শনিবার, ২৭ জুন ২০২৬

পদযাত্রা সামনে রেখে নেতাকর্মীদের গ্রেপ্তার করার অভিযোগ বিএনপির

- Advertisement -
Single page 1st Paragraph

সারাদেশে ইউনিয়ন পর্যায়ে পদযাত্রা কর্মসূচিকে সামনে রেখে বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে বলে দলটির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স এ অভিযোগ করে বলেন, জনগণের জীবিকার বিভিন্ন সমস্য ও সরকারের দুর্নীতি, লুটপাট, জনদুর্ভোগের বিরুদ্ধে গড়ে ওঠা গণআন্দোলন নস্যাৎ করতে সরকার দমন-নিপীড়ন অব্যাহত রেখেছে। নেতাকর্মীদের গ্রেপ্তার হয়রানি করে কর্মসূচি বানচাল করার ষড়যন্ত্রে মেতে উঠেছে।

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এমরান সালেহ প্রিন্স বলেন, দেশের বিভিন্নস্থানে গত ৫ দিন ধরে পুলিশ নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে গ্রেপ্তারের ভয় দেখিয়ে হয়রানি করছে, চলছে গ্রেপ্তার বাণিজ্য।

গ্রেপ্তার সকল নেতাকর্মীর অবিলম্বে নিঃশর্ত মুক্তি এবং সারাদেশে গ্রেপ্তার ও হয়রানি বন্ধের দাবি জানিয়ে তিনি বলেন, বুধবার রাতে বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপুকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে নতুন কোনো মামলাও নেই। পুরাতন সকল মামলায় তার জামিন রয়েছে। কোনো কারণ ছাড়াই মীর সরফত আলী সপুকে গ্রেপ্তার চলমান আন্দোলনে নেতাকর্মীদের ভীত করার সরকারি অপকৌশল মাত্র।

প্রিন্স জানান, একই রাতে জাসাস নারায়ণগঞ্জ মহানগর শাখার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন স্বাধীন, ঢাকা মহানগর দক্ষিণের ১২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সেলিম, ১৮নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি জাকির হোসেন, গেন্ডারিয়া থানার ৪৫নং ওয়ার্ড বিএনপির সদস্য গিয়াস উদ্দিন গেসু, ৪০নং ওয়ার্ড বিএনপি নেতা রানা ও সেন্টুকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মহানগর উত্তরের আওতাধীন বিভিন্ন থানা ও ওয়ার্ড নেতাদেরও গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া যশোরের মনিরামপুর উপজেলায় কেন্দ্রঘোষিত বিভাগীয় প্রস্তুতিসভা চলাকালে ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি অভিযোগ করেন, শেরপুর, কিশোরগঞ্জসহ দেশের বিভিন্নস্থানে পুলিশ নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে গ্রেপ্তারের ভয় দেখিয়ে হয়রানি করছে।

এই বিভাগের সব খবর

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা শুক্রবার পর্যন্ত বেড়ে ৯২০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় হাজার হাজার মানুষ এখনও নিখোঁজ রয়েছেন...

ডেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে নরওয়েকে বিধ্বস্ত করেছে ফ্রান্স

ওসমানে ডেম্বেলের বিশ্বকাপের ইতিহাসে অন্যতম দ্রুততম হ্যাটট্রিকে শুক্রবার দ্বিতীয় সারির নরওয়েকে ৪-১ গোলে বিধ্বস্ত করে গ্রুপ পর্ব শেষ করেছে ফ্রান্স। এই ম্যাচে এমবাপ্পে-হালান্ডের দ্বৈরথ ঘিড়ে...

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

দুই দেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চীন ও মালয়েশিয়ায় ছয় দিনের প্রথম সরকারি বিদেশ সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ রাতে বেইজিং থেকে দেশে ফিরেছেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস...

সর্বশেষ

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের...

ডেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে নরওয়েকে বিধ্বস্ত করেছে ফ্রান্স

ওসমানে ডেম্বেলের বিশ্বকাপের ইতিহাসে অন্যতম দ্রুততম হ্যাটট্রিকে শুক্রবার দ্বিতীয়...

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

দুই দেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চীন ও মালয়েশিয়ায় ছয় দিনের...

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পৃথক স্থানে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত...

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর...