শনিবার, ২০ জুন ২০২৬

শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন লামার কোয়ান্টাম কসমো স্কুল

- Advertisement -
Single page 1st Paragraph

৫১ তম শীতকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতায় বান্দরবান জেলার লামা উপজেলার সরই ইউনিয়নের দুর্গম পাহাড়ি বোধিছড়াস্থ কোয়ান্টাম কসমো স্কুলের শিক্ষার্থীরা ৬টি ইভেন্টে জাতীয় চ্যাম্পিয়ন হয়েছে। ভলিবল, বাস্কেটবল ও টেবিল টেনিসে কোয়ান্টাম কসমো স্কুলের ছাত্র-ছাত্রী আলাদা গ্রুপে অংশ নেয়। এর মধ্যে বাস্কেটবল ছাত্রদের দল উপঅঞ্চল পর্যন্ত চ্যাম্পিয়ন, আর বাকি প্রতিটি ইভেন্টে ছাত্র-ছাত্রী উভয় দলই জাতীয় পর্যায় পর্যন্ত চ্যাম্পিয়ন হয়।

গত ১০ জানুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত এ শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় যশোর জেলায়।
কোয়ান্টাম ফাউন্ডেশন সূত্রে জানা যায়, গত ২ ফেব্রুয়ারি অঞ্চল ভিত্তিক ভলিবল প্রতিযোগিতা শুরু হয়। কোয়ান্টাম কসমো স্কুল বকুল অঞ্চলের হয়ে খেলে। প্রতিপক্ষ দল চাঁপা অঞ্চলের সাথে ২টি সেটের প্রতিটিতে জয়লাভ করে। ৪ ফেব্রুয়ারি কোয়ান্টামের ছাত্রীরাও ২ সেট খেলায় প্রতিপক্ষ গোলাপ অঞ্চলের সাথে বিজয়ী হয়। ৫ ফেব্রুয়ারি ছাত্ররা গোলাপ অঞ্চলের সাথে প্রথম ২টি সেটেই বিজয়ী হয় এবং ছাত্রীরা চাঁপা অঞ্চলের বিপরীতে প্রথম ২টি সেটেই জয়লাভ করে বিপুল ব্যবধানে। এরই ধারাবাহিকতায় ৬ ফেব্রুয়ারি যশোরে অনুষ্ঠিত ফাইনালে খেলায় ভলিবলে ছাত্র ও ছাত্রী দুই দলই চ্যাম্পিয়ন হয়। ৩ ফেব্রুয়ারি টেবিল টেনিস দ্বৈত খেলায় কোয়ান্টাম ছাত্ররা প্রতিপক্ষ গোলাপ অঞ্চলের চেয়ে ১ পয়েন্টে এগিয়ে থাকে। আর ছাত্রীরা প্রতিপক্ষ গোলাপ অঞ্চলের সাথে ০-৩ ব্যবধানে জয়ী হয়। ৪ ফেব্রুয়ারি টেবিল টেনিস ছাত্রী একক গোলাপ অঞ্চলের সাথে জয়ী হয়। এরপর ৫ ফেব্রুয়ারি ছাত্র ও ছাত্রী একক ও দ্বৈত ৪ট ম্যাচের প্রতিটিতেই জয়ী হয় কোয়ান্টাম। ৬ ফেব্রুয়ারি ফাইনালে খেলায় টেবিল টেনিস দ্বৈত খেলায় ছাত্র ও ছাত্রী এবং ছাত্রী একক খেলায় চ্যাম্পিয়ন হয় কোয়ান্টামের শিক্ষার্থীরা। আর টেবিল টেনিস ছাত্র এককে হয় রানারআপ। ৪ ফেব্রুয়ারি বাস্কেট বল প্রতিযোগিতায় প্রতিপক্ষ পদ্ম অঞ্চল ৪ পয়েন্ট এবং কোয়ান্টামের ছাত্রীরা ৫৯ পেয়ে ব্যাপক ব্যবধানে এগিয়ে যায়। এরপর ৫ ফেব্রুয়ারি তারা গোলাপ অঞ্চলের চেয়ে এগিয়ে থাকে ১৫ পয়েন্টে এবং ফাইনালে গিয়ে কোয়ান্টামের এই ছাত্রী দলটি চ্যাম্পিয়ন হয়।

এ বিষয়ে কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের স্পোর্টস বিভাগের প্রধান শাহ আলম বলেন, ‘কোয়ান্টাম কসমো স্কুল ২০১৭ থেকে টানা ৪ বার ক্রীড়ানৈপুণ্যে দেশসেরা হয়েছে। এবছরও একক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সর্বোচ্চ স্কোর পেয়ে ৫ম বারের মতো আন্তঃস্কুল ক্রীড়া প্রতিযোগিতায় দেশসেরা হওয়ার গৌরব অর্জন করার মূলে রয়েছে আমদের শিক্ষার্থীদের নিয়মিত অনুশীলন।

এই বিভাগের সব খবর

প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন হচ্ছে প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে করা ইউনিয়নের নাম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুই সন্তানের নামের সঙ্গে সাদৃশ্যপূর্ণ হওয়ায় আলোচনার জন্ম দেওয়া বগুড়ার নবগঠিত মোকামতলা উপজেলার ‘সীমান্ত’...

পুলিশের পোশাকে ফের পরিবর্তন, প্রজ্ঞাপন জারি

বাংলাদেশ পুলিশের পোশাকে আবারও পরিবর্তন এনেছে সরকার। গাঢ় নীল এবং হালকা অলিভ (জলপাই) রঙের সংমিশ্রণে আগের পোশাক বহাল করা হয়েছে। এছাড়া সবার প্যান্টের রং...

জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ। একটি আত্মবিশ্বাসী, দক্ষ ও মানবিক প্রজন্ম গড়ে তোলার জন্য...

সর্বশেষ

প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন হচ্ছে প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে করা ইউনিয়নের নাম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে...

পুলিশের পোশাকে ফের পরিবর্তন, প্রজ্ঞাপন জারি

বাংলাদেশ পুলিশের পোশাকে আবারও পরিবর্তন এনেছে সরকার। গাঢ় নীল...

জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ...

হজ পালন শেষে দেশে ফিরেছেন ৬০ হাজার হাজি, ৫৪ জনের মৃত্যু

পবিত্র হজ পালন শেষে বৃহস্পতিবার পর্যন্ত সৌদি আরব থেকে...

সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত : চাপের মুখে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানে সদ্য স্বাক্ষরিত ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি ইতোমধ্যেই চাপের...

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া

টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের বিপক্ষে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ জিতল...