বুধবার, ৫ আগস্ট ২০২৬

সিরিয়া যাচ্ছেন ‘হু’র প্রধান

- Advertisement -
Single page 1st Paragraph

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)-এর প্রধান টেড্রোস আধানম গেব্রিয়াসিস বলেছেন, তিনি প্রতিবেশী তুরস্কের সাথে যুগপৎ ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত সিরিয়া সফরে যাবেন। সাম্প্রতিক এই ভূমিকম্পে ২১ হাজারেরও বেশি লোক প্রাণ হারিয়েছে।
গতকাল বৃহস্পতিবার ‘হু’ প্রধান এক টুইট বার্তায় বলেছেন, তিনি সিরিয়া সফরে যাবেন। সেখানে তিনি সাম্প্রতিক ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত অঞ্চলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়ার বিষয়টি সরেজমিনে পরিদর্শন করবেন। তিনি বলেন, সারা দেশে ডব্লিউএইচও-এর দীর্ঘ মেয়াদে স্বাস্থ্য সেবা দেয়ার ব্যবস্থা নেয়া হয়েছে।’খবর এএফপি’র।
একই সময়ে জাতিসংঘ ঘোষণা করেছে, ‘সংস্থার মানবাধিকার ও জরুরুী ত্রাণ’ বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল মার্টিন গ্রিফিথস এই সপ্তাহের শেষ দিকে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত তুরস্ক ও সিরিয়া সফরে যাবেন।
বাব আল-হাওয়া সীমান্ত ক্রসিং-এর একজন কর্মকর্তা এএফপি’কে বলেছেন, বিধ্বংসী ভূমিকম্পের পর প্রথম একটি ত্রাণবাহী বহর বৃহস্পতিবারের ভোরে বিদ্রোহী নিয়ন্ত্রিত সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে পৌঁছেছে।
গত সোমবার ভোরে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে তুরস্ক ও যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় ২১ হাজারেরও বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। দুই দেশের কর্মকর্তা ও চিকিৎসকরা বলেছেন, ভূমিকম্পটি পুরো প্রতিবেশী এলাকা সমতল করে দিয়েছে।
এদিকে ভূমিকম্পের পর তুরস্ক ও সিরিয়ায় মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির বিষয়ে সতর্ক করেছে ডব্লিউএইচও। এই ঝুঁকি ভূমিকম্পের চেয়েও ভয়াবহ হতে পারে।
মৃতের সংখ্যা বাড়তে থাকবে বলে আশঙ্কা করে টেড্রোস বুধবার বলেছেন, দুর্যোগপূর্ণ আবহাওয়া ও ভূমিকম্পের পর মৃদু ভূমিকম্প পরিস্থিতি থেকে আমরা জীবন বাঁচানোর জন্য সময়ের সাথে পাল্লা দিয়ে কাজ চালিয়ে যাচ্ছি।
ভূমিকম্পে আহতদের জন্য আশ্রয়, খাদ্য, বিশুদ্ধ পানি ও চিকিৎসা পরিচর্যার পাশাপাশি তাদের অন্যান্য স্বাস্থ্য সেবারও প্রয়োজন রয়েছে।

এই বিভাগের সব খবর

জুলাই স্মৃতি জাদুঘরের দুয়ার খুলেছে, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

চব্বিশের গণঅভ্যুত্থানের স্মৃতিচিহ্ন ধরে রাখার জন্য গড়ে তোলা জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে এই স্মৃতি জাদুঘরের দুয়ার...

কর্ণফুলীতে ডেঙ্গু প্রতিরোধে সভা

চট্টগ্রামের কর্ণফুলীতে ডেঙ্গু প্রতিরোধ বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ আগষ্ট) দুপুরে উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে উপজেলা হল রুমে সভাটি অনুষ্ঠিত হয়। উপজেলা...

মানবপাচার প্রতিরোধে সমন্বিত উদ্যোগের গুরুত্বারোপ স্বরাষ্ট্রমন্ত্রীর

মানবপাচার প্রতিরোধে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মন্ত্রী বলেন, কোনো একক দেশ বা সরকারের পক্ষে এই অপরাধ সম্পূর্ণরূপে দমন করা সম্ভব নয়। আইনশৃঙ্খলা...

সর্বশেষ

জুলাই স্মৃতি জাদুঘরের দুয়ার খুলেছে, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

চব্বিশের গণঅভ্যুত্থানের স্মৃতিচিহ্ন ধরে রাখার জন্য গড়ে তোলা জুলাই...

কর্ণফুলীতে ডেঙ্গু প্রতিরোধে সভা

চট্টগ্রামের কর্ণফুলীতে ডেঙ্গু প্রতিরোধ বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।...

মানবপাচার প্রতিরোধে সমন্বিত উদ্যোগের গুরুত্বারোপ স্বরাষ্ট্রমন্ত্রীর

মানবপাচার প্রতিরোধে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...

বাংলাদেশে বিনিয়োগ এবং আরও দক্ষ কর্মী নিতে আগ্রহী সৌদি আরব : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম আজ বলেছেন, সৌদি আরব...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে...

শেখ হাসিনার বক্তব্য দেওয়ার সঙ্গে ভারত সরকারের কোনও সম্পর্ক নেই: রণধীর জয়সোয়াল

মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসির রায় মাথায় নিয়ে ভারতে নির্বাসনে...