শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

ফাইনালে বাংলাদেশ : প্রতিপক্ষ নেপাল

- Advertisement -
Single page 1st Paragraph

অধিনায়ক শামসুন্নাহার জুনিয়রের হ্যাটট্রিক এবং আকলিমা খাতুনের জোড়া গোলে ভুটানকে হারিয়ে শীর্ষ দল হিসেবে সাফ অনুর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। আজ কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত লিগ পর্বের শেষ ম্যাচে ভুটানকে ৫-০ গোলে পরাজিত করেছে গোলাম রব্বানি ছোটনের শিষ্যরা। ফলে লিগের তিন ম্যাচ থেকে সাত পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষ দল হিসেবে ফাইনালে উঠেছে বাংলাদেশ। ফাইনালে প্রতিপক্ষ হিসেবে নেপালকে পেয়েছে স্বাগতিকরা।
এর আগে লিগ পর্বের প্রথম ম্যাচে নেপালকে ৩-১ গোলে হারানোর পর ভারতের সঙ্গে গোলশুন্য ড্র করেছিল স্বাগতিকরা। আগামী বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) ফাইনালে নেপালের মোকাবেলা করবে বাংলাদেশ। হিমালয়ের পাদদেশের দলটি লিগ পর্বের প্রথম ম্যাচে স্বাগতিক বাংলাদেশের কাছে হেরে গেলেও পরের ম্যাচে ভুটানকে ৪-০ গোলে এবং ভারতকে ৩-১ গোলে হারিয়ে মোট ছয় পয়েন্ট নিয়ে গ্রুপ রানার আপ হিসেবে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে। ম্যাচ শুরুর আগে তুরস্কে ভয়াবহ ভুমিকম্পে হতাহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
আজ ম্যাচের শুরু থেকেই একচেটিয়া আধিপত্য বিস্তার করে খেলতে থাকে বাংলাদেশের মেয়েরা। তবে গোল পেতে ২১ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় শামসুন্নাহারের দলকে।
ম্যাচের ২২ মিনিটে গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন আকলিমা খাতুন। বাঁ প্রান্ত দিয়ে অধিনায়ক শামসুন্নাহার জুনিয়র আড়াআড়ি ভাবে বল পাঠিয়ে দেন ভুটানের গোল পোস্টের সামনে। সেখানে বল নিয়ন্ত্রনে নিয়ে সফরকারী রক্ষনভাগের তিন খেলোয়াড়কে কাটিয়ে ডান পায়ের প্লেসিং শটে গোল করেন স্বাগতিক স্ট্রাইকার আকলিমা (১-০)।
৮ মিনিট পর দ্বিগুন ব্যবধানে পৌঁছে যায় বাংলাদেশ। ৩০ মিনিটে ডান প্রান্তে কর্নার থেকে উন্নতির ক্রসের বল দর্শনীয় হেডে জালে জড়িয়ে দেন শামসুন্নাহার (২-০)। এরপর অবশ্য প্রথমার্ধে আর কোন গোল না হলে ২-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ।
বিরতি থেকে ফিরে ফের গোল উৎসবে মেতে উঠে স্বাগতিক দল। ম্যাচের ৫৩ মিনিটে মাঝ মাঠে শাহেদা আক্তার রিপার পাস থেকে বল নিয়ে ডান প্রান্ত দিয়ে দ্রুত সফরকারি শিবিরে ঢুকে পড়েন স্বাগতিক অধিনায়ক শামসুন্নার। বেশ ঠান্ডা মাথায় ডি বক্সের কানা থেকে ডান পায়ে প্লেসিং শটে গোল করেন তিনি। তার শটের বলটি ভুটানের সাইডবারে লেগে জালে জড়ায় (৩-০)। ৬০ মিনিটে আকলিমা গোল করে বাংলাদেশের স্কোরশিটকে পৌঁছে দেন ৪-০ ব্যবধানে। পরের মিনিটে (৬১ মি.) আকলিমার ট্রু পাস থেকে গোল করে হ্যাটট্রিক পুর্ন করেন শামসুন্নাহার (৫-০)।
এরপরও প্রতিপক্ষ ভুটানের উপর চাপ অব্যাহত রেখেছে লাল সবুজের দলটি। তবে আর গোলের দেখা পায়নি তারা। শেষ পর্যন্ত ৫-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে ছোটনের শিষ্যরা।

এই বিভাগের সব খবর

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা প্রকাশ করেছেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ। তিনি বলেন, ‘ইরান-মার্কিন যুদ্ধের কারণে আমদানিকৃত এলএনজির (লিক্যুইফায়েড...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন,...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক সিঙ্গাপুর ছাড়াও অংশ নেবে ব্রাজিল, জাপান ও প্যারাগুয়ে। বার্তা সংস্থা এএফপিকে...

সর্বশেষ

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...