শনিবার, ২০ জুন ২০২৬

লামায় পাহাড় কাটা ও লাকড়ী পোড়ানোর দায়ে ১০ ইটভাটাকে সাড়ে ২৮ লাখ টাকা জরিমানা

- Advertisement -
Single page 1st Paragraph

বান্দরবানের লামা উপজেলায় পাহাড় কাটা ও লাকড়ী পোড়ানোর দায়ে ১০টি ইটভাটাকে সাড়ে ২৮ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত পরিবেশ অধিদপ্তরের বান্দরবান জেলা কার্যালয় ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে উপজেলার ফাইতং ইউনিয়নের বিভিন্ন ইটভাটায় অভিযান পরিচালার মাধ্যমে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট অরুপ রতন সিংহ।
সূত্র জানায়, ফাইতং ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকায় প্রায় ২৫টির মত ইট ভাটা রয়েছে। এসব ভাটায় ইট তৈরির জন্য পাহাড় কেটে মাটি সংগ্রহ করা হয়েছে এবং বৃক্ষ নিধন করে ভাটায় লাকড়ী পোড়ানো হচ্ছে; এমন সংবাদের ভিত্তিতে পরিবেশ অধিদপ্তর ও বান্দরবান জেলা প্রশাসন যৌথ অভিযান চালায়। এ সময় ইউবিএন ইটভাটাকে ২ লাখ ৫০ হাজার টাকা, ফোরবিএম ইটভাটাকে ৩ লাখ টাকা, ইউএসবি ইটভাটাকে ৩ লক্ষ টাকা, এমএমবি ইটভাটাকে ৩ লাখ টাকা, এসএবি ইটভাটাকে ৩ লাখ টাকা, এসএমবি ইটভাটাকে ৩ লাখ, কেবিসি ইটভাটাকে ৩ লাখ টাকা, এসবিডাব্লিউ ইটভাটাকে ২ লাখ ৫০ হাজার ও এফএসি ইটভাটাকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানের সময় পুলিশ, ইটভাটার মালিক ও স্থানীয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন, বান্দরবান পরিবেশ অধিদপ্তরেরর জুনিয়র কেমিস্ট মো. আব্দুস ছালাম। তিনি বলেন, অবৈধ পাহাড় কর্তন বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ৬খ ধারার সুস্পষ্ট লঙ্ঘন, তাই অবৈধ পাহাড় কর্তনের বিরুদ্ধে এরকম অভিযান অব্যাহত থাকবে।
অভিযান পরিচালনার সত্যতা নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট অরুপ রতন সিংহ জানান, ইটভাটার মালিকরা অবৈধভাবে পাহাড় কেটেছেন ও ভাটায় লাকড়ী পুড়িয়েছেন, যা দন্ডনীয় অপরাধ। তাই তাদের সবাইকে বিভিন্ন পরিমাণে জরিমানা করা হয়েছে।

এই বিভাগের সব খবর

প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন হচ্ছে প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে করা ইউনিয়নের নাম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুই সন্তানের নামের সঙ্গে সাদৃশ্যপূর্ণ হওয়ায় আলোচনার জন্ম দেওয়া বগুড়ার নবগঠিত মোকামতলা উপজেলার ‘সীমান্ত’...

পুলিশের পোশাকে ফের পরিবর্তন, প্রজ্ঞাপন জারি

বাংলাদেশ পুলিশের পোশাকে আবারও পরিবর্তন এনেছে সরকার। গাঢ় নীল এবং হালকা অলিভ (জলপাই) রঙের সংমিশ্রণে আগের পোশাক বহাল করা হয়েছে। এছাড়া সবার প্যান্টের রং...

জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ। একটি আত্মবিশ্বাসী, দক্ষ ও মানবিক প্রজন্ম গড়ে তোলার জন্য...

সর্বশেষ

প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন হচ্ছে প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে করা ইউনিয়নের নাম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে...

পুলিশের পোশাকে ফের পরিবর্তন, প্রজ্ঞাপন জারি

বাংলাদেশ পুলিশের পোশাকে আবারও পরিবর্তন এনেছে সরকার। গাঢ় নীল...

জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ...

হজ পালন শেষে দেশে ফিরেছেন ৬০ হাজার হাজি, ৫৪ জনের মৃত্যু

পবিত্র হজ পালন শেষে বৃহস্পতিবার পর্যন্ত সৌদি আরব থেকে...

সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত : চাপের মুখে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানে সদ্য স্বাক্ষরিত ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি ইতোমধ্যেই চাপের...

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া

টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের বিপক্ষে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ জিতল...