বুধবার, ২১ অক্টোবর ২০২৬

নেপালকে উড়িয়ে সাফের অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

- Advertisement -
Single page 1st Paragraph

সিনিয়রদের পর এবার সাফ শিরোপা জয় করল অনুর্ধ্ব-২০ নারী ফুটবল দল। আজ কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত সাফ অনুর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালকে ৩-০ গোলে হারিয়ে অপরাজিত থেকে শিরোপা জয় করেছে বাংলাদেশের বয়স ভিত্তিক দলটি। এর আগে নেপালের দশরথ রঙ্গশালায় নেপালকে হারিয়ে সিনিয়র বিভাগের শিরোপা ঘরে তুলেছিল সাবিনা খাতুনের দল। এবার অনুর্ধ্ব ২০ চ্যাম্পিয়নশীপে বাংলাদেশের নেতৃত্ব দিয়েছেন শামসুন্নাহার জুনিয়র।
ম্যাচের প্রথমার্ধেই শাহেদা আক্তার রিপা ও শামসুন্নাহার জুনিয়রের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় গোলাম রব্বানি ছোটনের শিষ্যরা। দ্বিতীয়ার্ধে স্বাগতিক দলের হয়ে তৃতীয়টি গোল করেন বদলী খেলোয়াড় উন্নতি খাতুন।
ম্যাচের ১৮তম মিনিটে প্রথম পরিকল্পিত আক্রমন রচনা করে বাংলাদেশ। ডান প্রান্ত দিয়ে শাহেদা আক্তার রিপার ক্রসের বল ডি বক্সে পেয়ে যান স্বাগতিক স্ট্রাইকার আকলিমা খাতুন। তার ডান পায়ের মাটি কামড়ানো শট সফরকারী দলের রক্ষন বিভাগের তুলাশা বুহারের পায়ের ফাঁক দিয়ে বল পোস্টে প্রবেশের সময় সেটি লুফে নেয়ার চেস্টা করেন গোল রক্ষক কবিতা। প্রথম দফায় হাত ফস্কে বল বেরিয়ে যায়। তবে সেখানে বাংলাদেশের কোন খেলোয়াড় না থাকায় দ্বিতীয় প্রচেস্টায় বলটি গ্রীবে পুরে নেন নেপালী গোল রক্ষক।
পরের মিনিটে আবারো আক্রমনে যায় বাংলাদেশ। এ দফায় ইতি খাতুনের ক্রসের বল ডি বক্সে নিয়ন্ত্রনে নিতে ব্যর্থ হন আকলিমা। ফলে গোল রক্ষককে একা পেয়েও কাজে লাগাতে পারেননি তিনি।
ম্যাচের ৩৫ মিনিটে গোলের সুযোগ নস্ট করে নেপাল। মমতা পুনের ক্রসের বল ডি বক্সে পেয়ে সেটিতে শট নেন সফরকারী দলের ৯ নম্বর জার্সি পরিহিত আমিশা কার্কি। তবে তার ডান পায়ের শটের বলটি বাংলাদেশী গোল পোস্টের সাইডবার ঘেষে বাইরে চলে যায়।
তিন মিনিট পর ৩৮ মিনিটে আবারো আক্রমন করে বাংলাদেশ। মাঝমাঠ থেকে মাহফুজা খাতুনের পাসের বল ডি বক্সের ভেতর থেকে শট নেন রিপা। বলটি ডান দিকে লাফিয়ে ফিরিয়ে দেন সফরকারী গোল রক্ষক।
তবে ৪২ মিনিটে ঠিকই গোল করেন রিপা। স্বপ্না রানির পাসের বল প্রথম দফায় ডি বক্সে হাতছাড়া করেন তিনি। কিন্তু সফরকারীদের রক্ষনের ভুলে ফের বলটি পান রিপা। এবার ডান পায়ের জোড়ালো শটে লক্ষ্যভেদ করেন রিপা (১-০)। তিন মিনিটের ইনজুরি টাইমের শুরুতেই ফের গোল করে বাংলাদেশকে দ্বিগুন ব্যবধানে পৌঁছে দেন অধিনায়ক শামসুন্নাহার জুনিয়র। ৪৬ মিনিটে রক্ষন থেকে উড়ে আসা বল ডি বক্সের বাইরে থেকে রিসিভ করে দ্রুত গতিতে নেপালী বক্সের ভেতর ঢুকে পড়েন তিনি। এ সময় নেপালের গোল রক্ষক প্রতিহত করতে এগিয়ে এলে বল প্লেসিং শটে জালে জড়ান স্বাগতিক অধিনায়ক (২-০)। এটি ছিল টুর্নামেন্টে শামসুন্নাহারের পঞ্চম গোল। এর মাধ্যমে দুই গোলের লিড নিয়ে বিরতিতে যায় গোলাম রব্বানি ছোটনের শিষ্যরা।
ম্যাচের ৮৭ মিনিটে পাওয়া ফ্রি কিকে রিপার পাস থেকে আকলিমা খাতুনের ক্রসের বল একেবারে নেপালি গোল বক্সের সামনে থেকে আলতো ছোঁয়ায় জালে জড়ান বদলী খেলোয়াড় উন্নতি খাতুন (৩-০)। ইনজুরি টাইমে (৯০+২) আরো একটি গোলের সুযোগ পেয়েছিল বাংলাদেশ। কর্নারের বলে শামসুন্নাহার হেড করলেও সেটি পোস্টের বাইরে চলে যায়। ফলে ৩-০ গোলের জয় নিয়ে শিরোপা নিশ্চিত করে বাংলাদেশ অনুর্ধ্ব-২০ নারী ফুটবল দল।
টুর্নামেন্টে সেরা গোল রক্ষকের পুরস্কার পেয়েছেন বাংলাদেশের গোল রক্ষক রূপনা চাকমা। সর্বোচ্চ গোলদাতা আসরের ৫ গোল করা বাংলাদেশ অধিনায়ক শামসুন্নাহার জুনিয়র। মোস্ট ভ্যাল্যুয়েবল খেলোয়াড়ের পুরস্কারও শামসুন্নাহারের হাতে।
খেলা শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি।

