বুধবার, ৮ জুলাই ২০২৬

কাঠ চোরদের থাবায় উজাড় হচ্ছে চট্টগ্রাম উপকুলীয় বেড়িবাঁধের বনাঞ্চল

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম উপকুলীয় বনবিভাগের আওতাধীন উকুলীয় বেড়িবাধের বনাঞ্চল দিন দিন উজাড় হতে চলেছে। এক শ্রেণীর সংঘবদ্ধ কাঠ চোর মিরসরাইয়ে প্রকাশ্যে দিনদুপুর ও রাতের আধারে উপকূলীয় বনাঞ্চলের বেড়িবাধের গাছ কেটে নিয়ে যাচ্ছে। সন্ধীপের উড়িরচর, আনোয়ারার পারকিরচর, বাশখালী, পতেঙ্গা, কাট্টলী, সীতাকুন্ডের বাশবাড়িয়া, ও মিরসরাই উপজেলার উপজেলার সাহেরখালী বেড়িবাঁধ ঘেঁষে বনাঞ্চলে চলছে এই মহোৎসব। দুর্বৃত্তদের গাছ কাটার ঠুক-ঠাক শব্দে মুখরিত হয়ে উঠেছে পুরো উপকূলীয় বনাঞ্চল। কাঠ খেকোদের এমন কর্মকান্ড ঘিরে বন বিট কর্মকতাদের দায়িত্ব নিয়ে প্রশ্ন ওঠেছে। যদিও এমন পরিস্থিতে জনবল সংকটের অজুহাত মিরসরাই উপকূলীয় বন রেঞ্জ কর্মকর্তা আব্দুল গফুর মোল্লার! তার দাবি এক্ষেত্রে তাদের ভূমিকার চাইতেও বেজা’র ভূমিকা বেশি।
এসব এলাকার স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রকাশ্যে দিনে-রাতে বাইন, ঝাউ, কেওড়া সহ বিভিন্ন প্রজাতির লবন সাহিঞ্চু গাছকাটা চলছে। গাছ বহনকারী গাড়ির শব্দে রাতে ঘুমানো যায় না। গাছ কাটতে কাটতে বনাঞ্চলের ভেতরে এখন খেলার মাঠে পরিণত হয়েছে।
গোপন সূত্রে জানা গেছে, কাঠ খেকোরা দিনের বেলায় বড় বড় গাছের ডালপালা কেটে নেয় এবং রাতের আঁধারে সেই গাছ গুলোর মূল অংশ কেটে গুড়ি রেখে যায়। রাতের আঁধারে সড়কে গাছের গাড়ির শব্দে স্থানীয়দের জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। রোগী ও শিশুদের না ঘুমাতে পারার আর্ত চিৎকার যেন দেখার কেউ নেই।
এ বিষয়ে মিরসরাই উপকূলীয় বন রেঞ্জ কর্মকর্তা আব্দুল গফুর মোল্লা জানান, উপকুলীয় বনবিভাগে রয়েছে জনবল সংকট এবং বন অধিগ্রহণ হওয়ায় বেজার দায়িত্বশীল ভূমিকা নেই। তিনি বলেন আমাদের ভূমিকার চাইতে বড় ভূমিকা হচ্ছে বেজা কর্তৃপক্ষের। আমরা চেষ্টা করতেছি কিন্তু বেজা কোন পদক্ষেপ নিচ্ছেন নাহ্। বেজার নিকট অনেক বার বার শরণাপন্ন হয়েছি। কিন্তু তাদের কোন সহযোগিতা পাচ্ছি না। আমাদের জনবল কম, ওনাদের আওতায় তো পুলিশ, আনসার আছে আমি বলেছি যৌথ ভাবে যদি টহল বা কিছু করা যায় তাহলে বন্ধ করা সম্ভব।
সরেজমিনে দেখা গেছে, প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষার্থে বঙ্গোপসাগরের তীর ঘেঁষে সৃজন করা উপকূলীয় বন দুর্বৃত্তদের হাতের ছোঁয়ায় এযেন খেলার মাঠে পরিণত হচ্ছে। বনের বেশ কয়েক জায়গা দিয়ে অবৈধ কাঠের গাড়ির চাকায় পিষ্ট হয়ে সৃষ্টি হয়েছে বিশাল বিশাল সড়ক। আবার এসব সড়কের দেয়া হয়েছে ‘বাবুল দূর, বেলায়েত দূর, সিরাজ কোম্পানি দূর, জিসি দূর’ সহ হরেক রকমের নাম। বনের ভেতরে প্রবেশ করতেই দেখা মিলে বড় বড় গাছের গুড়ি। আবার বনের গহীন ভেতর থেকে দুপুর বেলায় গাছ কাটার ঠুক-ঠাক শব্দে যেন অতিষ্ঠ পুরো বন।
জানতে চাইলে ডোমখালী উপকূলীয় বন বিট কর্মকর্তা মোহাম্মদ রনী জানান, বিভিন্ন সময় অভিযান চালানো হয়। কিছু দিন আগে একটা মামলাও দেয়া হয়েছে। আমাদের তবে জনবল কম হওয়াতে থামানো যাচ্ছে না।
এবিষয়ে সাহেরখালী ইউনিয়নের চেয়ারম্যান কামরুল হায়দার চৌধুরী জানান, গাছ কাটার বিষয়ে আমি কিছু শুনিনি। তবে উপকূলীয় বন বেজা কর্তৃক অধিগ্রহণ করা হয়েছে।

