শনিবার, ১১ জুলাই ২০২৬

গভীর রাতে ছাত্রলীগের ত্রিমুখী সংঘর্ষে চবি রণক্ষেত্র, আহত ৩

- Advertisement -
Single page 1st Paragraph

তর্কাতর্কির জের ধরে এক কর্মীকে মারধরের ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের বগিভিত্তিক উপপক্ষগুলোর মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিনজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টা থেকে ১টা পর্যন্ত শাখা ছাত্রলীগের উপপক্ষ বিজয়, সিএফসি ও সিক্সটি নাইন এর কর্মীদের মধ্যে এ সংঘর্ষ চলে। সংঘর্ষ চলাকালে পুরো বিশ্ববিদ্যালয় এলাকা রণক্ষেত্রে পরিণ হয়। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ প্রশাসন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সংঘর্ষে জড়িতদের মধ্যে বিজয় ও সিএফসি শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং সিক্সটি নাইন নগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আজম নাছির উদ্দীনের অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত।

জানা যায়, বিজয় ও সিএফসির অনুসারী দুই কর্মীকে মারধর করে সিক্সটি নাইনের অনুসারীরা। যার ফলে বিজয় ও সিএফসির অনুসারীরা একসঙ্গে সিক্সটি নাইন গ্রুপের মুখোমুখি হয়। এসময় তাদেরকে রাম-দা, স্ট্যাম্প, রডসহ বিভিন্ন অস্ত্র হাতে অবস্থান নিতে দেখা যায়। এছাড়া ঘটনাস্থলে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণেরও শব্দ শোনা গেছে।

সহকারী প্রক্টর আহসানুল কবির পলাশ বলেন, আমরা ঘটনাস্থলে এসে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ প্রশাসন মিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি। তবে, ঘটনার সূত্রপাত সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।

এর আগে, গত ৫ ও ৬ জানুয়ারি পরপর দুদিন রাতে সংঘর্ষে জড়িয়েছিল শাখা ছাত্রলীগের দুটি উপপক্ষ। এতে উভয় পক্ষের ১১ নেতা আহত হন। ওই দুই দিনের ঘটনায় ছাত্রলীগের ছয় নেতা-কর্মীকে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ।

এই বিভাগের সব খবর

শাহ আমানতের রানওয়ের জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ও আশপাশের এলাকায় জলাবদ্ধতা কমাতে ১২ নম্বর খাল পুনঃখননের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। নিজস্ব অর্থায়ন ও ব্যবস্থাপনায় পরিচালিত...

চট্টগ্রামে সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দি

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম জেলার অন্তত সাড়ে চার লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সাতকানিয়া ও বাঁশখালী উপজেলা। সেখানকার...

চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় আগামীকাল শনিবার অনুষ্ঠিতব্য চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় চট্টগ্রাম শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি...

সর্বশেষ

শাহ আমানতের রানওয়ের জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ও আশপাশের এলাকায়...

চট্টগ্রামে সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দি

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম জেলার অন্তত সাড়ে...

চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় আগামীকাল শনিবার...

চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ

কয়েকদিনের টানা ভারী বর্ষণ ও আকস্মিক বন্যায় সৃষ্ট চট্টগ্রাম...

চট্টগ্রাম-২ আসনে সারোয়ারের প্রার্থিতা বৈধ, শপথে আর বাধা নেই : হাইকোর্ট

ত্রয়োদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে জয়ী বিএনপির সারোয়ার আলমগীরের...

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে...