকে দুইজনের গলায় ফাঁস লাগানোর...

চট্টগ্রামের সম্ভাবনাকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান তৈরি করতে হবে

চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৬ (চট্টগ্রাম)’। শনিবার...

কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগলের ছানাকে...

ইসরাইলি হামলায় লেবাননে নিহত ৫

ইসরাইল ও ইরান-সমর্থিত হিজবুল্লাহর মধ্যে নতুন যুদ্ধবিরতি ঘোষণার মাত্র...