বুধবার, ২৪ জুন ২০২৬

বাঁচতে চায় মেধাবী ছাত্রী গুনগুন : সহযোগিতা কামনা

- Advertisement -
Single page 1st Paragraph

নগরের পাথরঘাটা সেন্ট জোনস গ্রামার স্কুলের চতুর্থ শ্রেণির মেধাবী ছাত্রী গুনগুন ভট্টাচার্য (১১)। অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া নামক মারাত্মক রোগে আক্রান্ত সে। বোনম্যারো ট্রান্সপ্লান্ট করলেই সুস্থ হয়ে উঠবে। কিন্তু বাবা-মায়ের কাছে নেই চিকিৎসার সে টাকা। মেয়ের শুরুর চিকিৎসা খরচ মেটাতে ইতোমধ্যে সহায়-সম্বল বিক্রি করে একেবারে নিঃস্ব হয়ে পড়েছেন তারা।

গুনগুনের বাসা নগরের পাথরঘাটা এলাকায়। বাবা খোকনময় ভট্টাচার্য নগরের একটি ব্যাটারির দোকানে স্বল্প বেতনে চাকরি করেন। মা ঝুমা ভট্টাচার্য একজন গৃহিনী।

গুনগুন মে মাস থেকে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া নামক মারাত্মক রোগে ভুগছে। এ রোগের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল। বর্তমানে অর্থকষ্টে গুনগুনের নিয়মিত ওষুধ সেবনও প্রায় বন্ধ। কারণ সবগুলো ওষুধের দাম পরিবারের ক্রয়-ক্ষমতার বাইরে। বকেয়া রয়েছে হাসপাতালের আগের বিলও।

চলতি বছরের ২২ মে তার অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া ধরা পড়ে। এরপর নগরের ইম্পেরিয়াল হাসপাতালে তার চিকিৎসা শুরু হয়। প্রায় ৬ মাসে তার চিকিৎসায় ব্যয় হয়েছে ২০ লাখ টাকা। বর্তমানে একই হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. শিরাজাম মুনিরার অধীনে চিকিৎসাধীন গুনগুন। এর আগে থাকে ঢাকায় বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হয়।

চিকিৎসক জানান, অপারেশনের মাধ্যমে গুনগুন সুস্থ হয়ে উঠতে পারে। এজন্য প্রায় ৩০ লাখ টাকা খরচ হতে পারে। তবে দ্রæত অপারেশন করা না গেলে পরিস্থিতি আরও জটিল হতে পারে।

গুনগুনের মা ঝুমা ভট্টাচার্য বলেন, মেয়েকে বুকে নিয়ে দিন-রাত কান্নাকাটি করি। অর্থকষ্টের কারণে নিয়মিত ওষুধও খাওয়াতে পারছি না। হাসপাতালের আগের বিলও কিছু বকেয়া রয়েছে। এ অবস্থায় মেয়ের অবস্থা খারাপের দিকে। জটিল রোগে আক্রান্ত মেয়েটিকে অপারেশন করে সুস্থ করা সম্ভব। ডাক্তার বলেছেন এজন্য দরকার ৩০ লাখ টাকা। কিন্তু এতো টাকা আমাদের কাছে নেই। সমাজের হৃদয়বান ব্যক্তিরা এগিয়ে এলে মেয়ের হাসিটা ধরে রাখতে পারি।

যোগাযোগের ঠিকানা-ঝুমা ভট্টাচার্য-পূবালী ব্যাংক-সঞ্চয়ী হিসাব নম্বর-১৫২৮১০১০৮৩৬২১, শাখা-পাথরঘাটা। বিকাশ নম্বর-০১৮৬২-২০১২৪০ (ঝুমা ভট্টাচার্য)।

এই বিভাগের সব খবর

সাবেক ভূমিমন্ত্রী জাবেদের বিরুদ্ধে মামলায় আরো সাতজনের সাক্ষ্যগ্রহণ

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা আত্মসাৎ করে হুণ্ডির মাধ্যমে বিদেশে পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদসহ ৩৬ আসামির বিরুদ্ধে দুদকের করা...

পানি বেড়েছে তিস্তায়, খুলে দেওয়া হয়েছে ৪৪ জলকপাট

উজানের ঢলে তিস্তা নদীর পানি ক্রমাগত বেড়ে চলেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ইতোমধ্যে নীলফামারীর ডালিয়া পয়েন্টে তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে দিয়েছে কর্তৃপক্ষ। নদীর পানি...

চীনের জে-১০সিই যুদ্ধবিমান কিনতে যাচ্ছে বাংলাদেশ

নতুন করে পররাষ্ট্র নীতি সাজানোর অংশ হিসেবে চীন থেকে অত্যাধুনিক ২৪টি জে-১০সিই মাল্টি-রোল যুদ্ধবিমান ক্রয়ের পরিকল্পনা চূড়ান্ত করতে যাচ্ছে সরকার। সোমবার (২২ জুন) থেকে শুরু...

সর্বশেষ

সাবেক ভূমিমন্ত্রী জাবেদের বিরুদ্ধে মামলায় আরো সাতজনের সাক্ষ্যগ্রহণ

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা আত্মসাৎ করে...

পানি বেড়েছে তিস্তায়, খুলে দেওয়া হয়েছে ৪৪ জলকপাট

উজানের ঢলে তিস্তা নদীর পানি ক্রমাগত বেড়ে চলেছে। পরিস্থিতি...

চীনের জে-১০সিই যুদ্ধবিমান কিনতে যাচ্ছে বাংলাদেশ

নতুন করে পররাষ্ট্র নীতি সাজানোর অংশ হিসেবে চীন থেকে...

লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষে কলেজ ছাত্রীর মৃত্যু

লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষে সুমাইয়া জান্নাত (১৯) নামে এক...

রাঙ্গামাটিতে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা

জেলায় আজ দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন...

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়লেন মেসি

বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন লিওনেল মেসির দখলে।...