এই বিভাগের সব খবর

বৃষ্টিতে সড়ক তলিয়ে সাজেকে আটকা পড়েছে ৬০০ পর্যটক

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালী পর্যটককেন্দ্রে প্রায় ৬ শতাধিক পর্যটক আটকে পড়েছে বলে জানিয়েছে সাজকে রিসোর্ট ও কটেজ মালিক সমিতি। সমিতি জানিয়েছে, সাজেক-বাঘাইহাট সড়কের মাচালং...

পার্বত্য অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে ভূমি প্রতিমন্ত্রীর নির্দেশ

কয়েকদিনের অবিরাম বর্ষণে চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় তৈরি হওয়া জলাবদ্ধতা ও স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ায় গভীর দুঃখ প্রকাশ করেছেন ভূমি ও পার্বত্য...

হরমুজে জাহাজে হামলার পর ইরানে মার্কিন হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি তেহরানের

হরমুজ প্রণালীতে তিনটি বাণিজ্যিক জাহাজে হামলার পর মঙ্গলবার ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের বাহিনী। মার্কিন সামরিক বাহিনী জানায়, এ হামলার ফলে মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানের প্রচেষ্টার...

সর্বশেষ

বৃষ্টিতে সড়ক তলিয়ে সাজেকে আটকা পড়েছে ৬০০ পর্যটক

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালী পর্যটককেন্দ্রে প্রায় ৬ শতাধিক...

পার্বত্য অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে ভূমি প্রতিমন্ত্রীর নির্দেশ

কয়েকদিনের অবিরাম বর্ষণে চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামের তিন জেলায়...

হরমুজে জাহাজে হামলার পর ইরানে মার্কিন হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি তেহরানের

হরমুজ প্রণালীতে তিনটি বাণিজ্যিক জাহাজে হামলার পর মঙ্গলবার ইরানে...

অবিশ্বাস্য প্রত্যাবর্তন, মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

দুই গোলে পিছিয়ে পড়েও লিওনেল মেসির আর্জেন্টিনা আটালান্টায় মিশরকে...

বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম, কক্সবাজার ও রাঙ্গামাটি জেলায় কালকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের...

সাজেক উপত্যকা ভ্রমণে নিষেধাজ্ঞা, বান্দরবানের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ

পার্বত্য জেলা রাঙামাটিতে ভারী বর্ষণের কারণে বিভিন্ন স্থানে পাহাড়...