এই বিভাগের সব খবর

সমঅধিকারভিত্তিক সমাজ গঠনে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, চব্বিশের ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত নতুন বাংলাদেশে বৈষম্যহীন ও সমঅধিকারভিত্তিক সমাজ গঠনে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। তিনি বলেন, বাংলাদেশে বসবাসকারী সব...

দুর্গাপূজা জাতীয় ঐক্যের মিলনমেলায় পরিণত হয়েছে: আমির খসরু

এবারের শারদীয় দুর্গাপূজার আয়োজনে সর্বস্তরের মানুষের অভূতপূর্ব অংশগ্রহণ লক্ষ করা যাচ্ছে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, এবারের...

চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন প্রধানমন্ত্রীর

শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার রাত সোয়া ৮টাার দিকে রহমতগঞ্জ জেএম সেন পূজামণ্ডপে উপস্থিত হয়ে সনাতন...

সর্বশেষ

সমঅধিকারভিত্তিক সমাজ গঠনে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, চব্বিশের ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মধ্য...

দুর্গাপূজা জাতীয় ঐক্যের মিলনমেলায় পরিণত হয়েছে: আমির খসরু

এবারের শারদীয় দুর্গাপূজার আয়োজনে সর্বস্তরের মানুষের অভূতপূর্ব অংশগ্রহণ লক্ষ...

চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন প্রধানমন্ত্রীর

শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন...

চট্টগ্রামে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন ও...

অস্টিওপোরোসিস প্রতিরোধবিষয়ক সেমিনারে যোগ দেবেন ডা. জুবাইদা রহমান

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের...

বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আটক ৩

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে রোববার মুম্বাইয়ে...