বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ কাল

- Advertisement -
Single page 1st Paragraph

আগামীকাল বুধবার ২০২২ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে ।
বুধবার সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল হস্তান্তর করা হবে।
আজ আন্ত:শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহবায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এ তথ্য জানান। তিনি বলেন, আগামীকাল বুধবার এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে সকাল সাড়ে ১০ টায় ফলাফল হস্তান্তর করা হবে। সকাল সাড়ে ১১ টায় সারাদেশের শিক্ষার্থীরা একযোগে পরীক্ষার ফল পেয়ে যাবে। অন্যদিকে দুপুর সাড়ে ১২ টায় রাজধানীর সেগুন বাগিচাস্থ মাতৃভাষা ইনিস্টিটিউট মিলনায়তনে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি  সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করবেন।
তপন কুমার সরকার জানান, অনুষ্ঠিত এইচএসসি ও সমমানের পরীক্ষার সব বিষয়ে পরীক্ষা হলেও শুধুমাত্র তথ্য ও প্রযুক্তি পরীক্ষার ফলাফল সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে প্রদান করা হবে।
উল্লেখ্য, গত ৬ নভেম্বর ২০২২ সালের এইচএসসি পরীক্ষা শুরু হয়। এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে ১১টি শিক্ষা বোর্ডের অধীন মোট ১২ লাখ ৩ হাজার ৪০৭ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। ১৩ ডিসেম্বর তত্ত্বীয় পরীক্ষা  ও ব্যবহারিক পরীক্ষা ২২ ডিসেম্বর শেষ হয়।
এবারের শিক্ষার্থীরা অনলাইনে বা মোবাইলে এসএমএসের মাধ্যমে তাদের ফলাফল জানতে পারবে। মুঠোফোনের মেসেজ অপশনে গিয়ে HSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম  ৩ অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে আবার স্পেস দিয়ে পাসের বছর লিখে ১৬২২২ নম্বরে পাঠালেই জানতে পারবে কাঙ্খিত ফলাফল। এ ছাড়া, http://www.educationboardresults.gov.bd ওয়েবসাইট থেকেও ফলাফল জানা যাবে। রোল ও রেজিস্ট্রেশন নম্বরে  প্রবেশ করে পৃথক ফলাফল শিট ডাউনলোডও করা যাবে।
এছাড়া কোন সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান অনলাইনের মাধ্যমে ফলাফল ডাউনলোড করে প্রকাশ করার জন্য https://dhakaeducationboard.gov.bd/ ওয়েবসাইটের Result কর্নারে ক্লিক করে প্রতিষ্ঠানের ইআইআইএনের মাধ্যমে ফলাফল ডাউনলোড করতে পারবে।

এই বিভাগের সব খবর

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে চট্টগ্রামে বিএনপির দোয়া মাহফিল

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এবং দলের সাবেক চেয়ারপারসন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত...

এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন

‘আইচি-নাগোয়ায়’ আসন্ন ২০তম এশিয়ান গেমস পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এশিয়ান গেমসে বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন...

১২ কেজি এলপিজির দাম কমল ১৩ টাকা, অটোগ্যাস ৫৮ পয়সা

সেপ্টেম্বর মাসের জন্য বেসরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অটোগ্যাসের দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন দামে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম...

সর্বশেষ

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে চট্টগ্রামে বিএনপির দোয়া মাহফিল

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর...

এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন

‘আইচি-নাগোয়ায়’ আসন্ন ২০তম এশিয়ান গেমস পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য...

১২ কেজি এলপিজির দাম কমল ১৩ টাকা, অটোগ্যাস ৫৮ পয়সা

সেপ্টেম্বর মাসের জন্য বেসরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও...

সিটি রাজবাড়ী রেস্তোরাঁয় ভ্রাম্যমাণ অভিযানে ৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরীর ২ নম্বর গেট নাসিরাবাদ এলাকায় ‘সিটি রাজবাড়ী...

জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দীর্ঘদিনের অপর্যাপ্ত গ্যাস অনুসন্ধান ও...

লিটারে ৫ টাকা বাড়ল বোতলজাত সয়াবিন তেলের দাম

বোতলজাত সয়াবিন তেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রতি...