শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

ইমপেরিয়াল-নারায়নার উদ্যোগে বিশ্ব হার্ট দিবস উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচী শুরু

- Advertisement -
Single page 1st Paragraph

‘হৃদরোগ প্রতিরোধে আপনার হৃদয় ছুঁয়ে যাক সকলের হৃদয়’ এই শ্লোগানকে সামনে রেখে এ বছরের বিশ্ব হার্ট দিবস উদযাপন করছে “ইমপেরিয়াল নারায়না কার্ডিয়াক সেন্টার”।চট্টগ্রামে ৪শ’ শয্যার বহুমুখী বিশেষায়িত চিকিৎসাকেন্দ্র ইমপেরিয়াল হাসপাতাল লিমিটেড (আইএইচএল) এ বিশ্ব হার্ট দিবস-২০২১ উপলক্ষে বুধবার থেকে সপ্তাহ ব্যপী “হৃদরোগ স্ক্রিনিং” কর্মসূচীর সূচনা হয়। হৃদরোগ বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষে সর্বসাধারণের জন্য বিশেষ হ্রাসকৃত মূল্যে “হৃদরোগ স্ক্রিনিং” এর মাধ্যমে বিবিধ পরীক্ষা ও ভারতের নারায়না হেলথ গ্র“পের বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দের পরামর্শের ব্যবস্থা করা হয়েছে।

ভারতের স্বনামধন্য চিকিৎসা প্রতিষ্ঠান, নারায়না হেলথ গ্র“পের হৃদরোগ বিশেষজ্ঞ সমন্বয়ে একটি টিম ইমপেরিয়াল হাসপাতালে বর্তমানে, চিকিৎসা সেবা দিচ্ছেন। হৃদরোগ চিকিৎসায় সচেতনতা বৃদ্ধি ও প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়ার উপর গুরুত্ব দিয়ে এই কর্মসূচীর উদ্যোগ নেয়া হয়েছে।

ইমপেরিয়াল হাসপাতাল প্রথম থেকেই চট্টগ্রামে উন্নত প্রযুক্তি, উন্নত মানের আধুনিক চিকিৎসা পদ্ধতি ও বিশ্বমানের চিকিৎসা পরিষেবা সমৃদ্ধ হাসপাতাল গড়ে তুলতে বদ্ধপরিকর। সেই লক্ষ্যেই ইমপেরিয়াল হাসপাতাল সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে ভারতের নারায়না হেলথ গ্র“পের সাথে। এই করোনা পরিস্থিতিতেও ভারতের প্রখ্যাত হার্ট সার্জন ডা. দেবী শেঠির প্রতিষ্ঠিত নারায়না হেলথের ডাক্তার, নার্স, টেকনিশিয়ান সমন্বয়ে গঠিত ৪০ জনের একটি টিম গত জানুয়ারী (২০২১) থেকে ইমপেরিয়াল হাসপাতালে চিকিৎসা সেবার মাধ্যমে ২৬টি ওপেন হার্ট সার্জারী, ২৩৯ টি বিভিন্ন রকম প্রসিডিউর সহ বহির্বিভাগে ৭৫০০ এর অধিক রোগীর চিকিৎসা সেবা দিয়েছে। এ সকল হার্ট সার্জারী ও প্রসিডিউর অত্যন্ত সফল ভাবে সম্পন্ন করা হয় এবং সার্জারী ও প্রসিডিউর পরবর্তী ইনফেক্সান এর হার ছিল শূন্য শতাংশ।

বিশ্ব হার্ট দিবসে “হৃদরোগ চিকিৎসায় আমাদের ভালবাসা ছুঁয়ে যাক সকলের হৃদয়” এই আকাংক্ষা নিয়ে, “ইমপেরিয়াল নারায়না কার্ডিয়াক সেন্টার”, চট্টগ্রামসহ এই অঞ্চলের মানুষের জন্য হৃদরোগ চিকিৎসায় সর্বাধুনিক ও নিরাপদ প্রযুক্তি ও চিকিৎসা পরিষেবা নিয়ে পাশে থাকবে এই অঙ্গিকার ব্যক্ত করা হয়।

এই বিভাগের সব খবর

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা প্রকাশ করেছেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ। তিনি বলেন, ‘ইরান-মার্কিন যুদ্ধের কারণে আমদানিকৃত এলএনজির (লিক্যুইফায়েড...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন,...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক সিঙ্গাপুর ছাড়াও অংশ নেবে ব্রাজিল, জাপান ও প্যারাগুয়ে। বার্তা সংস্থা এএফপিকে...

সর্বশেষ

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...