শনিবার, ২৭ জুন ২০২৬

২শ নেতার বহিস্কাদেশ তুলে নেওয়া হচ্ছে

আন্দোলনের পাশাপাশি ঘর গোছাচ্ছে বিএনপি

- Advertisement -
Single page 1st Paragraph

চলমান আন্দোলনকে আরো বেগবান করতে দলের সবাইকে সক্রিয় করতে উদ্দ্যেগি হয়েছে বিএনপি। যে কারনে বিভিন্ন সময় বহিস্কার হওয়া দলের নেতাদের উপর থেকে বহিস্কাদেশ তুলে নিচ্ছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ ছাড়াও দলকে তৃণমূল থেকে শক্ত ভীতের উপর দাড় করাতে উদ্যেগি হয়েছে নেতারা। এ উদ্যেগে বিভিন্ন সময়,মান অভিমানে দল থেকে দূরে অবস্থান করছে তেমন নেতাদেরকে খোঁজ করতে জেলায় জেলায় টিম কাজ করছে বিএনপির। তারা বিগত দিনের দলের হয়ে বিভিন্ন সময় নির্বাচন করেছে, বিশেষ করে ২০০১ এর নির্বাচনে অংশ নেয়া এমপি প্রার্থীদের খোঁজা হচ্ছে। সবাইকে নিয়েই এক দফার আন্দোলন শুরু করতে চলছে বিশাল তোড়জোর।

জানা গেছে, বিগত উপজেলা নির্বাচনে দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচন করা নেতারা বহিস্কাদেশ পাওয়ার পর থেকে দলের কাছে পদ ফিরিয়ে পাওয়ার জন্য আবেদন করেও সারা না পাওয়া নেতাদের দলে ফিরিয়ে আনতে দল উদ্দ্যেগি হলেও বিভিন্ন সময়ে প্রভাবশালী নেতাদের কারণে তাদের আবেদনে সাড়া দেননি কেন্দ্রীয় নেতৃত্ব। এবারে তারেক রহমান তাদেরকে সুযোগ করে দিচ্ছেন। তবে সবাইকে এক সাথে নাও দিতে পারে। ধাপে ধাপে তাদের কে দলে ফিরিয়ে আনা হবে।

বিএনপির প্রভাবশালী নেতা ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আমান উল্লাহ আমান বলেন, বিএনপি যুগপৎ আন্দোলনে মাঠে আছে। সরকারের পতন না হওয়া পর্যন্ত আমরা ঘরে যাবো না। ধাপে ধাপে আন্দোলনকে এক দফার আন্দোলনে পরিণত করতে নানা ভাবে কাজ করছি আমরা। আগামী ১১ ফেব্রুয়ারি ইউনিয়ন পর্যায়ে পদযাত্রা কর্মসূচী পালন করা হবে। এ কর্মসূচীতে আমাদের স্থানীয় জনপ্রতিনিধি যারা ছিল বা বর্তমানেও আছে তাদেরকে যুক্ত করতে চেষ্টা করা হচ্ছে। এ জন্য কেন্দ্র থেকে আমাদের টিম কাজ করছে বিভিন্ন এলাকায়। দীর্ঘদিন ধরে দলীয় কাজে নিস্ক্রিয় ছাত্রদল,যুবদলসহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সক্রিয় করে তোলা হবে।

খোঁজ নিয়ে জানা গেছে, গত ২৯ জানুয়ারি থেকে এ তালিকা তৈরির জন্য কেন্দ্র থেকে নির্দেশনা দেওয়া হয়। এর জন্য ১০ বিভাগে সাবেক ছাত্রনেতাদের সমন্বয়ে পৃথক টিমও গঠন করা হয়। এর সার্বিক তত্ত্বাবধায়নে রয়েছেন বিএনপির কেন্দ্রীয় সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু। এসব টিম সারাদেশ সফর করে ইতোমধ্যে তালিকার কাজ প্রায় শেষ করেছে। এখন দলের দপ্তর শাখায় চলছে তালিকা সমন্বয়ের কাজ। ইতোমধ্যে দলসমর্থিত প্রায় ৪ হাজার জনপ্রতিনিধির খোঁজ পাওয়া গেছে বলে জানা গেছে।

বিএনপি সূত্র জানায়, ১৯৯১ এবং ২০০১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর দলটির সমর্থনে জনপ্রতিনিধি হওয়া অনেকেই বিভিন্ন কারণে দূরে রয়েছেন। অনেকে পদ-পদবি থেকে বঞ্চিত হয়ে অভিমানে নিস্ক্রিয় রয়েছেন, অনেকে মামলা-হামলার ভয়ে চুপ করে আছেন। আবার অনেকে মূল্যায়নের অভাবে রাজনীতি থেকে হারিয়ে গেছেন। এর বাইরে ২০০৯ সাল থেকেও অনেকে বিএনপির সমর্থনে নির্বাচিত জনপ্রতিনিধি রয়েছেন। তাঁদের মধ্যেও অনেকে নিস্ক্রিয়। তাঁদের সবাইকে এক ছাতার নিচে আনার জন্য কাজ করছে বিএনপি।

