বুধবার, ২৪ জুন ২০২৬

রামগড়ে পরিত্যক্ত সরকারি গুদাম দখল চেষ্টার অভিযোগ

- Advertisement -
Single page 1st Paragraph

খাগড়াছড়ির রামগড়ে জোর করে সরকারি সম্পত্তি দখলের অপচেষ্টার খবর পাওয়া গেছে।দখল চেষ্টার খবর শুনে ঘটনাস্থলে গিয়ে নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে পুলিশ।অভিযোগ রয়েছে জনৈক ব্যাক্তি জায়গা দখলের জন্য পরিত্যাক্ত সরকারি সীমানার ভেতরে দেওয়াল নির্মাণ কাজ শুরু করেন।
জানা যায়,রামগড় শহরের প্রাণকেন্দ্র বিএডিসি সার গুদাম অবস্থিত।রামগড় প্রেসক্লাব এবং খাদ্যগুদামের পাশেই এটি অবস্থিত।নব্বই দশকের শুরুতে উপজেলাভিত্তিক বিএডিসির(সার গুদাম) কার্যক্রম বন্ধ করে দেয়ার পর থেকে পরিত্যাক্ত অবস্থায় রয়েছে এটি।বিএডিসি সার গুদামের পাশেই আবু মিয়া নামের এক ব্যাক্তির বসবাস।অভিযোগ রয়েছে গত শুক্রবার থেকে আবু মিয়া নামের এক ব্যক্তি পরিত্যাক্ত জায়গা দখলের উদ্দ্যেশ্যে বিএডিসির সীমানার পশ্চিম পাশে দেওয়াল নির্মাণের কাজ শুরু করে দেন।খবর পেয়ে বিএডিসি কতৃপক্ষের সহায়তায় গত শনিবার রামগড় থানা পুলিশ গিয়ে নির্মাণ কাজ বন্ধ করে দেয়।তবে অভিযুক্ত ব্যাক্তি জায়গাটি তার দাবি করেন।সরকারি সীমানার ভেতরে জনসাধারণের নিজের জায়গা দাবি করার বিষয়টি নাকচ করে দিয়েছেন সংশ্লিষ্ট বিভাগের এক সহকারি পরিচালক।
অভিযুক্ত আবু মিয়া জায়গাটি তার বলে দাবি করেন।তিনি জানান,১৯৯৩ সালে অংশাপ্রু মারমা নামের এক ব্যক্তি থেকে ১০হাজার টাকার বিনিময়ে জমিটি ক্রয় করেন।জায়গার পরিমান ২.৫০ শতক।সরকারি সীমানার ভেতর হলেও জমির দাগ ও খতিয়ান চিহ্ন ভিন্ন বলে জানান তিনি।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শামসুজ্জামান বলেন,অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে নির্মান কাজ বন্ধ করে দেয়া হয়।তবে অভিযুক্ত ব্যাক্তি জায়গাটি তার বলে দাবি করেন।যার কারণে বিএডিসি কতৃপক্ষ এবং প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে বিএডিসির সরকারি জায়গা পরিমাপ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে
বিএডিসির(সার) রাঙ্গামাটির সহকারি পরিচালক মো: নুরুল আফছার বলেন,অবৈধ ভাবে জায়গা দখলের উদ্দেশ্যে গুদামের সীমানার ভেতর অভিযুক্ত ব্যাক্তি দেওয়াল নির্মাণের কাজ শুরু করেন।অভিযোগ শুনে গত শনিবার রামগড়ে এসে পুলিশি সহায়তায় নির্মাণ কাজ বন্ধ করে দেন।স্থানীয় প্রশাসনকে বিষয়টি মৌখিকভাবে জানানো হয়েছে। এ ব্যাপারে খাগড়াছড়ি জেলা প্রশাসক মহোদয়কেও লিখিতভাবে অবহিত করা হবে। তিনি আরো জানান,সরকারি প্রতিষ্ঠানের সীমানার ভেতর ব্যক্তিগত জায়গা থাকার দাবি করার কোন সুযোগ নেই।

এই বিভাগের সব খবর

সাবেক ভূমিমন্ত্রী জাবেদের বিরুদ্ধে মামলায় আরো সাতজনের সাক্ষ্যগ্রহণ

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা আত্মসাৎ করে হুণ্ডির মাধ্যমে বিদেশে পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদসহ ৩৬ আসামির বিরুদ্ধে দুদকের করা...

পানি বেড়েছে তিস্তায়, খুলে দেওয়া হয়েছে ৪৪ জলকপাট

উজানের ঢলে তিস্তা নদীর পানি ক্রমাগত বেড়ে চলেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ইতোমধ্যে নীলফামারীর ডালিয়া পয়েন্টে তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে দিয়েছে কর্তৃপক্ষ। নদীর পানি...

চীনের জে-১০সিই যুদ্ধবিমান কিনতে যাচ্ছে বাংলাদেশ

নতুন করে পররাষ্ট্র নীতি সাজানোর অংশ হিসেবে চীন থেকে অত্যাধুনিক ২৪টি জে-১০সিই মাল্টি-রোল যুদ্ধবিমান ক্রয়ের পরিকল্পনা চূড়ান্ত করতে যাচ্ছে সরকার। সোমবার (২২ জুন) থেকে শুরু...

সর্বশেষ

সাবেক ভূমিমন্ত্রী জাবেদের বিরুদ্ধে মামলায় আরো সাতজনের সাক্ষ্যগ্রহণ

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা আত্মসাৎ করে...

পানি বেড়েছে তিস্তায়, খুলে দেওয়া হয়েছে ৪৪ জলকপাট

উজানের ঢলে তিস্তা নদীর পানি ক্রমাগত বেড়ে চলেছে। পরিস্থিতি...

চীনের জে-১০সিই যুদ্ধবিমান কিনতে যাচ্ছে বাংলাদেশ

নতুন করে পররাষ্ট্র নীতি সাজানোর অংশ হিসেবে চীন থেকে...

লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষে কলেজ ছাত্রীর মৃত্যু

লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষে সুমাইয়া জান্নাত (১৯) নামে এক...

রাঙ্গামাটিতে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা

জেলায় আজ দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন...

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়লেন মেসি

বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন লিওনেল মেসির দখলে।...