বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

আজ এইচএসসির ফল প্রকাশ : চট্টগ্রাম বোর্ডের ফল জানা যাবে যেভাবে

- Advertisement -
Single page 1st Paragraph

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আজ বুধবার প্রকাশ করা হবে। চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ন চন্দ্র নাথ জানান, ২০২২ সালে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে বুধবার বেলা সাড়ে ১১টায়। অংশগ্রহণকারী পরীক্ষার্থীরা চট্টগ্রাম শিক্ষাবোর্ডের ওয়েবসাইট (www.bise-ctg.gov.bd) থেকে উল্লেখিত তারিখ ও সময়ে প্রয়োজনীয় তথ্য (রোল/রেজিস্ট্রেশন) প্রদান করে তাদের ফল সংগ্রহ করতে পারবে।

শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, অংশগ্রহণকারী প্রতিষ্ঠানসমূহের প্রধান শিক্ষকরা বুধবার দুপুর ১টা থেকে তাঁর প্রতিষ্ঠানের EIIN ব্যবহার করে শিক্ষাবোর্ডের ওয়েবসাইট (www.bise-ctg.gov.bd) থেকে তাঁর প্রতিষ্ঠানের ফল সংগ্রহ করতে পারবেন। সংশ্লিষ্ট পরীক্ষার্থীরা উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য মোবাইল এসএমএস এর মাধ্যমে আগামী ৯ ফেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়রি পর্যন্ত আবেদন করতে পারবেন।

এবারের এইচএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষাবোর্ড থেকে অংশ নিয়েছে ৯৩ হাজার ৮৮৯ জন পরীক্ষার্থী। চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে ১১১টি কেন্দ্রে ২৬৭টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ছাত্র ৪৫ হাজার ৩৩৯ জন এবং ছাত্রী ৪৮ হাজার ৫৪৩ জন পরীক্ষার্থী অংশ নিয়েছেন। এছাড়া চট্টগ্রাম জেলায় (মহানগরসহ) পরীক্ষায় অংশ নিবে ৬৮ হাজার ৯৯৬ জন, কক্সবাজারে ১১ হাজার ৪৫৪ জন, রাঙামাটিতে ৫ হাজার ১১৫ জন, খাগড়াছড়িতে ৫ হাজার ৪৭১ জন, বান্দরবানে ২ হাজার ৮৫৩ জন পরীক্ষার্থী।

এই বিভাগের সব খবর

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে চট্টগ্রামে বিএনপির দোয়া মাহফিল

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এবং দলের সাবেক চেয়ারপারসন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত...

এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন

‘আইচি-নাগোয়ায়’ আসন্ন ২০তম এশিয়ান গেমস পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এশিয়ান গেমসে বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন...

১২ কেজি এলপিজির দাম কমল ১৩ টাকা, অটোগ্যাস ৫৮ পয়সা

সেপ্টেম্বর মাসের জন্য বেসরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অটোগ্যাসের দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন দামে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম...

সর্বশেষ

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে চট্টগ্রামে বিএনপির দোয়া মাহফিল

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর...

এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন

‘আইচি-নাগোয়ায়’ আসন্ন ২০তম এশিয়ান গেমস পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য...

১২ কেজি এলপিজির দাম কমল ১৩ টাকা, অটোগ্যাস ৫৮ পয়সা

সেপ্টেম্বর মাসের জন্য বেসরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও...

সিটি রাজবাড়ী রেস্তোরাঁয় ভ্রাম্যমাণ অভিযানে ৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরীর ২ নম্বর গেট নাসিরাবাদ এলাকায় ‘সিটি রাজবাড়ী...

জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দীর্ঘদিনের অপর্যাপ্ত গ্যাস অনুসন্ধান ও...

লিটারে ৫ টাকা বাড়ল বোতলজাত সয়াবিন তেলের দাম

বোতলজাত সয়াবিন তেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রতি...