তাইফুল ইসলাম টিপু বলেন, তৃণমূল থেকে দলকে সংগঠিত করতে এসব জনপ্রতিনিধির অনেক অবদান রয়েছে। এখন তাঁদের দলের কাজে সম্পৃক্ত করার নিয়মিত সাংগঠনিক প্রক্রিয়ারই একটি অংশ। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এ সাংগঠনিক কার্যক্রম তাঁরা পরিচালনা করছেন।

বিএনপির একজন সিনিয়র নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, বিগত দিনে এসব জনপ্রতিনিধিকে সক্রিয় করতে তেমন কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এতে দলের সঙ্গে তাঁদের অনেকের দূরত্ব সৃষ্টি হয়েছে। অনেককে পদ-পদবিতে রেখে সক্রিয় করা যায়নি। অনেককে পদে রাখা হলেও অবমূল্যায়নের শিকার হয়েছেন। এক গ্রুপকে মূল্যায়ন করতে গিয়ে আরেক গ্রুপকে বাদ দেওয়া হয়েছে। এখন দেশের প্রয়োজনে, দলের প্রয়োজনে সবাইকে সক্রিয় ও সম্পৃক্ত করতে উদ্যোগ নেওয়া হয়েছে।

সব কাজ শেষ করে দলের হাইকমান্ড এসব সাবেক ও বর্তমান জনপ্রতিনিধির সঙ্গে বৈঠক করবেন, তাঁদের চাওয়া-পাওয়া, সুবিধা-অসুবিধা জানার চেষ্টা করবেন। বিভাগ কিংবা জেলা অনুযায়ী তাঁদের সঙ্গে পৃথকভাবে স্কাইপিতে কথা বলবেন তারেক রহমান।

সংশ্লিষ্টরা জানান, আন্দোলন ছাড়া অন্য হিসেবও রয়েছে বিএনপির। আগামী নির্বাচনকে কেন্দ্র করে সরকার নানাবিধ ষড়যন্ত্র করতে পারে। বিএনপি সমর্থিত এসব জনপ্রতিনিধির অনেককে প্রলোভনে ফেলে কিংবা তাঁদের রাগ-ক্ষোভকে কাজে লাগিয়ে নির্বাচনে নেওয়ার চেষ্টা করবে। সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়া ও বগুড়া উপনির্বাচনে এ প্রবণতা দেখা গেছে। বিএনপি সমর্থিত সাবেক উপজেলা চেয়ারম্যানদের অনেকে নির্বাচনে অংশ নেওয়ার চেষ্টা করেছেন। এটাকে আগামী নির্বাচনের ‘অ্যালার্মিং’ হিসেবে নিয়ে তাঁদের এক প্লাটফর্মে নিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হয়। মূল কথা সাবেক জনপ্রতিনিধিদের ‘ইমেজ’কে কাজে লাগিয়ে সরকারবিরোধী আন্দোলনকে আরও এগিয়ে নিতে চায় বিএনপি।

তবে দীর্ঘদিনের বিরতিতে কাজ শুরু করায় মাঠ পর্যায়ে অনেক টিমকে হিমশিম খেতে হয়েছে। অনেক জনপ্রতিনিধির খোঁজ পেলেও তাঁদের বিস্তারিত তথ্য নিতে পারেননি। অনেক এলাকায় জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকও এ বিষয়ে কোনো তথ্যই দিতে পারেননি। স্থানীয় নেতাদেরও একই অবস্থা। অনেক জনপ্রতিনিধি এলাকা ছেড়ে ঢাকা কিংবা অন্য কোথাও থিতু হওয়ায় তাঁদের বিষয়ে তথ্য পেতে জটিলতা তৈরি হয়েছে বলে জানা গেছে।

চট্রগ্রাম বিভাগ টিমের একজন নেতা জানান, অনেক দেরিতে হলেও সাবেক জনপ্রতিনিধিদের খোঁজ করায় তাঁরাও খুশি।

এই বিভাগের সব খবর

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা শুক্রবার পর্যন্ত বেড়ে ৯২০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় হাজার হাজার মানুষ এখনও নিখোঁজ রয়েছেন...

ডেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে নরওয়েকে বিধ্বস্ত করেছে ফ্রান্স

ওসমানে ডেম্বেলের বিশ্বকাপের ইতিহাসে অন্যতম দ্রুততম হ্যাটট্রিকে শুক্রবার দ্বিতীয় সারির নরওয়েকে ৪-১ গোলে বিধ্বস্ত করে গ্রুপ পর্ব শেষ করেছে ফ্রান্স। এই ম্যাচে এমবাপ্পে-হালান্ডের দ্বৈরথ ঘিড়ে...

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

দুই দেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চীন ও মালয়েশিয়ায় ছয় দিনের প্রথম সরকারি বিদেশ সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ রাতে বেইজিং থেকে দেশে ফিরেছেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস...

সর্বশেষ

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের...

ডেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে নরওয়েকে বিধ্বস্ত করেছে ফ্রান্স

ওসমানে ডেম্বেলের বিশ্বকাপের ইতিহাসে অন্যতম দ্রুততম হ্যাটট্রিকে শুক্রবার দ্বিতীয়...

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

দুই দেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চীন ও মালয়েশিয়ায় ছয় দিনের...

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পৃথক স্থানে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত...

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর...