শনিবার, ১১ জুলাই ২০২৬

পতেঙ্গায় ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে যুবককে কুপিয়ে হত্যা

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরের পতেঙ্গায় ‘জ্বালানি তেলের ব্যবসায় আধিপত্য বিস্তার নিয়ে মো. রফিক নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত রফিকের পরিবারের অভিযোগ— তেলের ব্যবসা নিয়ে আওয়ামী লীগের কয়েকজন নেতার সঙ্গে তার দ্বন্দ্ব ছিল। এর আগেও তাকে কয়েকবার মারধর করেছে। এ বিষয়ে পুলিশের কাছে অভিযোগও করেছিল তার পরিবার। তবে কোনো লাভ হয়নি।

গতকাল বুধবার (৮ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে নগরের শাহ আমানত বিমানবন্দরের অদূরে প্রজাপতি পার্কের সামনে এ ঘটনা ঘটে।

নিহত রফিক নগরের দক্ষিণ পতেঙ্গার দক্ষিণ পাড়ার নাগর আলীর বাড়ির মৃত বদিউর রহমানের ছেলে। তিনি জ্বালানি তেলের ব্যবসা করতেন।

পুলিশ সূত্র জানায়, পতেঙ্গা এলাকায় কর্ণফুলী নদীর ১৫ নম্বর ঘাট এবং বিভিন্ন ব্যবসা-বাণিজ্য নিয়ন্ত্রণ নিয়ে ইলিয়াস গ্রুপের সঙ্গে রফিক ও তার ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব ছিল। এ নিয়ে কয়েকটি মামলাও চলমান রয়েছে। পূর্ববিরোধের জেরে বাটারফ্লাই পার্কের সামনে রফিককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে প্রতিপক্ষরা। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন, ‘ইলিয়াস গ্রুপের হামলায় রফিক খুন হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। লাশ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হচ্ছে।

এই বিভাগের সব খবর

শাহ আমানতের রানওয়ের জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ও আশপাশের এলাকায় জলাবদ্ধতা কমাতে ১২ নম্বর খাল পুনঃখননের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। নিজস্ব অর্থায়ন ও ব্যবস্থাপনায় পরিচালিত...

চট্টগ্রামে সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দি

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম জেলার অন্তত সাড়ে চার লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সাতকানিয়া ও বাঁশখালী উপজেলা। সেখানকার...

চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় আগামীকাল শনিবার অনুষ্ঠিতব্য চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় চট্টগ্রাম শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি...

সর্বশেষ

শাহ আমানতের রানওয়ের জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ও আশপাশের এলাকায়...

চট্টগ্রামে সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দি

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম জেলার অন্তত সাড়ে...

চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় আগামীকাল শনিবার...

চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ

কয়েকদিনের টানা ভারী বর্ষণ ও আকস্মিক বন্যায় সৃষ্ট চট্টগ্রাম...

চট্টগ্রাম-২ আসনে সারোয়ারের প্রার্থিতা বৈধ, শপথে আর বাধা নেই : হাইকোর্ট

ত্রয়োদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে জয়ী বিএনপির সারোয়ার আলমগীরের...

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে...